ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন হামলা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪
মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। গতকাল শনিবার হুতিদের ১৮টি স্থাপনা ও সরঞ্জামকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। সপ্তাহজুড়ে লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর ইরান-সমর্থিত বিদ্রোহীদের কয়েক দফা হামলার পর নতুন এই হামলা হলো। চলতি মাসে এটি হুতিদের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চালানো দ্বিতীয় হামলা।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের ৮টি এলাকায় সুনির্দিষ্ট করে হুতিদের ব্যবহৃত ১৮টি স্থান ও সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে আছে অস্ত্রের গুদাম, হামলাকারী ড্রোন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, রাডার ও একটি হেলিকপ্টার।
অস্ট্রেলিয়া, বাহরাইন, ডেনমার্ক, কানাডা, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডও ওই বিবৃতিতে স্বাক্ষর করেছে।
বিবৃতিতে বলা হয়, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে হুতিরা বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজে ৪৫টির বেশি হামলা চালিয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির জন্যও হুমকি। এ ঘটনায় আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বিদ্রোহী–নিয়ন্ত্রিত শহরে নিযুক্ত এএফপির প্রতিনিধিরা বলেছেন, তাঁরা কয়েকটি বিকট শব্দ শুনতে পেয়েছেন। হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানায় কয়েক ধাপে অভিযান চালানো হয়েছে।
হামলার পর আলাদা এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন বলেন, জীবন বাঁচাতে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ একটি পানিপথে বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে যদি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়, তবে যুক্তরাষ্ট্র পিছপা হবে না।
লোহিত সাগরে জাহাজের ওপর হুতিদের হামলাকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছেন অস্টিন। এর পরিণতি যে ভালো হবে না, তা পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্র হুতিদের বুঝিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন, লোহিত ও আরব সাগরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আরও বেশি মানসম্মত সামরিক অভিযান চালানোর মাধ্যমে মার্কিন-ব্রিটিশ বাহিনীকে মোকাবিলা করবে বিদ্রোহীরা।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার দেশটির বিমানবাহিনীর চারটি টাইফুন এফজিআরফোরএস যুদ্ধবিমান ব্যবহার করে হুতিদের ব্যবহৃত কয়েকটি দূরপাল্লার ড্রোনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
