ইরানের এলিট ফোর্সকে সন্ত্রাসী তালিকাভুক্ত, চীনসহ চার দেশের নিন্দা
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
ইরানের এলটি ফোর্স হিসেবে পরিচিত ইসলামি বিপ্লবী নিরাপত্তা বাহিনীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় যুক্তরাষ্ট্রের নিন্দা ও সমালোচনা করেছে চীন, তুরস্ক, কাতার ও ইরাক। তাছাড়া ইরানও যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ দেশ হিসেবে ঘোষণা দিয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু মঙ্গলবার মার্কিন সরকারকে সতর্ক করে বলেন, দেশটির এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন বহির্ভূত। যার ফলে এই অঞ্চলে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। মার্কিন সিদ্ধান্তকে একপেশে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘কোনো দেশের সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী বলাকে আমরা সমর্থন করি না। আর একইভাবে একতরফা কোনো সিদ্ধান্তও সমর্থনযোগ্য নয়।’ যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ক্ষমতার রাজনীতির পরিবর্তে সব দেশের মৌলিক নির্দেশনা ও নীতিমালা মেনে চলা উচিত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য বাইরের শক্তিগুলো আরো গঠনমুলক ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান আল সানি যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, অন্য দেশের সশস্ত্র বাহিনীর আচরণের সঙ্গে দ্বিমত পোষণ এবং নিষেধাজ্ঞা আরোপ প্রকৃতপক্ষে সংকট সমাধানের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না।
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি বলেছেন, মার্কিন সিদ্ধান্তের ফলে ইরাক ও মধ্যপ্রাচ্যে নেতিবাচক প্রভাব পড়বে এবং এ অঞ্চল আরও অস্থিতিশীল হবে। মার্কিন সিদ্ধান্ত স্থগিত করতে দেশটির প্রধানমন্ত্রী জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও মিশর সরকারের সঙ্গে যোগাযোগ করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো কোনো দেশ অন্য দেশের সামরিক বাহিনীকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিলেন। সোমবার এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর্পস বা আইআরজিসি’র প্রাথমিক অর্থ হলো এর মাধমে দেশটির ‘বৈশ্বিক সন্ত্রাসবাদী ক্যাম্পেইনে’র বাস্তবায়ন করা।
২০১৫ সালে ইরানের সঙ্গে করা ছয় পরাশক্তির পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা পর থেকে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের পতন হতে থাকে। তারপর থেকে ইরানের ওপর নানারকম নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অর্থনীতিকে নাজুক অবস্থায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই অভূতপূর্ব পদক্ষেপের মাধ্যমে যে সত্যটাকে স্বীকৃতি দেয়া হলো তা হচ্ছে, শুধুমাত্র ইরান সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্টপোষক নয় তাদের আইআরজিসি সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ, অর্থায়নের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাষ্ট্র পরিচালনার একটি অস্ত্র হিসেবে প্রচার চালায়।’
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই। কোনো দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়ার এই সিদ্ধান্ত শেষে মার্কিন সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের জন্য বুমেরাং হবে বলে আশঙ্কা করছেন তারা। দেখা যাবে, যুক্তরাষ্ট্রের প্রতি নাখোশ রাষ্ট্রগুলোও একই সিদ্ধান্ত নিতে পারে।
বেশ কয়েক বছর ধরেই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার গুঞ্জন শোনা যাচ্ছিল। গত শনিবার মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, সোমবার প্রথম প্রহরেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
