ইলিয়াস গ্রেফতার ও জামিনে মুক্ত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪
নিউইয়র্কে সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন গ্রেফতারের পর জামিনে ছাড়া পেয়েছেন। রোববার ১৮ ফেব্রুয়ারি তিনি গ্রেফতার হন। নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি জ্যাকব মিল্টন ও নীরা রব্বানীর দায়েরকৃত মামলায় তিনি আসামী। জ্যাকব মিল্টন মানহানি ও ক্রিমিনাল কেসসহ একাধিক মামলা করেছেন ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। এর মধ্যে মিল্টনের বাসায় বোমা নিক্ষেপের হুমকি সংক্রান্ত মামলাও রয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে তিনি কুইন্সের ১১৩ প্রিসিংক্টে গিয়ে আত্মসমর্পন করেন। পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে ১৯ ফেব্রুয়ারি কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করে। আদালত ঐদিনই তাকে জামিন মঞ্জুর করে।
ইলিয়াস হোসেন বাংলাদেশে একুশে টেলিভেশনে কাজ করতেন। প্রবাসে আসার পর সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বক্তব্য দেয়া শুরু করেন। ইউটিউবে প্রচারিত বিভিন্ন ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে বক্তব্য দিতে থাকেন। উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় ইলিয়াসের অনুসারী মিলিয়নের ওপর। বাংলাদেশে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তাদের সর্মথকরা কয়েকবার তার ওপর হামলার চেষ্টা করে। তার বিরুদ্ধে সর্বদা সোচ্চার আওয়ামী লীগ নেতারা। ইলিয়াসকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের জন্য বিভিন্ন উদ্যোগ নেয় স্থানীয় আওয়ামী লীগ। কিন্তু বাস্তবে তা কাজে লাগেনি।
শেখ হাসিনার সরকার বিরোধী একটিভিস্ট হিসেবে জ্যাকব মিল্টনও কমিউনিটিতে পরিচিত। সোশাল মিডিয়ায় দেওয়া বক্তব্যগুলোতে তার প্রমাণ মেলে। তার দায়েরকৃত মামলায় আসামী হয়েছেন সরকার বিরোধী আরেক একটিভিস্ট ইলিয়াস।
জামিনে ছাড়া পাওয়ার পর ইলিয়াস হোসেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়নি। দুই একটি পত্রিকা আমাকে হেয় করার জন্য অসত্য খবর পরিবেশন করেছে। আমি নিজ থেকে থানায় গিয়েছিলাম। পরদিন কোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছি। তিনি বলেন, আমি কোন অন্যায় করিনি। আমি সোশ্যাল মিডিয়ায় যা বলি তা প্রমাণসহ বলে থাকি। একটি মহল আমাকে হেনস্থা করার চেষ্টা করছে। বলে রাখছি, সত্য বলা থেকে আমি ইলিয়াস কখনোই পিছপা হবো না।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
