ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরে দেশটিকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ অধিবেশনে দেওয়া ৩৭ মিনিটের ভাষণে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকিয়েছে।
একই সঙ্গে সংঘাতের অবসানে কোনো চুক্তি না হলে ‘ইসলামিক রিপাবলিককে দ্রুত নিশ্চিহ্ন’ করার হুমকি দেন তিনি। তবে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে শান্তিচুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। একই সঙ্গে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। ইরানের সঙ্গে কি এমন একটি চুক্তি হবে, যার মাধ্যমে তারা পুনর্গঠন করে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী দেশ হতে পারবে? নাকি আমি ইসলামিক রিপাবলিককে নিশ্চিহ্ন করে দেব, দ্রুতই করব, যাতে তারা আবার মানুষ ও দেশ ধ্বংস করার সুযোগ না পায়?’
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সামরিক অভিযান চালানোর পাশাপাশি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির নেতাকে আটক এবং গ্রিনল্যান্ড দখলের হুমকিও দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বকে পারমাণবিক অস্ত্রধারী একটি হুমকি থেকে রক্ষা করবে। একই সঙ্গে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যকে সংকট ঠেকানোর জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি।
ইরানের বাইরে ভেনেজুয়েলা নিয়েও বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি তৈরি হতে দেওয়া হবে না।
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইরান সরকারের বিরোধী কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হন। তাদের কয়েকজনের হাতে গণতন্ত্রের দাবিতে এবং ‘একনায়কতন্ত্রের’ বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড ছিল।
মধ্যবর্তী নির্বাচনে তার রিপাবলিকান দল কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় তার ক্ষমতা সীমিত হতে পারে, এমন ধারণাও উড়িয়ে দেন ট্রাম্প।
তিনি বলেন, ‘তারা বুঝতে পারছে না, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমি এরই মধ্যে তা করেছি এবং বড় ব্যবধানে জিতেছি। আমরা বিশাল ব্যবধানে জিতেছি এবং আমি আরও আড়াই বছর এখানে থাকব।’
কূটনৈতিক তৎপরতা
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশগুলোর সমালোচনাও করেন ট্রাম্প। মেক্সিকোকে তিনি ‘মাদক চক্রের সহিংসতার কেন্দ্রস্থল’ আখ্যা দিয়ে দেশটির সরকারকে নিজেদের ভূখণ্ডের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের আহ্বান জানান। কিউবার পরিস্থিতিতেও ‘মৌলিক পরিবর্তন’ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ট্রাম্প কিউবা নিয়ে কথা বলার সময় দেশটির প্রতিনিধিদলের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
তিনি কিউবাকে ‘সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেন, দেশটি ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ব্যর্থ হচ্ছে এবং এর পতন হবে’। কিউবা নিয়ে আলোচনার দায়িত্ব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর রয়েছে বলেও জানান তিনি।
জাতিসংঘের সমালোচনা পুনর্ব্যক্ত করে ট্রাম্প সংস্থাটির আমলাতন্ত্র কমানোর উদ্যোগের কথা বলেন। তবে নতুন করে জাতিসংঘ সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেননি।
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের দুইটি ঘটনায় যুক্তরাষ্ট্রের বাহিনী যুদ্ধাপরাধ করেছে বলে জাতিসংঘের একটি তদন্ত মিশন ‘যৌক্তিক ভিত্তি’ পাওয়ার এক সপ্তাহেরও কম সময় পর ট্রাম্প এ ভাষণ দেন। এসব হামলার একটিতে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয় আক্রান্ত হয়েছিল বলে মিশনটি জানায়।
আন্তর্জাতিক অপরাধ আদালতেরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, কোনো ‘মার্কিনবিরোধী আদালত’ যেন যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের তদন্ত বা বিচার করতে না পারে। তথ্যসূত্র: রয়টার্স
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
