ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের একমাত্র সমাধান দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩
ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের একমাত্র সমাধান দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠা করা বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ইসরায়েল যদি গাজা দখল করে সেটি হবে বড় ভুল বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জো বাইডেন এই মন্তব্য করেছেন।
গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির তিনি তার ক্ষমতার সবকিছুই করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এর মানে সেখানে মার্কিন সৈন্য পাঠানো নয়।
চলতি সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন এই প্রেসিডেন্ট বলেছিলেন, জিম্মিদের উদ্দেশে তার বার্তা হলো ‘‘সেখানে থাকুন, আমরা আসছি।’’ কিন্তু তিনি এই বার্তার মাধ্যমে কী বোঝাতে চেয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
এই মন্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হলে এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘‘আমি যা বোঝাতে চেয়েছিলাম তা হল, আমি আপনাদের মুক্ত করার জন্য আমার ক্ষমতার সবকিছুই ব্যবহার করছি। আপনাদের সহায়তা করতে, আপনাদের মুক্ত করতে আসছি। তবে আমি সেখানে সেনা পাঠাতে চাই না... আমি সামরিক বাহিনীর কথা বলি নাই।’’
মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘‘তিনি এই ইস্যুতে ক্রমাগত কাজ করছেন। তিন বছর বয়সী আমেরিকান শিশুসহ অন্যান্য জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত তিনি থামবেন না।’’
গত ৭ অক্টোবর স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলে ঢুকে হামলা চালায় গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। ওই দিন ইসরায়েলের এক কনসার্টে হামলা চালিয়ে হামাসের যোদ্ধারা দুই শতাধিক মানুষকে হত্যা করে। একই সঙ্গে আরও ২৪০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গিয়ে গাজায় জিম্মি করে হামাস। হামাসের এই হামলার প্রতিশোধে উপত্যকাজুড়ে তখন থেকে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের চলমান হামলায় উপত্যকায় সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। আর হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ গেছে এক হাজার ২০০ জনের বেশি ইসরায়েলির।
জিম্মিদের মুক্ত করতে হামাসের সাথে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মধ্যস্থতা করছে উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশ কাতার। দেশটিতে হামাসের রাজনৈতিক কার্যালয় রয়েছে। মঙ্গলবার কাতারের জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি এবং তিন দিনের বিরতির শর্তে এক চুক্তিতে রাজি হয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি।
জো বাইডেন বলেন, হামাস গাজা উপত্যকার একটি হাসপাতালে তার সামরিক সদর দপ্তর পরিচালনা করে যুদ্ধাপরাধ করছে। মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্রের এক বিবৃতির পুনরাবৃত্তি করে তিনি এই মন্তব্য করেন। আর এই বিষয়ে মার্কিন গোয়েন্দাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরায়েল। এই হাসপাতালে ইসরায়েলের সীমিতসংখ্যক সৈন্য বন্দুক নিয়ে গেছেন। সেখানে তারা কার্পেট বোমা হামলা করেন নাই।
বাইডেন বলেন, ‘‘তিনি নেতানিয়াহুকে বলেছেন যে, দ্বি-রাষ্ট্রীয় সমাধান ছাড়া এই যুদ্ধের অবসান ঘটবে বলে মনে করেন না তিনি। আমি এটা ইসরায়েলকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। তারা যদি গাজা দখল করে সেটি হবে আরও বড় ভুল।’’
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
