এক বছর ১০ মাসের শিশুর পেটে আড়াই বছরের ভ্রুণ!
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
এক বছর ১০ মাসের শিশুর পেটে মিলল আড়াই বছরের ভ্রূণ। বৃহস্পতিবার ভারতের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্ত্রোপচার হয় ওই শিশুটির।
চিকিৎসকদের দাবি, মায়ের পেটে থাকাকালীন একসঙ্গে বেড়ে ওঠা আরেকটি ভ্রূণ কোনোভাবে ওই শিশুর দেহে ঢুকে যায়। পাঁচ লক্ষের মধ্যে একজনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে বলেও জানান চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৩ মার্চ ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছিলেন বীরভূমের নানুর থানার পাকুড়হাস এলাকার বাসিন্দা বলরাম মাঝি। শিশুটির মা লক্ষ্মী মাঝি জানান, পাঁচ-ছ’মাস ধরে ছেলের পেট বড় হচ্ছিল বলে বুঝতে পারছিলেন তারা। তবে শুরুর দিকে ব্যথা বা অন্য কোনও উপসর্গ ছিল না। পরে পেটের একটা অংশ শক্ত হয়ে যায়। ছেলেকে নিয়ে প্রথমে সিয়ান হাসপাতালে যান তারা। সেখান থেকে রেফার হয়ে আসেন বর্ধমানে। শিশুটির নানা পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন, পেটের মধ্যে ভ্রূণের মতো মাংসপিণ্ড রয়েছে।
এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা। এ দিন চিকিৎসক নরেন মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১০ চিকিৎসক ও কর্মীদের দল প্রায় দু’ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন।
মাংসপিণ্ডটি বের করে দেখা যায়, হাত-পা, চুল গজিয়ে গেছে। চিকিৎসকদের দাবি, আরও কিছুদিন দেরি হলে ভ্রূণটি বেড়ে ওই শিশুর পেটের অন্য অঙ্গের ক্ষতি হতে পারত। আপাতত বিপদ কাটলেও বেশ কয়েকদিন চিকিৎসকের অধীনে থাকতে হবে শিশুটিকে।
বলরামবাবু বলেন, “ছেলে দিব্যি হেসেখেলে বেড়াত। ভেতরে যে এমন হয়ে রয়েছে বুঝিনি। ডাক্তারবাবুদের কী বলে ধন্যবাদ দেব জানি না।”
চিকিৎসক নরেন মুখোপাধ্যায় জানান, এটাকে বলে ‘ফিটাস ইন ফিটু’। বর্ধমান মেডিক্যালে আগেও এ ধরনের অস্ত্রোপচার হয়েছে। ঘটনাটি বিরলতম না হলেও বেশ জটিল। সঠিক সময়ে চিকিৎসা না হলে সমস্যায় পড়ত শিশুটি।
হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহাও বলেন, “এটি বিরল হলেও বর্ধমান হাসপাতালে আগে দু’তিনটি এ রকম ঘটনা পাওয়া গেছে। এ ক্ষেত্রেও আমাদের চিকিৎসকরা এই রোগ পেয়েছেন এবং সাফল্যের সঙ্গে তা সমাধান করেছেন।”
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
