একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬
‘ট্রুথ সোশ্যালে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে, চরম এক সংকটে আটকা পড়েছেন? বিশেষ করে ব্রিটেনসহ মিত্রদেশগুলোকে হরমুজ প্রণালি থেকে জোরপূর্বক তেল নেওয়ার যে পরামর্শ তিনি দিয়েছেন, তা মোটেও যুক্তিযুক্ত নয়। তবে হ্যাঁ, কট্টর সমর্থকদের কাছে তার এই পোস্ট হয়তো জনপ্রিয়তা পাবে।
প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে করেন পশ্চিমা মিত্ররা ইরানের তেলবাহী ট্যাঙ্কার বা জ্বালানি স্থাপনা দখল করে তেল নিয়ে যাবে, তবে তিনি একটি বিপজ্জনক সামরিক অভিযানেরই উস্কানি দিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি দাবি করছেন, মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালিতে জাহাজ পাহারা দেওয়ার কাজে বা এসকর্ট মিশনে অংশ নিতে হবে। কিন্তু সমস্যা হলো, ট্রাম্প যখন বলেন ‘কঠিন কাজ শেষ হয়ে গেছে’, তখন মিত্রদের কেউই তা বিশ্বাস করেন না।
বাস্তবতা হলো, হরমুজ প্রণালির ওপর ইরানের যে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, তা চ্যালেঞ্জ করার সাহস এখন পর্যন্ত কেউ দেখায়নি। এমনকি খোদ মার্কিন যুদ্ধজাহাজও এখন পর্যন্ত ওই ঝুঁকি নেয়নি। এমন পরিস্থিতিতে মিত্ররা কেন আগ বাড়িয়ে কোনো ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে জড়াবে- তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
মঙ্গলবার ট্রাম্প তার মালিকানাধীন 'ট্রুথ সোশ্যালে' মিত্র দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আর আগের মতো সহায়তায় এগিয়ে আসবে না, নিজেদের স্বার্থে তাদেরই পদক্ষেপ নিতে হবে। তিনি যুক্তরাজ্যসহ কিছু দেশকে হরমুজ প্রণালিতে গিয়ে ‘জ্বালানি নেওয়ার’ পরামর্শও দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তোমাদের নিজের লড়াই করা শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর সাহায্যে থাকবে না, যেমন তোমরা আমাদের পাশে ছিলে না।’ তিনি দাবি করেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্ত হয়নি, তাদের ওই পরিণামের জন্য প্রস্তুত থাকতে হবে।
জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী এই প্রণালি দিয়েই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। ফলে এখানে কোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দাবি করছেন, ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা চলছে। কিন্তু সেই দাবির পক্ষে জোরালো প্রমাণ তিনি দেখাতে পারেননি। ফলে আলোচনার ফলাফল কী হবে তা না জেনে কোনো দেশই যুদ্ধের ময়দানে নামতে আগ্রহী নয়, সেটি মোটামুটি পরিষ্কার।
ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে ‘অত্যন্ত অসহযোগিতামূলক’ বলে ফ্রান্সকে আক্রমণ করেছেন ট্রাম্প। এটিও প্রমাণ করে, বৈশ্বিক কূটনৈতিক ফ্রন্টে ক্রমেই তিনি একা হয়ে পড়ছেন। তাই নিজের পরিকল্পনার পক্ষে মিত্রদের সমর্থন না পেয়ে বিরক্তি উগরে দিচ্ছেন সামাজিক মাধ্যমে।
লেখক: বিবিসির কূটনৈতিক সংবাদদাতা, সূত্র: বিবিসি
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
