এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬
নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নিউইয়র্ক সিটি বিংহ্যামটন কর্পোরেশন (এনবিসি)। সংগঠনটির উদ্যোগে গত ২ আগস্ট, রোববার ওয়েস্টচেস্টার কাউন্টির মনোরম জর্জ’স আইল্যান্ড পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত বর্ণাঢ্য বার্ষিক বনভোজন, পারিবারিক মিলনমেলা, এনবিসি ম্যাগাজিনের উদ্বোধন এবং মানবিক উদ্যোগ ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’-এর শুভ সূচনা প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোল্ডেন এজের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজুর রহমান, জুয়েল ও সিনিয়র লোন অফিসার রেজা রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৮৭তম ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলিওম্যান কারিনেস রেইয়েস। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব ও মর্যাদাকে আরও সমৃদ্ধ করে।
এনবিসি টিম-২০২৬-এর দক্ষ পরিকল্পনা, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টায় বনভোজনটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ, মিন্টু কুমার রায়, মোহাম্মদ তৌফিকুর রহমান, মো. রাশেদুল ইসলাম, আজিম উদ্দিন, এম. এস. হক, ডা. মোহাম্মদ আনিসুজ্জামান, শাহানা আক্তার, শাহ ফামিদা আদিবা, মেহজাবতুন নেগার (রুনা), মো. আলাউদ্দিন গোলদারসহ এনবিসির সকল পরিচালক, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সংগঠক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এনবিসির প্রকাশনা ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মানবিক সেবামূলক কর্মসূচি ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’-এর যাত্রা। এই উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং সংগঠনের সদস্যদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও মনোজ্ঞ পরিবেশনা যা দর্শকদের মুগ্ধ করে। সঙ্গীত পরিবেশন করেন মেহজাবিন মেহা, ডা. কামরুল, তাসকিন বেলাল। এছাড়াও বিশেষ আয়োজনে ছিলো সংগীতের তালে তালে ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ ও এনবিসির টিমের মনোমুগ্ধকর নৃত্য, যে পরিবেশনায় মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো পার্ক।
শিশু ও বড়দের জন্য ছিল খেলাধুলা, প্রতিযোগিতা ও বিনোদনের বিশেষ আয়োজন। এছাড়া ছিলো র্যাফেল ড্র তে আকর্ষণীয় সাতাইশ টি পুরস্কার, সিনিয়রদের জন্য সম্মাননা গিফট ,বাচ্চাদের জন্য এবং প্রতিটি পরিবারের জন্য রেজিষ্ট্রেশন গিফট ,দলীয় ফটোগ্রাফি এবং স্মৃতিচারণ পর্ব।
এনবিসির ফাউন্ডার ডিরেক্টর ডা. মোহাম্মদ মুক্তার আহমেদ বলেন, নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পরিবারভিত্তিক সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এনবিসি মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করবে।
বিশেষ অতিথি সিনিয়র লোন অফিসার রেজা রশীদ বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তব্য রাখেন মফিজুর রহমান, মিন্টু কুমার রায়।
মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের শক্তিকে একসূত্রে গেঁথে এনবিসির এবারের বনভোজন ও পারিবারিক মিলনমেলা নিঃসন্দেহে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অন্যতম সফল, ব্যতিক্রমী ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়েছে। এই আয়োজন প্রমাণ করেছে প্রবাস থেকেও ঐক্য, সংস্কৃতি ও মানবতার বন্ধন অটুট থাকলে একটি কমিউনিটি আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ হয়ে উঠতে পারে।
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের : প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে
- নতুন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস: প্রধান কারন ইরান যুদ্ধ
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
- ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট পালন
- হাসিনার ফেরার ঘোষণা
তারেকের ভারত সফর স্থগিত - রাষ্ট্রের অভিভাবক পরীক্ষিত ফখরুল
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আমরাতো ট্যুরিস্ট-কিছুতো করতে পারবো: শামীম ওসমান
- টরেন্টোতে ইতিহাসের বৃহত্তম ফোবানা কনভেনশনের ঘোষণা
- যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প
- বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলায় কথা বললেন মেয়র মামদানি
- সোসাইটির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর
- সৈনিকের বাবার আকুতিঃআমার ছেলেকে ফিরিয়ে আনুন
- আজকাল ৯৩৬
- ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ৭ হাজার ৩০৭ জনের মৃত্যু
- কানাডার ওপর ৫০ শতাংশ বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ
- পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা
- ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা, অভিনয় নিয়ে যে বার্তা দিলেন
- ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’
- ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের
- স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
- বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
