এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫
গত এক বছরে কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (৪ অক্টোবর) নিজ উপজেলা আটোয়ারীতে উপজেলা এনসিপির কার্যালয়ে উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, সারজিসের আলমের মাধ্যমে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের অনেক আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেন মসজিদ, মন্দির, ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টরা। পরে চলতি অর্থবছরে ১ম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের বরাদ্দ আসে। সেই বরাদ্দকৃত মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
এ সময় সারজিস বলেন, কেউ কোনোদিন কোনো ভালো কাজে বাধা দিবেন না। একটা ১ কিলোমিটার পাকা রাস্তা হোক, একটা ভালো মসজিদ বা মন্দির নির্মাণ হোক এটার আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ সুবিধাভোগ করবে৷ এই জন্য আমরা (এনসিপি) যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি, তার পাশাপাশি যদি অন্য দলগুলোও প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু ভালো কাজ করতে পারে তাহলেই তো সার্বিক উন্নয়ন সম্ভব। আমাদের আটোয়ারী উপজেলা আর পিছিয়ে থাকবে না৷ এই জায়গাটা হিংসার নয়, বরং এই জায়গাটা হলো কে কত বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপার। তাই আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করতে পারিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এতবড় সম্মান দিবেন। বা এতসব গুরুত্বপূর্ণ জায়গায় বসাবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই আমার কল্পনার চেয়ে বেশি। এরচেয়ে বেশি আমি আর কিছু আশা করি না। এখন আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ দ্বায়িত্বটা ন্যায় ও সৎভাবে আমানতটা রক্ষা করা। আমার একমাত্র লক্ষ এটাই। তারপরও অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি গত এক বছর এক মাসে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দিব।
সারজিস বলেন, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এমন মানুষকে দরকার, যে ব্যাক্তি কোনোদিন মনে করবে না যে-কোনো বাজেটের কত টাকা মেরে দিয়ে কোথায় জমি কিনব আর কোথায় বাড়ি করব। যেই মানুষ এমন চিন্তা করবে না আগামীতে এমন মানুষ সাপোর্ট দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের আটোয়ারীর মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলন করতে যদি কোনো অফিসে এক টাকা ঘুষ দিতে হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এবং টাকা উত্তোলন করার পর যদি কোনো মসজিদ, মন্দির বা ঈদগাহ ময়দানের সভাপতি/সেক্রেটারির বিরুদ্ধে টাকা মেরে খাওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে তাদেরও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।
আলোচনা সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পঞ্চগড় জেলা পরিষদ থেকে আটোয়ারী উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ ও রাস্তা সংস্কারের বরাদ্দকৃত তালিকা পড়ে শুনান সারজিস।
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
