আর্চারের নায়ক হয়ে ওঠার গল্প
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯
মাত্র ৩ ম্যাচ ওয়ানডে খেলা জোফরা আরচার এখন ইংলিশ ক্রিকেটের হিরো। ৯০ মাইল গতির বল, বাউন্স আর ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাবু করে এবার বিশ্বকাপ এনে দিলেন ইংলিশদের। তাকে নিয়েই তো হবে এখন ইংলিশ মিডিয়ায় যত মাতামাতি।
জোফরা ক্যারিশমায় সুপার ওভার থ্রিলারে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। নায়ক যে শুধু জোফরা আরচ্যার তা কিন্তু নয়, বেন স্ট্রোকসও আছেন তার সঙ্গে।
আরচারকে নিয়ে মিডিয়ার হুমড়ি খেয়ে পড়ার একমাত্র কারন এটাই নয়। যে ছেলেটির খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে, বারবাডোজের সেই ছেলেটি ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক-এখানেই মিডিয়ার যতো কৌতুহল। সেই কৌতুহলের বশে এই ছেলেটির জন্ম,শৈশব, ক্রিকেটার হয়ে বেড়ে ওঠা আবিস্কার করেছে ইংল্যান্ডের দৈনিক দ্য টাইমস।

তার বাবা বারবাডোজ বংশোদ্ভুত হলেও তিনি বৃটিশ পাসপোর্টধারী। মা জোয়েলি'র কোলে জন্ম তার লন্ডনে। কিন্তু শৈশবেই বড় ধাক্কা খায় ছেলেটি। মাত্র ৩ বছর বয়সে বাবা-মা'র ছাড়াছাড়ি হলে ছেলেকে নিয়ে বাবা চলে আসেন বারবাডোজে। রুগ্ন শরীর নিয়ে জন্ম নেয়া ছেলেটি এমনিতেই বাবা ফ্রাঙ্ক আরচারের দূর্ভাবনার কারন ছিলেন। ছেলেটির হাতে শক্তি নেই, অনেকটা অচল। তা সচল করতে ভিডিও গেম খেলার ব্যবস্থাপত্র দিয়েছেন চিকিৎসক। ছেলেকে বারবাডোজে নিয়ে সঙ্গে রেখেছেন ৫টি বছর।
ছেলেটির বয়স যখন ৮ বছর, তখন আরচারকে বাবা ফ্রাঙ্ক নিয়ে আসেন ইংল্যান্ডে। কিন্তু মা জোয়েলি ঠুঁকে দেন মামলা। সেই মামলায় সন্তানকে কাছে রাখার অধিকার হারান বাবা। মা'র কাছে থাকার অনুমতিও হারান আরচার। আদালতের আদেশে এক মামা'র কাছে থাকার অনুমতি পান তিনি।

তবে বাবা ছেলের খবর নিয়মিত রেখেছেন। লন্ডনের স্কুলে ভর্তি হওয়ার পর ফুটবল, এবং ক্রিকেট-দু'টি দলে খেলার জন্য পেয়েছিলেন ডাক। সিদ্ধান্ত নিজে নেননি। আরচার বাবার ইচ্ছাটাকেই দিয়েছেন প্রাধান্য। বাবা ফ্রাঙ্ক এমনটাই জানিয়েছেন-'ও শৈশবে ফুটবল এবং ক্রিকেট খেলার জন্য ডাক পেয়ে আমার মতামত নিতে এসেছিল। আমি তাকে বলেছি, ক্রিকেটে অনেক সুযোগ আসবে। তুমি বরং ক্রিকেটে মনোযোগ দাও। ৮ বছর বয়সে সে স্কুলের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছে।'
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে খেলেছেন আরচার আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু পিঠের চোট ভুগিয়েছে তাকে। ফলে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে টিকে থাকতে পারেননি।
২০১৬ সালে সাসেক্সে নাম লিখিয়েই নিজেকে মেলে ধরেন। আসরের শেষ দিকে এসে সাসেক্সে যোগ দিয়ে সে বছর ক্লাবের হয়ে পেয়েছেন ৩৫ উইকেট। সেই থেকে শুরু।

বিশ্বকাপের মাত্র ২৫ দিন আগে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। সেই ম্যাচের ৪-০-২০-২ এমন বোলিংয়ে কেড়েছেন নির্বাচকদের নজর। পেয়েছেন বিশ্বকাপ দলে ডাক। তবে ইংল্যান্ডের হয়ে খেলার ছাড়পত্রটা পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। অভিবাসন আইন তার ক্ষেত্রে শিথিল করতে হয়েছে।
যে বাবা'র জন্য এতোটা পথ পাড়ি দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ হিরো আরচার, সেই বাবা ফ্রাঙ্ক আরচার খেলা দেখার জন্য কিন্তু ফাইনাল খেলার টিকিট যোগাড় করতে পারেননি। খেলা দেখেছেন একটি বারে বসে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
