জালালাবাদে রণক্ষেত্র
প্রকাশিত: ১৭ জুন ২০২৩
সাধারণ সভায় মইনুলকে স্থায়ীভাবে বহিস্কার
পাল্টা সভা আহ্বান ১৮ জুন
আজকাল রিপোর্ট -
আনুষ্ঠানিকভাবে ভাঙনের পথে এখন ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা। বোববার ১১ জুন কুইন্স প্লাজায় অনুষ্ঠিত এসোসিয়েশনের সাধারণ সভাকে কেন্দ্র করে এ ভাঙনের আভাস স্পষ্ট হয়ে উঠেছে। সন্ধ্যার পর সভার শুরুতেই সাময়িকভাবে বহিস্কৃত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম দলবল নিয়ে সভাস্থলে এসে হৈচৈ শুরু করেন। সভাপতি বদরুল খান মাইক্রোফোন হাতে নিয়ে সভা পরিচালনা করার জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমকে আহবান জানালে ক্ষোভে ফেটে পড়েন মইনুল ইসলাম। তিনি পোডিয়ামের সামনে গিয়ে চিৎকার করে বলতে থাকেন, আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। রোকনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা অবৈধ। এ সময় মইনুলের কিছু সর্মথকও এগিয়ে আসেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মইনুল এক পর্যায়ে মাইকের ইলেকট্রিক তার ছিঁড়ে ফেলেন। শুরু হয় উভয় পক্ষের হাতাহাতি। পর্যায়ে মইনুল রাগে ক্ষোভে দ্বিতীয় সারির টেবিলটি উল্টে ফেলে দেন। এ অবস্থায় বদরুল খানের সর্মথকরা চড়াও হন মইনুল ও তার সর্মথক রোনেলের ওপর। আগে থেকে মোতায়েণ সিকিউরিটি গার্ডরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে দুইজন পুলিশ অফিসার হলের ভেতর প্রবেশ করেন। তারা জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কথা বলে মইনুল ইসলামকে হল থেকে বের করে নিয়ে যান। মইনুলকে অনুসরণ করেন তার সর্মথকরাও।
মইনুলকে পুলিশ দিয়ে বের করে দেয়ার পর রোকন হাকিমের পরিচালনায় সাধারন সভা শুরু হয়। কুরআন থেকে তেলোয়াত করেন জামিল আনসারি। মঞ্চে আসন গ্রহণ করেন আজমল হোসেন কুনু, বদরুন নাহার খান মিতা, রানা ফেরদৌস, আহমেদ জিল্লু, খসরুজ্জামান, সদরুন নূর, মিজবাহ মজিদ, আলিমুজ্জামান, আবুল হাসিব মামুন, জুনেদ চৌধুরী, আতাউর রহমান সেলিম। সভায় উপস্থিত ছিলেন মনজুর চৌধুরী, ফখরুল ইসলাম দেলোয়ার, শওকত আলী , মেজবাহ উদ্দীন, হাজি এনাম, তোফায়েল আহমেদ চৌধুরী, আব্দুস শহীদ, হেলিম উদ্দীন, সাইফুর রহমান খান হারুন, এম এ আহাদ, মাসুদুল হক সানু, নুরে আলম জিকু, আজিমুর রহমান বোরহান প্রমুখ।
বিপুল সংখ্যক সদস্যেও উপস্থিতিতে অনুষ্ঠিত এই সাধারন সভায় মইনুল ইসলামকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কৃত করা হয়। এ বহিস্কারাদেশ ২৫ জুন থেকে কার্যকর হবে। সংগঠনের অর্থ আত্মসাতের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। কুইন্স প্যালেসের ভেতরে যখন সাধারণ সভা চলছিল মইনুল ইসলাম ও তার ২০-২৫ জন সর্মথক তখন হলের বাইরে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ছিলেন পংকি মিয়া, এম এ করিম, মইনুজ্জামান চৌধুরী ও মিজানুর রহমান শেফাজ। তারা স্থানীয় সাংবাদিকদের বলেন, আগামী বোববার ১৮ জুন এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে ‘জালালাবাদ এসোসিয়েশনের’ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এক পর্যায়ে মইনুলের অনুসারি রোনেল বলেন, সংগঠন খন্ডিত হলেও হবে। আমরা সভাপতি বদরুল খানকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। মইনুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, ৩৮ বছরের ইতিহাসে সংগঠনের কোন সাধারণ সভায় এমনভাবে দেহ তল্লাশী করে সদস্যদের প্রবেশ করানো হয়নি। জালালাবাদবাসীকে অপমান করা হয়েছে। আমি নির্বাচিত প্রতিনিধি। আমাকে পুলিশ দিয়ে বের করে দেয়া হলো। রোববারের সাধারণ সভায় জালালাবাদবাসী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, সাবেক সাধারন সম্পাদক শেফাজকেও সাধারণ সভায় ঢুকতে দেয়া হয়নি। প্রশ্নবিদ্ধ এ সাধারণ সভা আমরা মানি না। এ সময় হলের বাইরে মইনুলের সর্মথনে কিছু লোককে ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা সবাই ছিল স্প্যানিশ। তাদেও সাথে এই এসোসিয়েশনের কি সম্পর্ক সে ব্যাপারে দৃষ্টি আর্কষণ করলে মইনুল বলেন, ফেস্টুনের দাবিগুলো সঠিক। কে তা নিয়ে দাঁড়িয়ে থাকলো সেটা বড় বিষয় নয়। নাথিং রং।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
