এক টাকা আয় করতে আড়াই টাকা ব্যয়
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫
লোকসানের বৃত্তে আটকা রেলওয়ে
রেলসেবা খাতে দিনদিন লোকসান বাড়ছেই। এ গণপরিবহন পরিচালনায় ব্যয়ের পরিমাণ বাড়লেও আয় বাড়েনি। বরং আয়ের তুলনায় ব্যয় আড়াই গুণ। শিডিউল বিপর্যয় যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে ট্রেনে। নিয়মিত ট্রেন লাইনচ্যুত হচ্ছে। বিলম্বের কারণে ভোগান্তি যেন সঙ্গী হয়েছে যাত্রীদের। নানা ভোগান্তির কথা চিন্তা করে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন রেল থেকে। বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, বর্তমানে এক টাকা আয় করতে দুই টাকা ৫৬ পয়সা ব্যয় করছে রেল। গত ১৫ বছরে রেলে লোকসান হয়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। অর্থাৎ রেলকে প্রতি বছর গড়ে লোকসান গুনতে হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।
অভিযোগ উঠেছে, নানা অব্যবস্থাপনা, দুর্নীতি আর তদারকির অভাবেই লোকসানের পাল্লা ভারী হচ্ছে রেলে। গত এক যুগে রেলের উন্নয়নে অন্তত ১ লাখ কোটি টাকা ব্যয় হলেও ট্রেনের গতি বাড়েনি, বাড়েনি সুবিধাও। বরং আয়েশি ও অপ্রয়োজনীয় নানা প্রকল্পে পকেট ভারী হয়েছে অনেকের।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি প্রতিরোধ করে যথাযথভাবে মনিটরিং করা হলে, ট্রেনে টিকিট বিক্রি/জরিমানায় স্বচ্ছতা আনা গেলে রেলকে লাভজনক করা সম্ভব।
বাংলাদেশ রেলওয়ের গত বছরের ছয় মাসের (জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) আয়ের পরিসংখ্যান থেকে দেখা গেছে, যাত্রী পরিবহন, মালামাল পরিবহন, পার্সেলসহ বিভিন্ন মাধ্যমে রেলওয়ে আয় করেছে ৮৩৫ কোটি ৭৪ লাখ টাকা। আর এ ছয় মাসে রেলে পরিচালন ব্যয় হয়েছে ২ হাজার ১৪৮ কোটি টাকা। ছয় মাসে রেলওয়ের অপারেটিং রেশিও ছিল দুই টাকা ৫৬ পয়সা। অর্থাৎ এ সময়ে এক টাকা আয় করতে বাংলাদেশ রেলওয়ে ব্যয় করেছে দুই টাকা ৫৬ পয়সা। এক টাকা আয় করতে রেলে দ্বিগুণের বেশি ব্যয় করার ধারাবাহিকতা চলছে অনেক বছর ধরেই। বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ প্রকাশিত ‘ইনফরমেশন মিরর-২০২২’ থেকে দেখা গেছে, ওই বছর এক টাকা আয় করতে রেলকে ব্যয় করতে হয়েছে ২ টাকা ৯০ পয়সার বেশি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেল পরিচালনার জন্য আন্তর্জাতিক বাজার থেকে রেল এক্সপার্ট আনা প্রয়োজন। কারণ এ খাতে শীর্ষ পর্যায়ে যেসব কর্মকর্তা রয়েছেন তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। আর মাঠপর্যায়ে যারা রয়েছেন তারা দুর্নীতি আর ধান্দাবাজিতে ব্যস্ত। অর্থাৎ রেল নিয়ে তাদের ভাবার সময় নেই। সবাই মিলে রেলকে লোকসানি প্রতিষ্ঠানের দিকে ঠেলে দিচ্ছেন।
তিনি বলেন, রেলওয়েতে যাত্রীসেবা না বাড়িয়ে রেলে দফায় দফায় ভাড়া বাড়ানো হয়েছে। রেলওয়ে এখন চলছে উল্টো নীতিতে। সরকারের চাওয়া-পাওয়ার প্রতিফলন করতে বারবার ব্যর্থ হয়েছেন রেলের দায়িত্বপ্রাপ্তরা।
যাত্রী সাধারণের অভিযোগ বিনা টিকিটে যাত্রা ঠেকাতে রেলওয়ে কর্র্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যায়নি। বিনা টিকিটে যাত্রা ঠেকানো গেলে মাসে অন্তত ১০০ কোটি টাকা আয় বাড়ত বলে অভিমত বিশেষজ্ঞদের।
কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রতিদিন অন্তত ২০ হাজার যাত্রী চলাচল করেন। এদের সিংহভাগই টিকিট করেন না। ট্রেনে দায়িত্বপ্রাপ্ত অসাধু কর্মকর্তারা এ যাত্রীদের কাছে অনৈতিকভাবে অর্থ আদায় করে থাকেন। বৈধভাবে এ ভাড়া বা জরিমানা আদায় করা গেলে প্রতিদিন ৮ থেকে ১০ লাখ টাকা আয় করা সম্ভব। এ ছাড়াও বেশ কিছু রুটে ট্রেনে বিনা ভাড়ার যাত্রীর আধিক্য রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সড়কপথে ভাড়ার তুলনায় রেলপথে ভাড়া প্রায় অর্ধেক। সরকার সাবসিডি দিয়ে ইচ্ছে করেই ভাড়া কম নিচ্ছে রেলে। সর্বশেষ ২০১৬ সালে রেলে ভাড়া বাড়ানো হয়েছে। অথচ এরপর তেলের দাম বেড়েছে দফায় দফায়। কারিগরি ব্যয়, রক্ষণাবেক্ষণ ব্যয়, বেতন-ইনক্রিমেন্ট সব বেড়েছে। যন্ত্রপাতির দাম বাড়ছে প্রতিনিয়তই। এসব বিবেচনা করলে রেলের ভাড়া বর্তমানের দ্বিগুণ হওয়া উচিত। তিনি বলেন, বাড়তি ভাড়া আদায় করলে ব্যয়ের থেকে আয় অনেক বেশি হতো। সবকিছু সত্ত্বেও রেলওয়েকে যাত্রীবান্ধব করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মহাপরিচালক।
এদিকে রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলে বর্তমানে প্রায় ৪ হাজার একর জমি বেদখলে রয়েছে। বিক্ষিপ্তভাবে মাঝেমধ্যে জমি উদ্ধারে তৎপরতা লক্ষ্য করা গেলেও বেদখল হওয়া এসব জমি উদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, এ জমিগুলো উদ্ধার করে কাজে লাগানো গেলে রেলকে লাভজনক করা সহজ হতো।
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
