ইরানের মাটিতে ভূপাতিত হওয়ার আগে রহস্যময় দৃশ্য দেখেছিলেন পাইলট
প্রকাশিত: ২৪ জুন ২০২৬
ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট বিমান থেকে জরুরি অবতরণের (ইজেক্ট) ঠিক আগ মুহূর্তে আকাশে এক বিস্ময়কর দৃশ্য দেখার দাবি করেছেন। চারজন সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই পাইলটের ভাষ্যমতে, আকাশে একাধিক ইরানি ড্রোন একত্রে মিলে এমন একটি অদ্ভুত অবয়ব তৈরি করেছিল, যা দেখতে অবিকল একটি বিশাল ‘জেলিফিশ’-এর মতো লাগছিল।
মঙ্গলবার (২৩ জুন) সিএনএন-এর এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। গত এপ্রিলে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার হওয়া পাইলট মার্কিন গোয়েন্দাদের সঙ্গে ব্রিফিংকালে প্রথমবার এই অভিজ্ঞতার কথা জানান। তার এই অদ্ভুত দাবিকে ঘিরে এখন মার্কিন গোয়েন্দা মহলে তীব্র বিতর্ক ও বিশ্লেষণ চলছে, যা এখনো অমীমাংসিত।
পাইলটের বর্ণনার বরাত দিয়ে একটি সূত্র জানায়, ড্রোনগুলো আকাশে এমনভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে নড়াচড়া করছিল, যেন তারা একটি একক সত্তা। বড় ড্রোনগুলোর নিচে ছোট ছোট ড্রোনগুলো জেলিফিশের শুঁড়ের মতো ঝুলে ছিল। পুরো বিষয়টি দেখে মনে হচ্ছিল যেন এটি ভিনগ্রহের কোনো বস্তু বা এলিয়েনদের কাণ্ড। অন্য একটি সূত্র জানায়, ওই সময় পাইলট আকাশে ড্রোনের একটি বিশাল ‘মাইনফিল্ড’ বা বিস্ফোরক ক্ষেত্রের মুখোমুখি হয়েছিলেন।
যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার কারণ এখনো তদন্তাধীন থাকলেও প্রাথমিক কিছু বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ড্রোনের এই রহস্যময় ঝাঁকটি বিমান ধ্বংসের নেপথ্যে থাকতে পারে। সাম্প্রতিক সংঘাতে ইরানের আকাশসীমায় কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এটিই প্রথম ঘটনা। তবে সৌভাগ্যবশত বিমানে থাকা পাইলট এবং অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা উভয়েই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পাইলটকে কয়েক ঘণ্টার মধ্যে বিশেষ বাহিনী উদ্ধার করলেও, অন্য কর্মকর্তা প্রায় একদিন পাহাড়ি অঞ্চলে আত্মগোপনে থাকার পর উদ্ধার পান। তবে তিনি ড্রোনের ওই ঝাঁকটি দেখেছেন কি না, তা জানা যায়নি। এমনকি এই উদ্ধার অভিযান চলার সময়ও একটি মার্কিন এ-১০ বিমান ভূপাতিত হয়, যদিও ওই পাইলটও নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।
এদিকে, পাইলটের ‘জেলিফিশ’ দেখার দাবি নিয়ে খোদ গোয়েন্দাদের মধ্যেই দ্বিমত দেখা দিয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার সময় পাইলট মাথায় আঘাত পেয়েছিলেন। এছাড়া, ইরান যুদ্ধে এটি ছিল তার দ্বিতীয়বার ভূপাতিত হওয়ার ঘটনা; এর আগে কুয়েতি বাহিনীর ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর শিকার হয়েছিলেন তিনি। ফলে তিনি যা দেখেছেন তা কি ইরানের কোনো অজ্ঞাত উন্নত প্রযুক্তি নাকি স্রেফ মরুভূমির মরীচিকা, তা নিয়ে সন্দিহান গোয়েন্দারা।
প্রযুক্তিগত দিক থেকে ড্রোনের এমন দলবদ্ধ নিয়ন্ত্রণকে বলা হয় ‘ওয়ান-টু-মেনি মেশড নেটওয়ার্কিং’। এর মাধ্যমে একজন অপারেটর একসঙ্গে অনেকগুলো ড্রোন নিয়ন্ত্রণ করতে পারেন। ধারণা করা হয়, এই ধরনের প্রযুক্তি রাশিয়া ও চীনের হাতে রয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর সন্দেহ, চীন ও রাশিয়ার সহায়তা নিয়েই ইরান তাদের ড্রোন প্রযুক্তিকে এই পর্যায়ে উন্নীত করছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও ৬০ দিনের শান্তি আলোচনা চলছে। আলোচনার মূল কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি থাকলেও নতুন এই ড্রোন প্রযুক্তি বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ড্রোন যুদ্ধ বিশেষজ্ঞ এমা বেটসের মতে, এই ধরনের সমন্বিত ড্রোন নেটওয়ার্ক অত্যন্ত বিপজ্জনক। বিস্ফোরকবাহী ড্রোনগুলো এভাবে দলবদ্ধ আক্রমণ চালালে তা প্রতিহত করা অত্যন্ত ব্যয়বহুল ও প্রাণঘাতী হতে পারে।
এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের কার্যালয় সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের সামরিক প্রতিরক্ষা কৌশলকে নতুন করে মূল্যায়নের মুখোমুখি দাঁড় করিয়েছে।
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- ইরানের মাটিতে ভূপাতিত হওয়ার আগে রহস্যময় দৃশ্য দেখেছিলেন পাইলট
- যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি
- ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন
- গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
- ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল
- আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান
- মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু
- জুয়া, অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল
- ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
- ইসরায়েলপন্থি লবিগুলো কি ব্রিটিশ রাজনীতিকে প্রভাবিত করছে
- ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
- ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
- ক্যালকুলেটরে হিসাব করে ‘কমিশনের নামে ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা
- সেই ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানা থেকে সাভারে স্থানান্তর
- ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
- বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
- চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের
- ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন
- কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
- সুইজারল্যান্ডে শুরু হলো যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের বৈঠক
- মালয়েশিয়ার আটক প্রবাসীদের মুক্ত করার চেষ্টা করব: প্রধানমন্ত্রী
- চাঁদাবাজির অভিযোগ
নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে আটক - রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
