ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় এটি খুব তাড়াতাড়ি করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
অবশ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। খবর বিবিসি’র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ক্রমবর্ধমান রুশ বিমান হামলার হুমকির মুখোমুখি হওয়ায় প্যাট্রিয়ট জরুরিভাবে প্রয়োজন। এটিই রুশ হামলা থেকে মানুষের জীবন বাঁচাতে পারে।
শনিবার ইউক্রেন জানায়, আবারও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহর খারকিভের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, তিনটি অঞ্চলের শক্তি কেন্দ্রে হামলা হয়েছে। হামলা হয়েছে রেলপথেও।
অস্টিন গত শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তার বৃহত্তম নিরাপত্তা সহায়তা প্যাকেজে প্রতিশ্রুতিবদ্ধ। এই সহায়তা দ্রুতই ইউক্রেনে পাঠানো হবে। যুক্তরাষ্ট্র এজন্য ৬০০ কোটি ডলার ব্যয় করবে।
একটি সূত্র জানিয়েছে, এই অর্থ প্রেসিডেন্ট জো বাইডেনের গত বুধবার সই করা ৬০ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের অধীন। এর মধ্যে আরও তাৎক্ষণিক সহায়তার মধ্যে ১০০ কোটি ডলার রয়েছে।
অস্টিন বলেন, শিগগিরই কিয়েভের জন্য আরও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা করা হবে বলে তিনি আত্মবিশ্বাসী। ইউরোপীয় অংশীদারদের সঙ্গে এ নিয়ে আলাপ চলছে। কিছু তহবিল ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্যও পাঠানো হবে। যাতে করে দেশটি আরও বেশি গোলাবারুদ তৈরি এবং প্রয়োজন পূরণ করতে পারে।
তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া কামানের গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়েছে। সেই সঙ্গে ইরান এবং উত্তর কোরিয়া থেকেও তারা অস্ত্র-গোলাবারুদ পাচ্ছে।
তিনি বলেন, যদি পুতিন ইউক্রেনে জয়ী হন, ইউরোপ এমন এক নিরাপত্তা হুমকিতে পড়বে– যা জীবনেও দেখেনি। কেবল ইউক্রেনের মধ্যেই থেমে থাকবে না রাশিয়া।
মার্কিন সাহায্য ইউক্রেনীয় বাহিনীকে রক্ষা করবে কিনা– জানতে চাইলে অস্টিন বলেন, ইউক্রেনীয়রা রণাঙ্গনে আছে। এসব সহায়তা তাদের সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে।
রাশিয়া ক্রুজ মিসাইল, এস-৩০০ সারফেস টু এয়ার মিসাইল এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। সম্প্রতি এমন ২১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
গোপনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেনগোপনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন
এদিকে, সীমান্তের ওপারে রাশিয়ার দুইটি তেল শোধনাগারে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ান অঞ্চলের ক্রাসনোদারের একটি ফুটেজে দেখা গেছে, সেখানে বড় বিস্ফোরণ ঘটেছে। তাদের ভূখণ্ডে প্রায় ৬৮টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে শনিবার রাশিয়া জানিয়েছে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
