শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৩২

এক মাসে ২,১৯৭ ইমিগ্র্যান্ট গ্রেফতার

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬  

নিউইয়র্কে আইস পুলিশের ‘অপারেশন রটেন আ্যপল’ 

 
নিউইয়র্কে অভিবাসনবিরোধী অভিযান আরও তীব্র হচ্ছে। গত এক মাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) ২ হাজার ১৯৭ জনকে  গ্রেফতার করেছে। এ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। (সূত্র- নিউইয়র্ক টাইমস, ১ সেপ্টেম্বর )।

মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। একই সংবাদ সম্মেলনে তিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোকুলের কঠোরভাবে সমালোচনা করেন। তিনি বলেন, "আপনি অপরাধী হোন বা না হোন-যদি আপনি এই দেশে প্রবেশ করার সময় প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন এবং বৈধ পথে না এসে থাকেন , তবে বিষয়টি গুরুত্বপূর্ণ।" এ ক্ষেত্রে আমরা বসে থাকতে পারি না।


আইসের নিউইয়র্ক ফিল্ড অফিসের পরিচালক কেন জেনালো জানান, গত ২৭ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আইসের দাবি, গ্রেফতার হওয়া ২ হাজার ১০০ জনই অপরাধী।

জেনালো বলেন, অভিযান ছিল “নির্ভুল ও কার্যকর” এবং বিষয়টি তার জন্য ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ।

তবে মুলিনের বক্তব্য অনুযায়ী, গ্রেফতার হওয়া সবাই যে “সবচেয়ে ভয়ংকর অপরাধী”-তা তিনি দাবি করেননি। তার ভাষ্য, এসব ব্যক্তি বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ না করে আইন এড়িয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন।

অন্যদিকে, এই দাবিকে ঘিরে প্রশ্নও উঠেছে। অতীতে নিউইয়র্কের বিভিন্ন আদালত আইসের গ্রেফতার করা এমন অনেক ব্যক্তিকে মুক্তির সুযোগ দিয়েছেন, যাদের কারও সুরক্ষিত অভিবাসন মর্যাদা ছিল অথবা যারা আশ্রয়ের আবেদন করেছিলেন।

এছাড়া আইসের নিজস্ব তথ্য অনুযায়ী, বর্তমানে আইস হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩১ শতাংশের অপরাধের জন্য দণ্ডিত হওয়ার রেকর্ড রয়েছে।
 
নিউইয়র্কে আইসের সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতা সীমিত করার নতুন আইন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুলিন। আইনটি কার্যকর হওয়ার পর বর্ডার জার টম হোম্যান নিউইয়র্ক সিটিতে আইসের অভিযান আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন।

এরপর থেকেই কমিউনিটি সংগঠনগুলো দাবি করে আসছে, নিউইয়র্কের বিভিন্ন এলাকায় আইসের তৎপরতা বেড়েছে। এর মধ্যে কুইন্স ও ব্রুকলিনের বিভিন্ন এলাকাও রয়েছে।
বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস,জামাইকা,  ব্রংকসের পার্কচেষ্টার ও ব্রুকলিনের মতো এলাকাগুলোতে আইস পুলিশের উপস্থিতিও এখন লক্ষ্যনীয়। এ সব এলাকা থেকে গত ১৫ দিনে শতাধিক অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে স্প্যানিশ, ভারতীয় ও বাংলাদেশি ইমিগ্রান্টরা রয়েছেন। ছুটির দিনে এক সময় জ্যাকসন হাইটস এলাকা লোকে লোকারণ্য থাকতো। মানুষের ভীরে ফুটপাতে হাঁটা যেত না। এখন এলাকার রেষ্টুরেন্টগুলোর অধিকাংশ চেয়ারই শূন্য থাকে। সন্ধ্যার পর নীরবতা নেমে আসে।  
নিউইয়র্ক গর্ভনরের বক্তব্য
মঙ্গলবার সকালে মুলিনের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।
তিনি আইসের ২ হাজার ১৯৭ গ্রেফতারের দাবিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, এই সংখ্যার সবাই নিউইয়র্ক স্টেটের আইনে অপরাধ করেছে-এমনটা বলা যায় না।ফেডারেল কর্তৃপক্ষ অনেক সময় সীমান্ত পার হওয়াকেও অপরাধ হিসেবে বিবেচনা করছে। তিনি নিউইয়র্কবাসীকে সতর্ক করে বলেন,  নিউইয়র্কে অভিবাসন এনফোর্সমেন্ট নিয়ে ফেডারেল সরকারের কঠোর অবস্থান এবং স্টেট সরকারের ভিন্ন অবস্থানের মধ্যে এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক আরও তীব্র হচ্ছে।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর