উনের তত্ত্বাবধানে নতুন ‘শক্তিশালী যুদ্ধাস্ত্রের’ মহড়া
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
উত্তর কোরিয়া ‘শক্তিশালী যুদ্ধাস্ত্রসহ’ নতুন একটি কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং-উন তা পর্যবেক্ষণ করেছেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর তথ্যের বরাতে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
দেশটির জাতীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা স্থগিত হওয়ার পর এই প্রথম কোনো পারমাণবিক মহড়া চালাল উত্তর কোরিয়া।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে সর্বসম্মত কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে যায়। এ ঘটনার কয়েক সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার এ ধরনের পরীক্ষা দুই দেশের মধ্যে চাপা উত্তেজনার উদ্রেক করেছে। এর আগে স্যাটেলাইট ছবির মাধ্যমে ইয়ংবিয়ন পারমাণবিক স্থাপনায় সক্রিয়তার প্রমাণ মিলেছে।
গতকাল বুধবারের পারমাণবিক পরীক্ষাটি ‘বিভিন্ন লক্ষ্যে তাক করে বিভিন্ন মোডে পরিচালিত হয়’। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, কিম নিজে ‘এই পরীক্ষামূলক কর্মসূচির নেতৃত্ব দেন’। প্রতিবেদনে বলা হয়, কিম এই অগ্রগতিকে ‘পিপল’স আর্মির লড়ার ক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা’ হিসেবে অভিহিত করেছেন।
কেসিএনএর মতে, এই অস্ত্রের ‘সুবিধা’ হলো ‘নির্দেশিকা ফ্লাইট এবং শক্তিশালী ওয়ারহেড উত্তোলনের বিশেষ পদ্ধতি’র সংযোজন। প্রতিবেদনে অস্ত্রটির বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের গতিবিধি অনুসরণ করেছে। এই প্রতিবেদন প্রকাশিত হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি দেশ দুটি।
উত্তর কোরিয়া বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা বলেন, বর্ণনা শুনে যত দূর মনে হচ্ছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিন্তু এটা ছোট ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ভূপৃষ্ঠ থেকে শূন্যে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র বা রকেট দাগার ব্যবস্থাও হতে পারে।
সপ্তাহের শুরুর দিকে দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ইয়ংবিয়নে পারমাণবিক চুল্লি ব্যবহারের প্রমাণ পেয়েছে। ইয়ংবিয়ন দেশটির প্রথম পারমাণবিক স্থাপনা, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কার্যক্রমের প্রধান উপকরণ প্লুটোনিয়ামের একমাত্র উৎস এটি। পিয়ংইয়ংয়ে তেজস্ক্রিয় পদার্থকে বোমা তৈরির জ্বালানিতে রূপান্তর করার আভাস পাওয়া গেছে।
গত ফেব্রুয়ারিতে হ্যানয় বৈঠক ফলপ্রসূ না হওয়ার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে ওয়াশিংটন। সীমিত পরিসরে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে নিষেধাজ্ঞা পুরোপুরি বিলোপে উত্তর কোরিয়ার প্রস্তাব মেনে নেয়নি যুক্তরাষ্ট্র। তবে পিয়ংইয়ং বলছে, তারা কেবল কিছু পদক্ষেপ শিথিল করার দাবি জানিয়েছিল। সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন, ‘যথাযথ মনোভাব’ নিয়ে আলোচনায় অংশ নিলে ট্রাম্পের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসতে রাজি তিনি।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
