ইরানে হামলার পক্ষে ট্রাম্প প্রস্তুত তিন শতাধিক যুদ্ধবিমান
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেসে দেয়া তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, বিশ্বের ‘সবচেয়ে বড় সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ দেশকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে দেয়া এই ভাষণকে ওয়াশিংটনের কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক শক্তি প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মিডিয়া বলছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ইতিমধ্যেই তিন শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভাষণের প্রায় দেড় ঘণ্টা পর ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প অভিযোগ করেন, তেহরান সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে, বিক্ষোভকারীদের হত্যা করেছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি অঞ্চল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি দাবি করেন, ইরান আবারো পারমাণবিক কর্মসূচি জোরদার করছে এবং এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা শিগগিরই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি তিনি ইরানকে সড়কবোমা হামলার মাধ্যমে মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের হত্যার জন্য দায়ী করেন।
ট্রাম্প বলেন, তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমরা সেই গোপন কথাটি শুনিনি- ‘আমরা কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবো না।’ তার অভিযোগ, ইরান প্রকাশ্যে আলোচনা করলেও এখনো পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার দেয়নি। গত বছর ইরানের ওপর হামলার নির্দেশ দিয়ে তিনি দাবি করেছিলেন, তাতে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে প্রশাসনের কর্মকর্তারা সমপ্রতি সতর্ক করেছেন, ইরান দ্রুত পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। অন্যদিকে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্পের বক্তব্যকে মিথ্যার পুনরাবৃত্তি বলে অভিহিত করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং সামপ্রতিক বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে যে দাবি করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ভাষণের আগে ইরান পরিস্থিতি নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সময়ে সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমার সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে তা গোপনে নয়, বরং জনসম্মুখে আলোচনা করে নেয়া উচিত। তার ভাষায়, গোপন সামরিক অভিযান দীর্ঘমেয়াদি যুদ্ধ, বাড়তি ব্যয় ও কৌশলগত ভুলের ঝুঁকি তৈরি করে। ট্রাম্প তার রাজনৈতিক উত্থানে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কথা তুলে ধরে দীর্ঘ ‘সর্বাত্মক যুদ্ধ’ বা অনির্দিষ্টকালের যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সামপ্রতিক পরিস্থিতিতে ইরান ইস্যুতে তার অবস্থান নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক সরাসরি ও তাৎক্ষণিক হুমকি না থাকলে সামরিক শক্তি ব্যবহারের বিপক্ষে। ভাষণের বড় অংশ জুড়ে ট্রাম্প অর্থনীতি, অভিবাসন ও অভ্যন্তরীণ নীতির সাফল্য তুলে ধরলেও ইরান প্রসঙ্গে তার বার্তা ছিল স্পষ্ট ও কঠোর। তিনি বলেন, আমি যেখানে সম্ভব শান্তি প্রতিষ্ঠা করবো, কিন্তু আমেরিকার বিরুদ্ধে হুমকি এলে মোকাবিলায় কখনো দ্বিধা করবো না। তার এই বক্তব্যে কূটনৈতিক সমাধান ও সামরিক প্রস্তুতি- দুই পথই খোলা রাখার ইঙ্গিত মিলেছে।Politics
মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক যুদ্ধবিমান মোতায়েন: সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে আজ তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। যা নজিরবিহীন। গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে তিন শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে।
বুধবার বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, এসব বিমান মূলত কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থান করছে। পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মোতায়েনকৃত বিমানবহরে রয়েছে আক্রমণাত্মক ও সহায়ক উভয় ধরনের যুদ্ধবিমান। তবে, ৭০ শতাংশই যুদ্ধবিমান।
বাকি ৩০ শতাংশ বিশেষায়িত ভূমিকার বিমানের মধ্যে রয়েছে- ১৮টি ইএ-১৮জি গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, ১২টি এ-১০সি থান্ডারবোল্ট ক্লোজ এয়ার সাপোর্ট বিমান, ৫টি ই-১১এ ব্যাটলফিল্ড এয়ারবর্ন কমিউনিকেশন নোড (বিএসিএন) এবং ৬টি ই-৩ সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াকস)।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
