ইসলামি জীবন ব্যবস্থা গ্রহণে দ্বন্দ্ব-কলহের সুযোগ নেই
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
ইসলাম সত্য সুন্দর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের সব বিধান পরিপূর্ণ ও সত্য। তাই মুমিন মুসলমান ইসলামের বিধানকে নিজেদের জীবনে শর্তহীন পালন কর থাকে। ফলে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি লাভে মুমিন থাকে চিন্তাহীন।
পক্ষান্তরে যারা ইসলাম তথা আল্লাহর বিধানকে অস্বীকার করবে নিশ্চয় আল্লাহ সে বান্দার দ্রুত হিসাব গ্রহণ করবেন। কেননা মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরেই অবিশ্বাসী ব্যক্তির পরীক্ষা ও আজাব শুরু হয়ে যাবে। এমনটিই মহান প্রভুর ঘোষণা।
অতঃপর কেয়ামতের ময়দানে তার জীবনের বিস্তারিত হিসাব গ্রহণ করা হবে। তার কর্মের ফয়সালা নির্ধারণ করা হবে। ফলে তাকে ভোগ করতে হবে সীমাহীন কঠিন শাস্তি।
আল্লাহ তাআলা শুধু অবিশ্বাসী মুশরিকদের কথাই বলেননি বরং যারা আহলে কিতাবের অনুসারী যারা ইসলামের সত্যতা জেনেও বিরোধীতায় লিপ্ত এবং প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করে নাজেহালের চেষ্টা অব্যাহত রেখেছিল তাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ নির্দেশ দেন-
‘(হে রাসুল!) যদি তারা (সত্য জানার পরও) আপনার সঙ্গে তর্ক-বিতর্ক কিংবা কলহ-দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তবে আপনি বলে দিন, আমি ও আমার অনুসারীগণ আল্লাহ পাকের কাছে আত্ম-সমর্পন করেছি। আর যাদেরকে (আসমানি) কিতাব দেয়া হয়েছে এবং মুর্খদের (অক্ষরজ্ঞানহীন) বলে দিন (জিজ্ঞাসা করেন), তোমরাও কি (আল্লাহর কাছে) আত্ম-সমর্পণ করেছ? অতঃপর তারা যদি (আল্লাহর কাছে) আত্ম-সমর্পণ করে তবে তারা সুপথ পাবে। আর যদি (ইসলাম গ্রহণ না করে) ফিরে যায় তবে আপনার দায়িত্ব ও কর্তব্য হলো- শুধু (আমার কথা বা দাওয়াত) তাদের কাছে পৌছে দেয়া। আর আল্লাহ পাক তার বান্দাদের প্রতি লক্ষ্য রাখেন।’ (সুরা আল-ইমরান : আয়াত ২০)
উল্লেখিত আয়াতে এ কথা সুস্পষ্ট যে ইসলামই সত্য ধর্ম এবং তাতে রয়েছে সুস্পষ্ট, সমুদ্ভাসিত, সমুজ্জ্বল, সুপ্রমাণিত চিরসত্য বিষয়সমূহ।
তারপরও যদি কোনো অবিশ্বাসী এ সত্য ধর্ম ইসলাম সম্পর্কে কোনো ধরনের বিতর্কে লিপ্ত হয় তবে তাদের বিতর্কের জবাব দিতে আল্লাহ তাআলা শুধু এটুকু বলতে নির্দেশ দিয়েছেন যে, ‘তোমরা বিশ্বাস কর আর নাই কর আমি আমার চেহারা আল্লাহর সামনে সমর্পণ করেছি। আর আমার অনুসারীরা এ কাজে আমাকে অনুসরণ করেছে।
আমরা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছি, আল্লাহর প্রতি পূর্ণ আত্ম-সমর্পণ করেছি, শিরক ও কুফরের সব বিষয় বর্জন করেছি। অন্যায়-পাপাচার পরিত্যাগ করেছি। এক আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জীবনসহ সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি।
এবার আহলে কিতাব ও মুশরিক অবিশ্বাসীদের কাছে জিজ্ঞাসা নির্দেশ এভাবে ওঠে এসেছে- (হে রাসুল!) আপনি ইয়াহুদি, নাসারা ও মুশরেকদের জিজ্ঞাসা করুন- তোমরাও কি এভাবে (আমাদের মতো) ইসলাম কবুল করবে? এতে যদি তার ইসলাম কবুল করে তবে তারাই হেদায়েত তথা সুপথ পেয়ে যাবে।
অতঃপর আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে এ আশ্বাস দেন যে, ইয়াহুদি, খ্রিস্টান ও মুশরিকরা যদি এ দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তবে আপনার হতাশ হওয়ার কিছুই নেই। কারণ আপনার দায়িত্ব শুধু ইসলামের বিপরীতে সব মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌছে দেয়া।
আল্লাহ তাআলা ইসলামের অনুসারী দাঈসহ অবিশ্বাসীদের সব কর্ম-কাণ্ডই দেখছেন। অবিশ্বাসীদের কর্মফল সম্পর্কেও আপনাকে জিজ্ঞাসা করা হবে না।
এটা ছিল জিহাদ তথা যুদ্ধের আয়াত নাজিল হওয়ার আগের নির্দেশনা। যদি কারো সামর্থ থাকে তবে সে ব্যক্তি ইসলামি বিধান জারি করতে যা প্রয়োজন সে পদক্ষেপ গ্রহণ করবে। আর যদি সে ক্ষমতা ও সামর্থ না থাকে তবে তাদের জন্য সব মানুষের কাছে ইসলামের দাওয়াত ও আল্লাহর কথা পৌছে দেয়াই প্রধান কাজ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দাওয়াতে দ্বীনের কাজে নিয়োজিত থাকার তাওফিক দান করুন। ইসলামের সুন্দর বিধানগুলো মানুষের কাছে তুলে অন্যায়-অপরাধমুক্ত সমাজ নির্মাণ করা তাওফিক দান করুন। আমিন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
