ইউনূসের নিশানা ট্রাম্পেই টার্গেট ট্রাম্পের আস্থা অর্জন
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫
নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস অর্ন্তবর্তি সরকারের প্রধান হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছিল। কেননা হিলারি ক্লিনটনসহ যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের অনেক প্রভাবশালী নেতা ইউনূসের ঘনিষ্ঠ। কিন্তু বাস্তবে মার্কিন ভোটে ডেমোক্রেটিক পার্টি পাস করতে পারেনি। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় সবকিছু ওলট-পালট হয়ে পড়ে। বিশে^র অন্যতম শীর্ষ ধনকুবের ট্রাম্প স্বভাবসুলভ ব্যবসায়িক হিসাব নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি দক্ষ। তাই ক্ষমতায় গিয়েই ‘আমেরিকা ফাস্ট’ নীতির প্রয়োগ ঘটালেন। বিশ^জুড়ে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডি’র সহায়তা বন্ধ করে দিলেন। ট্রাম্পের যুক্তি অকাট্য, এই সহায়তা দিয়ে আমেরিকার কোনও লাভ হয় কিনা ! যদি না হয় তবে সেগুলো বন্ধ হওয়া উচিত। যেমন কথা তেমনি কাজ, সারা দুনিয়ায় ইউএসএঅঅইডি’র সহায়তা বন্ধ ঘোষণা দেন ট্রাম্প। এতে করে বাংলাদেশের ওপর মারাত্মক বিরুপ প্রভাব পড়ে।
ইউএসএআইডি বন্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে বাংলাদেশের এনজিও খাত। এনজিও খাতে কোনও ট্রেড ইউনিয়ন করার সুযোগ নেই। তাই কর্মিরা ছাটাইয়ের মুখে পড়েন। প্রথম রাতেই আইসিডিডিআরবি আর্থিক সংকটের কথা বলে এক হাজার কর্মী ছাটাই করে। এনজিও খাত তিন ভাবে ক্ষতির শিকার হয়। প্রথমত অনেক এনজিও সরাসরি ইউএসএআইডি থেকে আর্থিক সহায়তা নিয়ে প্রকল্প পরিচালনা করে। তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এনজিও আছে সরাসরি ইউএসএআইডি থেকে সহায়তা নেয় না। তারা যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন সংস্থা থেকে আর্থিক সহায়তা গ্রহণ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওই সকল সংস্থার অর্থ আসে ইউএসএআইডি থেকে। তৃতীয়ত জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউএনডিপি, ডব্লিউএইচও প্রভৃতি থেকে অর্থ নিয়ে এনজিও পরিচালিত হয়। জাতিসংঘের সংস্থাগুলো অর্থ পায় ইউএসএআইডি থেকে।
ইউএসএআইডি’র তহবিল স্থগিতের প্রভাব সর্বগ্রাসী হলেও কেউ তা প্রকাশ করতে আগ্রহী হয় না। প্রাপ্ত তথ্যে জানা যায়, আইসিডিডিআরবি’র এক হাজারের বেশি কর্মি ছাটাইয়ের বাইরে কেয়ার বাংলাদেশ তাদের তিনটি প্রকল্প বন্ধ করে দেয়। এর ফলে প্রায় আড়াইশ’ লোক ছাটাইয়ের শিকার হন। জেএসআই, আরটিআই, মট-ম্যকডোনাল্ড, আইআরসিসহ স্থানীয় ১৫-২০টি এনজিও মিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প পরিচালনা করছিলো। ইউএসএআইডি’র তহবিল বন্ধ হওয়ায় তারাও প্রকল্প বন্ধ করে দেয়। বাংলাদেশে কর্মরত প্রায় সকল এনজিও পুরোপুরি কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এনজিও বিষয়ংক ব্যুরোর হিসাবে বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক মিলে ২৪৪ এনজিও ইউএসএআইডি’র অর্থায়নে ৪৫০টি প্রকল্প পরিচালনা করে। এ সকল প্রকল্পে ৪০ থেকে ৫০ হাজার মানুষ কর্মরত। তারা সবাই এখন চাকুরি হারানোর ঝুঁকির মধ্যে আছেন। তিন মাস পর পুরো চিত্র স্পষ্ট হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাস পর তাদের সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করতে পারেন বলে শোনা যাচ্ছে।
ট্রাম্প অবশ্য এই বিষয়টা গোটা বিশে^র জন্য করেছেন। যদিও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। তবে বাংলাদেশের বিষয়টি সুনির্দিষ্টভাবে বলেছেন মূলত দুর্নীতির অভিযোগ এনে। তিনি বলেছেন, মাত্র দুইজন মিলে একটি এনজিও পরিচালনা করে ইউএসএআইডি থেকে নিয়েছেন ২৯ মিলিয়ন ডলার। এ এক মহাকেলেঙ্কারি !
বাংলাদেশকে টার্গেট করে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তুলসি গ্যাবার্ড। তিনি ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান। তিনি বাংলাদেশে সংখ্যালঘূ নির্যাতনের অভিযোগ আনেন। তিনি এও অভিযোগ করেন যে, বাংলাদেশে উগ্রগোষ্ঠী খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। দিল্লিতে বসে তুলসির এসব মন্তব্যে ইউনূসের সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
ট্রাম্প গোটা বিশে^ বাণিজ্য ক্ষেত্রে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। বাংলাদেশী পণ্য যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে ৩৭ শতাংশ শুল্ক দিতে হবে বলে ঘোষণা দেওয়ায় হয়। অথচ ভারতের ওপর শুল্কের পরিমাণ ২৬ শতাংশ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরাসরি ডোনাল্ড ট্রাম্প বরাবর একটি চিঠি লিখেন। চিঠিতে তিনি বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার আবেদন করেন। ট্রাম্প প্রশাসন অবশ্য ১০ শতাংশ বর্ধিত শুল্ক রেখে চীন বাদে গোটা বিশে^র জন্য বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন। বাংলাদেশে তৈরী পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বাংলাদেশ বর্তমানে ১৫ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রফতানি করেন। তার ওপর আরও ১০ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ থাকায় ২৫ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রফতানি করতে হবে। মুহাম্মদ ইউনূস চিঠিতে অঙ্গীকার করেন যে, ট্রাম্পের বাণিজ্য এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ কাজ করবে।
এরিমধ্যে ভারত ঘোষণা করেছে যে, ভারতের কোনও বিমান বন্দর দিয়ে বাংলাদেশী পণ্য রফতানির অনুমতি বাতিল করেছে দিল্লি। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশকে দ্বিগুন ব্যয়ে পোশাক রফতানি করতে হবে। ভারত বলছে, তাদের বিমান বন্দরে জট লেগে গেছে। ফলে নিজ দেশের পণ্য রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত এই পদক্ষেপ নিয়েছে বলে জানান। এসব কারণে বাংলাদেশের রফতানি খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে।
ট্রাম্প প্রশাসনের দুইজন জেষ্ঠ্য কর্মকর্তা চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ সফর করবেন। তার মধ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুটিন বিষয়ে আলাপ আলোচনা করতে আসছেন। এই আলোচনায় শুল্ক, বাংলাদেশের সংস্কার, নির্বাচন প্রভৃতি বিষয় জানতে চাইবে যুক্তরাষ্ট্র। অপরদিকে, মার্কিন পররাষ্ট্র দফতরের পূর্ব এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সম্ভবত মিয়ানমারের পরিস্থিতি আলোচনা করবেন।
উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্পের আস্থা অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুহাম্মদ ইউনূস। তিনি ইলন মাস্কের স্টারলিঙ্ককে বাংলাদেশে এনেছেন। এছাড়াও, নাসার সঙ্গে চুক্তি করেছে অর্ন্তবর্তি সরকার।
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- ফুটবলকে যুক্তরাষ্ট্র ও কানাডায় কেন ‘সকার’ বলা হয়?
- এখন থেকে ব্যক্তিগত সোনা বিক্রিতে দিতে হবে কর
- নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক
- কঠিন বাস্তবতার মুখোমুখি দক্ষিণ এশিয়ার ‘জেন জি’ অভ্যুত্থান
- আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত
- পুলিশের মারধর ও হয়রানির বর্ণনা দিলেন ক্রিকেটার নাঈম হাসান
- বৈঠকে বসতে যাচ্ছেন মোদি ও ট্রাম্প
- ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ হারেনি ব্রাজিল
- অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ
- এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে: প্রধানমন্ত্রী
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
