ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতা চান ৪৭ শতাংশ আমেরিকান
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২
শিকাগো কাউন্সিলের জরিপ
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ১০ মাসে অবতীর্ণ হলো। তা বন্ধের কোনো নাম-নিশানা না থাকায় ৪৭ শতাংশ আমেরিকান এখন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কিয়েভকে শিগগিরই একটি সমঝোতায় উপনীত হবার আহ্বান জানিয়েছে। ‘শিকাগো কাউন্সিল অন গ্লোবাল এ্যাফেয়ার্স’ পরিচালিত এক গবেষণা-জরিপে এমন অভিমত দিয়েছেন আমেরিকানরা।
সোমবার ৫ ডিসেম্বর জরিপ রিপোর্ট প্রকাশ করা হয়। বলা হয়েছে, ১০ মাস ধরেই রাশিয়ার আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেন। বিধ্বস্ত জনপদ। কিন্তু শান্তির কোনো ঠিকানা নেই। এমন অবস্থায় প্রচন্ড শীত আসন্ন। তাই মানবিকতার স্বার্থে আলাপ-আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ নিষ্পত্তিই হতে পারে উত্তম পন্থা।
এই জরিপে অংশগ্রহণকারিদের ৪০ শতাংশ অবশ্য উল্লেখ করেছেন যে, ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে বিদ্যমান সহায়তা অব্যাহত রাখা হউক। রাশিয়ার সাথে আলোচনাক্রমে যুদ্ধ বন্ধের পরামর্শ প্রদানকারিদের মধ্যে ৫৩ শতাংশ হলেন ডেমক্র্যাট। রিপাবলিকানদের ২৯ শতাংশ বলেছেন যে, ক্রমান্বয়ে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের ধারা অনুসরণ করা উচিত। রিপাবলিকান পার্টির সমর্থকদের ২৫ শতাংশ অবশ্য উল্লেখ করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে যুক্তরাষ্ট্রসহ মিত্র শক্তিসমূহকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা দরকার।
এই জরিপে আরো উঠে এসেছে, দুই তৃতীয়াংশেরও অধিক আমেরিকান চাচ্ছেন ইউক্রেনকে আরো বেশী সমরাস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হউক। ৭৫ শতাংশ মনে করছেন যুক্তরাষ্ট্রকে আরো বেশী রিফ্যুজি নেওয়া দরকার ইউক্রেন থেকে। একইসাথে রাশিয়ার বিরুদ্ধে অবরোধের মাত্রাও তীব্র করার পরামর্শ দিয়েছেন ৭৫ শতাংশ আমেরিকান।
উল্লেখ্য, সর্বশেষ বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আরো ৪০০ মিলিয়ন ডলারের সমরাস্ত্র ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরফলে ইউক্রেনকে সমরাস্ত্র খাতে বাইডেন প্রশাসনের মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলার। এ মাসে আরো ৫৩ মিলিয়ন ডলার পাঠানো হবে ইউক্রেনে যুদ্ধ বিধ্বস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় চালুর জন্যে। রাশিয়ার ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ফলে সে সব ক্ষতিগ্রস্ত হয়।
শিকাগো কাউন্সিলের এই জরিপে আরো জানা গেছে, ডেমক্র্যাটদের এক তৃতীয়াংশ মনে করছেন যুদ্ধের অজুহাত দাঁড় করিয়ে ইউক্রেন মার্কিন ফায়দা নিচ্ছে। এমন মনোভাব পোষণকারি রিপাবলিকানের হার হচ্ছে ২৩ শতাংশ। স্বতন্ত্র ২২ শতাংশ একই ভাবনায় রয়েছেন। অবশ্য উভয় দলের ৪৬ শতাংশ এর ধারণা, রাশিয়া অথবা ইউক্রেন-কেউই ফায়দা পাচ্ছে না।
এই গবেষণা জরিপ পরিচালনাকারি টিমের অন্যতম সদস্য দিনা স্মেল্টজ উল্লেখ করেছেন, যারা ভাবছেন যে যুদ্ধে ইউক্রেন লাভবান হচ্ছে, তারাই যুদ্ধ চালিয়ে যাবার পক্ষে মতামত দিয়েছেন।
উল্লেখ্য, গত অক্টোবরে জি সেভেন গ্রুপের নেতারা ইউক্রেন প্রেসিডেন্টকে শান্তি প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দেন। সে সময় রাশিয়াকে ইউক্রেন থেকে সব সৈন্য সরিয়ে নেয়ার শর্তও দেয়া হয় শান্তি প্রক্রিয়ার স্বার্থে। গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, পুতিন যদি ইউক্রেন যুদ্ধের অবসান চান তাহলে রাশিয়ার সাথে বৈঠকে বসতে প্রস্তুত রয়েছেন তিনি। ‘তবে এখনও তেমন মনোভাব পরিলক্ষিত হচ্ছে না’-উল্লেখ করেন বাইডেন। ফ্রেঞ্চ প্রেসিডেন্টের সাথে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এ কথা বলেছেন।
সে সময় বাইডেন যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার কথাও বলেছেন। গত শুক্রবার স্টেট ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেদ প্রাইস বলেছেন, জবর-দখলকৃত এলাকা ছাড়তে হবে রাশিয়াকে, তারপরই শুরু হতে পারে সমঝোতার আলোচনা। অপরদিকে গতমাসে পেন্টাগণের জয়েন্ট চীফ অব স্টাফ জেনারেল মার্ক এ মিলী সাংবাদিকদের কাছে উল্লেখ করেছেন, সময় আসছে ইউক্রেনকে সমঝোতায় এগিয়ে যেতে।
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
