ইরানে হামলার হুমকি দিয়ে পিছু হটলেন ট্রাম্প, আলোচনার প্রস্তাব
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫
ইরানে বোমা হামলার হুমকি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার তিনি তেহরানকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে ইরানের কঠোর প্রতিক্রিয়া ও পাল্টা হুমকি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আগে মধ্যস্থতাকারীর মাধ্যমে কথা বলতো, এখন তারা সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করি সরাসরি সংলাপই সবচেয়ে কার্যকর।
এর আগে গত মাসে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। তবে তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি নতুন চুক্তিতে না আসে, তাহলে বোমা হামলা চালানো হবে।
ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে পাল্টা সুরে জানায়, তারা আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, মার্কিন হুমকির কাছে ইরান কখনো মাথা নত করবে না। হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।
একইসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান সরাসরি আলোচনায় নয়, কূটনৈতিক বার্তা বিনিময়ের মাধ্যমে সমস্যার সমাধান চায়।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিটি ট্রাম্প ২০১৮ সালে একপাক্ষিকভাবে বাতিল করেন। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের ওপর চাপ বাড়াতে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে আসছেন। তবে এবার তার অবস্থান কিছুটা নমনীয় হয়ে পড়েছে বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। বিশ্ব কূটনীতির চোখ এখন ওয়াশিংটন-তেহরানের সম্ভাব্য নতুন সংলাপের দিকে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
