এটাই আলিম দারের শেষ বিশ্বকাপ!
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯
রোববার লর্ডসে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল খেলার মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং থেকে বিদায় নিচ্ছেন আলিম দার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সম্প্রতি এমন খবর ছড়িয়েছে।
রোববার লর্ডসে আলিম দার দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। ফাইনালের আগেই টুইটারের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে জানা যাচ্ছে, লর্ডসের ফাইনালই হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে তার শেষ ম্যাচ।
জি.পাকিস্তান নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে লিখা হয়েছে, ‘বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারিং থেকে অবসর নিচ্ছেন আলিম দার। অন দ্য ফিল্ডে সব সময়ই সেরা সিদ্ধান্ত দিয়েছেন তিনি। হ্যাটস অব ইউ।’
আবরার মাজহার নামে একজন লিখেছেন, বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাচ্ছেন আলিম দার। থ্যাংক ইউ দার সাব, ফর ইউর সার্ভিস।’ পাকিস্তান ক্রিকেট নামে একটি আইডি থেকেও একই টুইট করা হয়েছে।
বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিলো অবসরে যেতে পারেন আলিম দার। তবে তখন তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে অবসরে যাবেন না। তবে, বিশ্বকাপ শেষেই যে অবসর ঘোষণা করছেন, সেটা সামাজিক মাধ্যমে তুমুলভাবে ছড়িয়ে পড়েছে।
এক নজরে আম্পায়ার হিসেবে আলিম দারের ক্যারিয়ার
ক্রিকেট বিশ্বের আম্পায়ারদের ভেতর আলিম দার হচ্ছেন বর্তমান সময়ের সবচেয়ে পরিচিত মুখ। পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া এই আম্পায়ারের রয়েছে ক্রিকেট ইতিহাসে অনেক অনেক কীর্তি। আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য আলিম দার। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা জিতেছেন ডেভিট শেফার্ড ট্রফি। আম্পায়ারিংয়ে আসার আগে প্রথম শ্রেনীর ক্রিকেটও খেলেছিলেন আলিম দার। ডান হাতি ব্যাটসম্যান ও লেগ ব্রেক বোলিংও করতেন তিনি পাকিস্তানের লাহোর ও পাকিস্তান রেলওয়ের হয়ে খেলার সময়।

২০০০ সালে পাকিস্তান বনাম শ্রীলংকার মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে হাতে খড়ি হয় তার। গুজরানওয়ালাতে হওয়া সেই ম্যাচের পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। ২০০৩ সালের বিশ্বকাপে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ঢাকায় হওয়া টেস্ট ম্যাচের মধ্য দিয়ে টেস্টেও যাত্রা শুরু করেন আলিম দার।
২০০৪ সালের এপ্রিলে এক অনন্য কীর্তি গড়েন আলিম দার। প্রথম পাকিস্তানি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট আম্পায়ার প্যানেলের সদস্য নির্বাচিত হন। এর পাশাপাশি ২০০৫ ও ২০০৬ সালের আইসিসির আম্পায়ার অফ দ্য ইয়ারের জন্য মনোনিতও হয়েছিলেন। যদিও দুইবারই তিনি সায়মন টাফেলের কাছে হেরে যান। ২০০৭ সালের অক্টোবর মাসে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে শততম ওয়ানডেতে দায়িত্ব পালন করেন পাকিস্তানি এই আম্পায়ার।
দায়িত্ব পালন করতে গিয়ে নানা সময়ে হুমকিও পেয়েছেন আলিম দার। ২০০৫ সালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি ও ঐ ম্যাচের আম্পায়ার স্টিভ বাকনার। এছাড়া ২০০৭ বিশ্বকাপের ফাইনালে অপ্রয়োজনীয়ভাবে অস্ট্রেলিয়াকে দিয়ে অন্ধকারের ভেতর তিন ওভার বোলিং করানোর জন্য তাকে ৪ ম্যাচের জন্য বহিষ্কারও করা হয়।

এছাড়া, ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিতর্কিত নো বলের সিদ্ধান্ত দেওয়ার ম্যাচেও তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যেটা নিয়ে সে সময় তাকে বয়কট করারও হুমকি দেয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে।
২০১১ বিশ্বকাপের সকল আম্পায়ারদের থেকে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ২০১৫ সালের বিশ্বকাপে ২০ আম্পায়ারের ভেতর তিনিও ছিলেন একজন। এবারের ২০১৯ বিশ্বকাপেও মোট ১৫ জন আম্পায়ারদের ভেতর আলিম দার হচ্ছেন অন্যতম।
আম্পায়ারিং করে পুরস্কারও কম পাননি আলিম দার। ২০০৯-২০১১ সাল পর্যন্ত টানা তিন বছর আইসিসির সেরা আম্পায়ার হয়েছিল আলিম দার। এছাড়া পাকিস্তানের সরকার কর্তৃক প্রেসিডেন্ট এওয়ার্ডও পেয়েছেন আলিম দার।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
