আলেমগণের মতভেদে জনসাধারণের করণীয়
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
আবু আখতার : আলেমগণের পারস্পরিক মতভেদ দেখে জেনারেল শিক্ষিত মুসলমানদের অনেকে তাদের প্রতি আস্থা হারিয়ে নিজেদের কুপ্রবৃত্তির চাহিদামাফিক চলতে থাকে। আবার অনেকে এসব মতভেদ দেখে আলেমগণের প্রতি বিদ্বেষভাব পোষণ করে তাদের বিরুদ্ধে বিভিন্ন অশালীন কথাবার্তা বলতে থাকে। এর কোনটিই ইসলাম সমর্থন করে না।
আসলে ইসলামের মৌলিক যেসব বিষয় কুরআন-সুন্নাহতে সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে এসব বিষয়ে হকপন্থী আলেমগণের কোন মতভেদ নেই। এসব বিষয়ে তারা সকলে একমত। এক্ষেত্রে মতভেদের কোন সুযোগও নেই। এসব বিষয়ে কেউ ভিন্নমত পোষণ করলে সে আলেম তো দূরের কথা মুসলমান হিসবেও গণ্য হতে পারে না। কিন্তু ইসলামের শাখাগত যেসব বিষয় কুরআন সুন্নাহতে সুস্পষ্টভাবে পাওয়া যায় না, বরং ইজতিহাদের মাধ্যমে কুরআন সুন্নাহর আলোকে বের করতে হয় এসব বিষয়েই সাধারণত মতভেদ দেখা যায়। আর ইজতিহাদী মতভেদ ইসলামের দৃষ্টিতে নিন্দণীয় নয়। তবে সবার জন্য ইজতিহাদ বৈধ নয়। ইজতিহাদের জন্য কুরআন সুন্নাহ বিষয়ে বিশেষ পান্ডিত্য অর্জন করা জরুরি। ইজতিহাদের যোগ্যতাসম্পন্ন মুজতাহিদ ইজতিহাদে ভুল করলেও সওয়াব পাবে। হজরত আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সা. কে এ কথা বলতে শুনেছেন, ‘কোন বিচারক ইজতিহাদে সঠিক সিদ্ধান্তে পৌঁছলে তার জন্য আছে দু’টি পুরস্কার। আর বিচারক ইজতিহাদে ভুল করলে তার জন্যও রয়েছে একটি পুরস্কার।’ (সহিহ বুখারীঃ ৭৩৫২)
এরূপ ইজতিহাদী মতভেদ রাসুলুল্লাহ সা. এর যুগ হতেই চলে আসছে এবং তিনি এরূপ মতভেদের ব্যাপারে মৌন সম্মতি জ্ঞাপন করেছেন ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। হজরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) বলেন, ‘নবী সা. আহযাব যুদ্ধ হতে ফিরার পথে আমাদেরকে বললেন, বনু কুরাইজা এলাকায় পৌঁছার পূর্বে কেউ যেন আসর সালাত আদায় না করে। কিন্তু অনেকের রাস্তাতেই আসরের সময় হয়ে গেল, তখন তাদের কেউ কেউ বললেন, আমরা সেখানে না পৌঁছে সালাত আদায় করব না। আবার কেউ কেউ বললেন, আমরা সালাত আদায় করে নেব, আমাদের নিষেধ করার এ উদ্দেশ্য ছিল না (বরং উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া) নবী সা. এর নিকট এ কথা উল্লেখ করা হলে, তিনি তাঁদের কারোর ব্যাপারে কড়াকড়ি করেননি।’ (সহিহ বুখারীঃ ৯৪৬) সুতরাং যারা ইজতিহাদী মতভেদের কারণে আলেমগণকে দোষারোপ করে তারা কঠিন বিভ্রান্তির মধ্যে রয়েছে। তাদের এ বিভ্রান্তির কারণে তারা আলেমগণের সংস্পর্শ থেকে দূরে থাকে। আর সাধারণ মুসলমানদের আলেমগণের সাথে সম্পর্ক ছিন্ন করার অর্থই হলো ইসলাম হতে তাদের দূরে সরে যাওয়া। আর এভাবেই তাদের বিভ্রান্তি বৃদ্ধি পেতে থাকে।
ইজতেহাদী মতভেদের আলোকেই প্রধানত চারটি মাজহাবের উদ্ভব হয়েছে। চার মাজহাবের ইমামগণ দ্বীনের মৌলিক বিষয়ে সবাই একমত ছিলেন। তাদের পারস্পারিক মতভেদ ছিল শুধুমাত্র ইজতিহাদী মাসআলায়। আর ইজতিহাদী মাস’আলায় সকল মতের পক্ষে দলীল থাকে। তবে কোন মতের দলীল একটু শক্তিশালী এবং কোন মতের দলীল একটু দুর্বল। কিন্তু কোন মাজহাবই দলীল ছাড়া নয়। তাই চার মাজহাবের প্রত্যেকটি দলীলের উপর প্রতিষ্ঠিত। যার সমাজে যে মাজহাব প্রচলিত তার সে মাজহাব অনুযায়ী আমল করা উচিত।
তাই জনসাধারণের কর্তব্য হলো কোন হকপন্থী আলেমের পরামর্শ অনুযায়ী কুরআন-সুন্নাহ অনুযায়ী চলা এবং ইজতিহাদী মাসআলায় সমাজের অধিকাংশ মানুষ যে মাজহাবে চলে সে মাজহাবের অনুসরণ করা। তবে অন্য মাজহাব সম্পর্কে কুধারণা ও কটূক্তি করা বৈধ নয় এবং বিনা প্রমাণে তাকে বাতিল বলাও উচিত নয়। সর্বোপরি আলিমগণের মাজহাবগত মতভিন্নতার ব্যাপারে জনসাধারণের বিরূপ মন্তব্য করা ঠিক নয়। বরং জনসাধারণ ও আলেমসমাজের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা উচিত।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
