বুধবার   ১৯ আগস্ট ২০২৬   ভাদ্র ৩ ১৪৩৩   ০৫ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দূরত্ব বৃদ্ধির মতো পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সবই ঘটছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গত রোববার রাতে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট দিয়ে কিমের প্রশংসা করেন। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত ১১ দিনের বার্ষিক সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ যেন কমিয়ে দেওয়া হয়। 

ট্রাম্পের এমন পদক্ষেপ নিয়ে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদালয়ের গবেষক রবার্ট লিটওয়াক টাইমসকে বলেছেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে থাকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছি। অথচ উত্তর কোরিয়ার ক্ষেত্রে তাদের নেতাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। এমন এক দেশকে সন্তুষ্টের চেষ্টা করা হচ্ছে, যারা সরাসরি মার্কিন ভূখণ্ডকে পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তু বানাতে পারে।’

দক্ষিণ কোরিয়ার প্রতি ট্রাম্পের বিরাগভাজন হওয়ার কারণ, তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। আর হোয়াইট হাউসের দাবি, নতুন বিনিয়োগের (প্রায় ৩৫০ বিলিয়ন ডলারের) প্রতিশ্রুতি বাস্তবায়নে ধীরগতির কারণে প্রেসিডেন্ট সিউলের ওপর ক্ষুব্ধ। 

টাইমস লিখেছে, এসব উত্তেজনার পেছনে কাজ করছে ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের বের হতে না পারার বিষয়টি। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প যুদ্ধ থেকে যেমন বের হতে চেয়েছেন, তেমনি কিমের সঙ্গে আলোচনার টেবিলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংও গত জুন মাসে এমন ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, ট্রাম্প সম্ভবত কিমের সঙ্গে আলোচনা শুরু করতে চান। 

ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্টেও এমন ইঙ্গিত আছে। গত শনিবার তিনি কিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিটি ধারণ করা হয়েছিল ২০১৯ সালে। ক্যাপশনে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ‘কিম জং উন ও আমার সম্পর্কটি দারুণ।’ সোমবার ট্রাম্প আরেকটি ছবি পোস্ট করেন। যেখানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে ফোন করছেন কিম। ক্যাপশনে লেখা- ‘হে ডোনাল্ড, আমরা তো বন্ধু... তাই না?’

উত্তর কোরিয়ার প্রতি ট্রাম্পের হঠাৎ ঝুঁকে যাওয়ার পেছনে একটি কারণ উল্লেখ করেছেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিক্টর ডি চা। তিনি জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় এশিয়া বিষয়ক নীতির ওপর কাজ করেছেন। নিউইয়র্ক টাইমসকে ভিক্টর চা বলেন, সামাজিক মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রতি ট্রাম্পের ক্ষোভ মূলত ইরান যুদ্ধে চরম হতাশার লক্ষণ। একই সময় কিমের প্রতি তাঁর নমনীয় মনোভাব দ্বিমুখী নীতি প্রকাশ করছে।

ভিক্টর চা আরও বলেন, ট্রাম্প মূলত দুটি বিপরীত দিকে হাঁটছেন। উত্তর কোরিয়ার ক্ষেত্রে তিনি আলোচনার দিকে ঝুঁকেছেন। অন্যদিকে ইরানের ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনায় আসার বহু আগে- ১৯৮০ এর দশকের শেষ দিক থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এরপর মার্কিন প্রেসিডেন্টরা এই কর্মসূচি বন্ধের একাধিক উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়। ২০০৬ সালে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। ২০১৭ সাল পর্যন্ত তারা আরও পাঁচটি পরীক্ষা সম্পন্ন করেছে।

ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসে কিম জং উনকে ‘লিটল রকেট ম্যান’ অ্যাখ্যা দেন। এরপর সিঙ্গাপুরে দুই নেতা বৈঠক করেন। ওই বৈঠকের পর ট্রাম্প টাইমসকে বলেছিলেন, ‘পিয়ংইয়ং দ্রুতই পারমাণবিক কর্মসূচি নিষ্ক্রিয় করবে।’ কিন্তু ভিয়েতনামে অনুষ্ঠিত দুই নেতার দ্বিতীয় শীর্ষ সম্মেলনটি ভেস্তে যায়। স্টেট ডিপার্টমেন্টের সাবেক কূটনীতিক জোয়েল এস উইট বলছেন, ট্রাম্প কিমের সঙ্গে আরেকটি শীর্ষ সম্মেলনের দিকে পা বাড়াচ্ছেন। কিন্তু এটিও ব্যর্থ হতে পারে।

উইট বলেন, ‘আজকের কিম জং উন যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত সম্পর্কের বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী নন। তিনি নিজেদের পারমাণবিক অস্ত্র রক্ষায়, মিত্র রাশিয়ার সমর্থনে ইউক্রেনে সেনা পাঠাতে এবং দক্ষিণ কোরিয়াকে হুমকি দিতে বদ্ধপরিকর। কিন্তু ট্রাম্প বিষয়টি বুঝতে পারছেন না।’

উত্তর কোরিয়ার প্রতি নমনীয় হওয়ার বিষয়ে সোমবার ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। প্রশ্ন করা হয়েছিল, তিনি কি মিত্রদের চেয়ে শত্রুর স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন? জবাবে ট্রাম্প ওঠেন, ‘আমি পরিস্থিতিকে অনেক বেশি নিরাপদ করছি। কিম জং উন সবসময় আমাকে শ্রদ্ধার সঙ্গে দেখেছে। আমি তাঁকে বুঝি, তিনিও আমাকে বোঝেন।’

তবে বিশ্লেষকরা বলছেন, কিম জং উনও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। অধ্যাপক ভিক্টর চা-এর মতে, ইরান যুদ্ধ উত্তর কোরিয়াকে একটি বার্তা দিয়েছে। সেটি হলো- সামরিক হামলা এড়াতে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ অবলম্বন করাটা তাদের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর