ইসরাইল ফের হামলা করলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে: ইরান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪
আরেকটি হামলার চেষ্টা করলে ইসরাইলকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে বলে হুঁশিয়ার দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, ইসরাইল যদি ইরানের ওপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে।
নাসের কানয়ানি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছি। ফের যদি ইসরাইল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস কর্পসের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি, তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি ছাড়াও আরও পাঁচজন সহকারী অফিসার নিহত হন।
এর প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল দিবাগত রাতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সিরিজ হামলা চালায় ইরান। ‘ট্রু প্রমিজ’ নামের প্রতিশোধমূলক ওই হামলায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে অবস্থিত ইসরাইলি সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি তেহরানের।
এদিকে, ইরানের পক্ষ থেকে ওই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেন নাসের কানয়ানি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ইরান তার বৈধ অধিকার হিসেবে ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে, আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে- এটি বিস্ময়কর ব্যাপার। অথচ গাজায় অবর্ণনীয় বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে মনে করিয়ে দেন যে, ইরান তার বিরুদ্ধে আগে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে গেছে।
‘নিষেধাজ্ঞা নীতি একটি ব্যর্থ নীতি’ অ্যাখা দিয়ে নাসের কানয়ানি ইউরোপীয় ইউনিয়নকে ‘ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার’ আহ্বান জানান।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
