ইমিগ্রেশন ইস্যু নিয়ে নির্বাচনি প্রচারণার তুঙ্গে ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী প্রচারণায় মেতে উঠেছেন। আমেরিকার জনগণের কাছে ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন ইস্যু বাজার পাচ্ছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে সীমান্ত দিয়ে দিয়ে আসা লক্ষ লক্ষ ইমিগ্র্যান্টদের রাজনৈতিক ইস্যু বানিয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বাইডেনের অভিবাসন নীতি থেকে বেরইয়ে আসতে পারছেন না। উপরন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতি আমেরিকার মুসলমানদের ক্ষুব্ধ করে তুলেছে। ইসরাইলের পক্ষে বাইডেন সরকারের একাট্টা অবস্থানের জবাব দেখা যাবে আসছে নির্বাচনে। অনেক মুসলমানই এবারে ডেমোক্র্যাটদের উপর থেকে মুখ ফিরিয়ে নেয়ার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। সুইং স্টেট, বিশেষ করে মিশিগানের মতো রাজ্যে মুসলমানদের ভোট কামালা হারিসের পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে।
অভিবাসীবিরোধী বক্তব্য দিয়ে ক্রমাগত তোলপাড় সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রার্থীর দাবি, খুনের দায়ে দোষী সাব্যস্ত হাজারো অভিবাসী যুক্তরাষ্ট্রে ‘খারাপ জিন’ ছড়াচ্ছে। ৭ অক্টোবর সোমবার একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকার নেন রেডিও টক শো উপস্থাপক হিউ হিউইট। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিবাসননীতির কড়া সমালোচনা করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, উন্মুক্ত সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে ১৩ হাজার খুনি। তারা দেশটিতে সুখে–শান্তিতে বসবাস করছে। ট্রাম্পের এ মন্তব্য মার্কিন অভিবাসন ও শুল্ক আইন প্রয়োগকারী সংস্থার (আইসিই) তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ মন্তব্যের নিন্দা জানিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, এ ধরনের ভাষা অত্যন্ত ঘৃণ্য, জঘন্য, ভুলে ভরা। আমাদের দেশে এর কোনো স্থান নেই। বিভিন্ন সমালোচক বলেছেন, অভিবাসীদের বলির পাঁঠা বানানো এবং জাতিগত পক্ষপাতের লম্বা ইতিহাস রয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও রাজনীতি বিশ্লেষক মিখাইল ম্যাকফাউল লিখেছেন, এটি (ট্রাম্পের বক্তব্য) যেন নাৎসিবাদী জার্মানিরই প্রতিধ্বনি করেছে।
আইসিইর দেওয়া তথ্যে দেখা গেছে, সংস্থাটির তালিকাভুক্ত খুনের দাগি আসামি ১৩ হাজার ৯৯ জন। তবে তাঁদের অনেকেই বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছেন। অন্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন কয়েক বছর বা দশক আগে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসন শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান। তিনি অনিবন্ধিত অভিবাসী ও অনুপ্রবেশকারীদের সমালোচনাও করেছেন।
গত মাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, কমলা হ্যারিসকে হোয়াইট হাউসের সীমান্তনীতির জন্য বিচারের আওতায় আনা উচিত। ধর্ষণ, লুটপাট, চুরি, লণ্ঠন ও হত্যাকাণ্ডের জন্য অনিবন্ধিত অভিবাসীদের ‘পশু’ বলা ডাকা উচিত বলেও মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তারা আপনার রান্নাঘরে ঢুকে আপনার গলায় ছুরি চালিয়ে দেবে।’ ট্রাম্প হাইতি থেকে বৈধ বাসিন্দাদের নির্বাসনের হুমকিও দিয়েছিলেন। তাঁরা ওহাইওতে পারিবারিকভাবে পোষা প্রাণী খেয়ে ফেলেন বলে বিতর্কিত দাবির পুনরাবৃত্তিও করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। গত বছরের ডিসেম্বরে তিনি দাবি করেন, অভিবাসীরা ‘আমাদের দেশের মাটিকে বিষাক্ত করে তুলছে।’ এ মন্তব্যের জন্য সে সময় তাঁকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করা হয়েছিল। ২০২৩ সালের শেষ নাগাদ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার হার রেকর্ড মাত্রায় বেড়ে যায়। দেশটির অনেক ভোটারের কাছে অভিবাসনসংক্রান্ত সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
