উগ্রপন্থি ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ নিষধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা গেছে, বাইডেন প্রশাসন ইসরায়েলকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই উগ্রপন্থিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসরায়েলে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।
ওই বৈঠকে নেতানিয়াহুকে ব্লিঙ্কেন জানিয়ে আসেন, পশ্চিমতীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় নিজস্ব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বেশ কয়েকজন উগ্রপন্থি ইহুদির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে সেই ব্যক্তিদের পরিচয় বা সংখ্যার বিষয়ে কোনো তথ্য দেননি ব্লিঙ্কেন।
ব্লিঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আরও বলেন, যুদ্ধবিরতির পর যদি তারা গাজায় (দক্ষিণ অঞ্চলে) আবারও সামরিক হামলা শুরু করতে চায়, তাহলে তাদের কৌশলে পরিবর্তন আনতে হবে। কারণ যুক্তরাষ্ট্র নতুন করে গাজায় হাজার হাজার মানুষের মৃত্যু দেখতে চায় না।
যেসব এলাকা মিলিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করা হয়, সেগুলোর মধ্যে পশ্চিম তীর অন্যতম। সাম্প্রতিক মাসগুলোতে এখানে ইহুদি বসতি সম্প্রসারণে প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপন চলছে। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে, সেটি প্রায় এক দশক ধরে অচলাবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যেই আবার পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন ও আকস্মিক হামলা চালায় ও দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন প্রাণ হারায়।
হামাসের হামলার প্রতিক্রিয়ায় ৭ অক্টোবর রাত থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অর্ধেকের বেশিই শিশু ও নারী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার হামলা শুরু করেছে ইসরায়েল।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
