একে কিনতে পিএসজি-ম্যানইউ’র ১৩২ মিলিয়নের যুদ্ধ!
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
জ্যাডন সাঙ্কো। বহির্বিশ্বের কথা বাদ দিন। খোদ ইউরোপেই তিনি এখনো নিজের পরিচয়টা সেভাবে জাহির করতে পারেননি। তবে, আগামী কিছুদিনের মধ্যেই যে ইউরোপের গণ্ডি পেরিয়ে এই ইংলিশ তরুণ সারা দুনিয়ায় পরিচিতি লাভ করবেন, সেই ব্যবস্থা হয়ে গেছে।
বরুসিয়া ডর্টমুন্ডের এই ইংলিশ তরুণকে কেনার জন্য যুদ্ধে নামতে যাচ্ছে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড। সেই যুদ্ধটা আবার ১০০ মিলিয়ন পাউন্ড বা ১৩২ মিলিয়ন ইউরোর!
গণমাধ্যমের খবর অন্তত সে রকমই। গ্রীষ্মের দলবদল সামনে রেখে এরই মধ্যে নিজেদের পছন্দের খেলোয়াড় ঠিক করে ফেলেছে ইউরোপিয়ান ক্লাবগুলো। জ্যাডন সাঙ্কোর ওপর নজর পড়েছে ইউরোপের দুই জায়ান্ট পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের।
শুধু নজর পড়েছে বললে ভুল হবে। গণমাধ্যমের খবর, ১৯ বছর বয়সী তরুণ এই উইঙ্গার কেনার জন্য যুদ্ধের প্রস্তুতিও নিয়ে ফেলেছে পিএসজি ও ইউনাইটেড। এখন শুধু অপেক্ষা যুদ্ধে ঝাপিয়ে পড়ার। ইউরোপের আরও অনেক ক্লাবেরই অনুসন্ধ্যানী দৃষ্টিতে আছেন জ্যাডন সাঙ্কো। তবে, পিএসজি এবং ম্যানইউ’র আগ্রহটাই বেশি।
কিন্তু, এই আগ্রহ মেটাতে হলে পিএসজি বা ম্যানইউকে গুণতে হবে বিশাল অঙ্কের টাকা। বরুসিয়া ডর্টুমন্ড যে তার ওপর ঝুলিয়ে দিয়েছে ১০০ মিলিয়ন পাউন্ড বা ১৩২ মিলিয়ন ইউরোর প্রাইস-ট্যাগ। এই তো ২০১৭ সালে ইংলিশ এই তরুণকে মাত্র ৮ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে ডর্টমুন্ড। মাত্র আড়াই বছরের মাথায় সেই সাঙ্কোর উপর জার্মান ক্লাবটি ঝুলিয়ে দিয়েছে ১৩২ মিলিয়ণ ইউরোর প্রাইস-ট্যাগ।
দলবদলে এটা এখন রীতি হয়ে গেছে। একটু বেঁকে বসলেই অতি আগ্রহের কোনো খেলোয়াড়কে চড়া দামে বিক্রি করা যায়। আর ডর্টমুন্ড গত কয়েক মৌসুম ধরে এই কাজটাই করছে।
২০১৭ সালেই যেমন বার্সেলোনার কাছে উসমানে ডেম্বেলেকে বিক্রি করেছে ১৪৭ মিলিয়ন ইউরোর চুক্তিতে। এর মধ্যে ১০৫ মিলিয়ন ইউরো নগদই পেয়েছে তারা। গত জানুয়ারিতেও মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ মিডফিল্ডার ক্রিস্তিয়ান পুলিসিচকে চেলসির কাছে বিক্রি করেছে ৮৬ মিলিয়ন ইউরোয়।
এই দুটি চুক্তিতেই বিশাল অঙ্কের লাভ গুণেছে ডর্টমুন্ড। সাঙ্কোকে বিক্রি করেও বিশাল অঙ্কের লাভ গোণার আমোদেই বসে আছে জার্মান ক্লাবটি। গণমাধ্যমের যা আভাস, তাতে ডর্টমুন্ডের এবারের আশাও পূর্ণ হবে। কারণ, দাম যতই হোক, ইংলিশ এই তরুণকে নাকি পিএসজি ও ম্যানইউ, দুই ক্লাবই পেতে এক পায়ে খাঁড়া। ঝুলিয়ে রাখা বিশাল অঙ্কের প্রাইস-ট্যাগের কথা জানার পরও তাই দুই ক্লাবই প্রস্তুতি নিচ্ছে যুদ্ধে নামার।
ক’দিন আগে ডাচ তরুণ ফ্রেঙ্কি ডি ইয়াংকে কেনার যুদ্ধে বার্সেলোনার কাছে হেরে গেছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা নাকি তাই এবার পণ করেছে, যে করেই হোক সাঙ্কোকে কেনা চাই তাদের। ওদিকে ইংলিশ জায়ান্ট ম্যানইউও স্বদেশি সাঙ্কোকে দলে পেতে মরিয়া। গণমাধ্যমের ধারণা, সাঙ্কোকে নিয়ে পিএসজি-ম্যানইউর লড়াইটা জমজমাটই হবে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
