এক হাজার নার্স নিয়োগ দিচ্ছে সৌদি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ মার্চ ২০২৪
চলতি বছর সৌদি আরবে শত শত বিদেশি নার্স নিয়োগ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর এই নার্স নেওয়া হবে শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কার শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত সপ্তাহে কলম্বোতে প্রথম দফার নার্স নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সৌদি আরবের চিকিৎসা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশ থেকে চিকিৎসা ও প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। সৌদি আরবের এই পরিকল্পনার বিষয়ে জানিয়েছেন শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা সঞ্জয় নাল্লাপেরুমা।
প্রাথমিকভাবে ১২ মাসের কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা থেকে সৌদি আরব এক হাজার নার্স নেবে বলে জানিয়েছেন তিনি। প্রথম দফায় ৪০০ জন আবেদনকারীর মধ্য থেকে বিজ্ঞানের স্নাতক ডিগ্রিধারী ৯৫ জন নার্সকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সৌদি আরবজুড়ে সরকারি হাসপাতালে সেবা দেওয়ার কথা রয়েছে তাদের।
পরবর্তী ধাপে শ্রীলঙ্কা থেকে নার্স নিয়োগের কার্যক্রম আগামী আগস্ট মাসে শুরু হবে বলে জানিয়েছে কলম্বো। নিয়োগ পাওয়া নার্সরা সৌদি আরবে গড়ে মাসিক ৫ হাজার ২৫০ সৌদি রিয়াল (প্রায় ১৪০০ মার্কিন ডলার) বেতন পাবেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবের স্বাস্থ্য খাতে স্বাস্থসেবা প্রদানকারী নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। স্বাস্থ্যখাতে সৌদি আরবের বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে সবচেয়ে চাহিদাপূর্ণ পেশাগুলোর একটি হয়ে উঠেছে নার্সিং।
সঞ্জয় নাল্লাপেরুমা বলেন, প্রথম দফায় নিয়োগের জন্য চূড়ান্ত হওয়া ৯৫ জন আগামী মে মাসে সৌদিতে যাবেন। আর পরবর্তী ধাপে নিয়োগের কাজ শুরু হবে আগস্ট মাসে।
প্রত্যেক বছর ২ লাখেরও বেশি শ্রীলঙ্কান অভিবাসী শ্রমিক বিদেশে কাজ করার জন্য দেশ ত্যাগ করেন। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার প্রধান উৎস এই খাত। ভয়াবহ সংকটের মুখোমুখি হওয়া শ্রীলঙ্কার অর্থনীতিতে সৌদিতে নিয়োগ পাওয়া নার্সদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগের বিষয়ে উভয় দেশের মাঝে একটি চুক্তি স্বাক্ষর হয়। পরে গত বছরের নভেম্বরে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের একটি দল সৌদি আরবে যান। গত ৩ ফেব্রুয়ারি সৌদি আরবের ইংরেজি দৈনিক আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা আল-দুহাইলান বলেন, সৌদি আরবের সরকার বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের কাজে নিয়োগ করার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে।
ওই সময় তিনি বলেন, ‘‘সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনও মেডিকেল কর্মী নিয়োগ করেনি। তবে বর্তমানে আমরা তাদের নিয়োগ শুরু করেছি। কারণ তারা ইতিমধ্যে আমাদের মানদণ্ডে পৌঁছেছে।’’ প্রথম গ্রুপে প্রায় ৬০ জনের মতো চিকিৎসা কর্মী ছিলেন। রাষ্ট্রদূত সৌদিতে বাংলাদেশি চিকিৎসাকর্মীদের এই নিয়োগকে কেবল শুরু বলেও মন্তব্য করেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
