ইসরায়েলে চলছে সাধারণ নির্বাচন, পরীক্ষার মুখে নেতানিয়াহু
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯
ইহুদি রাষ্ট্র ইসরায়েলে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিজেদের নেতা নির্বাচীত করতে মঙ্গলবার সকাল থেকেই ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন ভোটাররা। গত পাঁচ মাসের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় দফা সাধারণ নির্বাচন। এর আগে চলতি বছরের ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে কোনও পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ কিংবা জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ায় নতুন নির্বাচনের আয়োজন করতে হয়। দেশটির ইতিহাসে এই প্রথম একই বছরে দুইটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এবারের নির্বাচনে ১২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৩১টি দল। মোট পোলিং স্টেশনের সংখ্যা ১১ হাজার ১৬৩। নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দী হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক সেনাপ্রধান বেনি গান্টজ। ডানপন্থী লিকুদ পার্টির হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন নেতানিয়াহু। তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজ মধ্য ডানপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি’র হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ জনমত জরিপ অনুসারে এবারের নির্বাচনেও নেতানিয়াহুর জয়ের সম্ভাবনা রয়েছে। তবে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডো লিবারম্যানের সঙ্গ ছাড়া সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তার জন্য বেশ কঠিন হবে।
গত ৯ এপ্রিল নির্বাচনের পর নেতানিয়াহুর সরকারে থাকতে অস্বীকৃতি জানান ক্ষমতাসীন জোটের এ শরিক। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনেও কিং মেকার বা সরকার গঠনের মূল নিয়ামকে পরিণত হতে পারেন তিনি।
জরিপ অনুযায়ী, এবারের নির্বাচনে নেসেটের (ইসরায়েলি সংসদ) ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর দল পাবে ৫৮টি। লিবারম্যানের ‘ইসরায়েল বেইতেনু’ পাবে আটটি, যা গত এপ্রিলের নির্বাচনের চেয়ে অন্তত তিনটি বেশি। অপরদিকে, বেনি গ্যান্টজের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট কমপক্ষে ৫৩টি আসনে জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ১২ শতাংশ ভোটার এখনো নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।
শুধু জোটের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগতভাবেও দুর্ভাগ্য তাড়া করছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীকে। ইরান ও ফিলিস্তিনের বিষয়ে উচ্চাভিলাষসহ বেশ কিছু দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও, এসব অভিযোগ সত্ত্বেও জনগণের কাছে এখনো বেশ জনপ্রিয় নেতানিয়াহু। তাই, নির্বাচনে জনপ্রিয়তা নাকি বাস্তবতা জয়লাভ করবে, তা জানা যাবে শিগগিরই।
স্থানীয় সময় রাত ১১টায় ভোটগ্রহণ শেষে নতুন জোট সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হতে পারে।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
