এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
প্রকাশিত: ১০ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা এইচ-ওয়ান-বি ভিসার জন্য এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করে দিয়েছে। আদালত রায়ে বলেছেন, এমন ফি আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই এবং এ ধরনের নীতিগত পরিবর্তন আনার অধিকার রয়েছে একমাত্র কংগ্রেসের হাতে।
সোমবার দেওয়া এক রায়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনভিত্তিক ফেডারেল বিচারক লিও সোরোকিন বলেন, এই অতিরিক্ত অর্থ মূলত একটি করের সমতুল্য। কিন্তু যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কর আরোপের ক্ষমতা রয়েছে শুধুমাত্র কংগ্রেসের হাতে, প্রেসিডেন্ট এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
৪২ পৃষ্ঠার রায়ে বিচারক উল্লেখ করেন, ‘প্রেসিডেন্টের এইচ-ওয়ান-বি আবেদনপত্রের ওপর কর আরোপ করার কোনো ক্ষমতা বা অর্পিত কর্তৃত্ব ছিল না।’
গত বছরের ডিসেম্বরে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি জোট ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। এ ঘটনার কয়েক মাস আগে ট্রাম্প প্রশাসন এইচ-ওয়ান-বি কর্মসূচিতে আবেদনকারীদের জন্য এক লাখ ডলারের নতুন ফি চালু করে। প্রশাসনের দাবি ছিল, কর্মসূচিটির অতিরিক্ত ব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এইচ-ওয়ান-বি ভিসা মূলত বিদেশি দক্ষ পেশাজীবীদের জন্য, যারা বিশেষায়িত পেশায় যুক্তরাষ্ট্রে কাজ করতে চান। এই ভিসার জন্য আবেদনকারীদের সাধারণত স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হয়।
ভিসাটির মেয়াদ তিন বছর এবং পরবর্তীতে আরও তিন বছরের জন্য নবায়নের সুযোগ রয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক দক্ষ জনশক্তি নিয়োগে সহায়তা করে, যা ব্যবসার সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রায়ে বিচারক সোরোকিন ট্রাম্প প্রশাসনের সেই যুক্তিও প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হয়েছিল যে অভিবাসন আইন প্রেসিডেন্টকে নীতিগত পরিবর্তনের জন্য বিস্তৃত ক্ষমতা দিয়েছে। বিচারকের মতে, ওই আইনগুলোতে কোথাও প্রেসিডেন্টকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে নতুন কর আরোপের অনুমতি দেওয়া হয়নি।
এদিকে বিচার বিভাগ মুখপাত্র নাটালি বালদাসারে এক বিবৃতিতে বলেন, বিভাগটি মার্কিন শ্রমিকদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” নীতিকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, একই নীতির বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় এর আগে আদালতের একটি রায় প্রশাসনের পক্ষে গিয়েছিল।
তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠান বেআইনিভাবে মার্কিন শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করে বা এইচ-ওয়ান-বি কর্মসূচির অপব্যবহার করে, তাদের জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।’
এই রায়ের ফলে আপাতত এইচ-ওয়ান-বি ভিসার আবেদনকারীদের জন্য আরোপিত এক লাখ ডলারের অতিরিক্ত ফি কার্যকর থাকছে না। তবে ট্রাম্প প্রশাসন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
