এবার প্রেসিডেন্ট হলে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করবেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ডোনাল্ড ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারে তবে তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন বলে সতর্ক করেছেন ট্রাম্পের শাসনামলের জাতীয় নিরাপত্তাবিষয়ক সাবেক উপদেষ্টা জন বোলটন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) তিনি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের সাংবাদিক ও লেখক জিম স্কিউটোর কাছে এ কথা বলেছেন।
‘দ্য রিটার্ন অফ গ্রেট পাওয়ারস’ নামে একটি বই লিখেছেন জিম স্কিউটো। বইটি আগামী মার্চের ১২ তারিখে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ওই বইয়ে জিম স্কাউটো লিখেছেন- ট্রাম্প ও বাইডেনের প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা জন বোলটন আমাকে বলেছেন, আসন্ন নভেম্বরের নির্বাচনে ট্রাম্প যদি বাইডেনকে পরাজিত করে পুনরায় প্রেসিডেন্ট হন, তবে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাবে। তখন ন্যাটো সত্যিকার অর্থেই বিপদে পড়বে।
এ ছাড়া ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বপালনকারী অবসরপ্রাপ্ত জেনারেল জন কেলি বলেন, নিরাপত্তা বিষয়ে ট্রাম্পের উন্নাসিকতা জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় চুক্তিকেও প্রভাবিত করবে।
জন বোলটনের বইয়ে জন কেলিকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ন্যাটোতে থাকার কোনো যৌক্তিকতাই দেখেন না ট্রাম্প। এমনকি তিনি জাপানে ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা থাকারও বিরোধী। ট্রাম্প মনে করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন সঠিক ব্যাক্তি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও একজন সঠিক মানুষ। যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর সঙ্গে না থাকত, তাহলে পুতিন যুদ্ধ বাঁধাতেন না বলেও মনে করেন ট্রাম্প।
বইটির লেখক জিম স্কাউটো বলেন, ‘এই বই লেখার আগে আমি মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা প্রায় সবাই আমাকে বলেছেন, ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন। তিনি যদি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হন, তবে ন্যাটো থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেওয়ার কাজ চূড়ান্ত করে ফেলতে পারেন।’
ট্রাম্পের প্রচারণার মুখপাত্র জেসন মিলার বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের চার বছর আমরা বেশ শান্তিতে ছিলাম। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছিল। আর ওবামা ও বাইডেনের আমলে ইউরোপ মৃত্যু ও ধ্বংস দেখেছে।’
গত শনিবার দক্ষিণ ক্যারোলিনায় নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প বলেন, ন্যাটোর জোটে থাকা যেসব সদস্য রাষ্ট্র ঠিকমতো বিল পরিশোধ করবে না, তাদের ওপর হামলা চালানোর জন্য রাশিয়াকে অনুপ্রাণিত করবেন তিনি।
ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে আমেরিকাজুড়ে। তার বক্তব্যকে ‘আতঙ্কজনক ও বিকৃত মস্তিষ্কপ্রসূত’ বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ট্রাম্পের মন্তব্য ‘অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক’। আর ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, ট্রাম্পের মন্তব্যের ফলে আমেরিকা ও ইউরোপের সৈন্যরা ঝুঁকিতে পড়বেন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
