আমেরিকায় আসছে নতুন রাজনৈতিক দল?
প্রকাশিত: ৮ জুন ২০২৫
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এ বিষয়ে প্রথম ইঙ্গিত দেন তিনি।
গত বৃহস্পতিবার (৫ জুন) ট্রাম্পকে কটাক্ষ করে একাধিক পোস্টের মাঝে ২২ কোটি অনুসারীর উদ্দেশ্যে একটি জরিপ চালান মাস্ক—‘যুক্তরাষ্ট্রে এমন নতুন রাজনৈতিক দল তৈরির সময় কি আসেনি, যা আসলে মধ্যপন্থি ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে?’
পরের দিন মাস্ক জানান, জরিপে ৮০ শতাংশ উত্তরদাতা নতুন দল গঠনের পক্ষে মত দিয়েছেন। এরপর তিনি এক ভক্তের দেওয়া ‘আমেরিকা পার্টি’ নামের প্রস্তাব সমর্থন করেন।
উল্লেখ্য, ‘আমেরিকা পার্টি’ নামটি মাস্কের প্রতিষ্ঠিত ‘আমেরিকা পিএসি’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই পিএসি (রাজনৈতিক তহবিল কমিটি) থেকেই মাস্ক ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পসহ রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রায় ২৩৯ মিলিয়ন ডলার খরচ করেছিলেন।
তবে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন সহজ কাজ নয়। বড় দুই দল—ডেমোক্র্যাট ও রিপাবলিকানসহ কয়েকটি তৃতীয় দল এরই মধ্যে প্রায় সব অঙ্গরাজ্যে ব্যালট অ্যাক্সেস পেয়ে রয়েছে। নতুন দলের জন্য অঙ্গরাজ্যভিত্তিক জটিল নিয়ম পেরিয়ে প্রার্থিতা নিশ্চিত করতে হয়।
এছাড়া আইনিভাবে আমেরিকা পিএসি–এ মাস্ক অনির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে পারলেও, আনুষ্ঠানিক রাজনৈতিক দলের জন্য এই সীমা ১০ লাখের অনেক নিচে নির্ধারিত।
তবে মাস্ক নিজেই এই উদ্যোগ কতটা গুরুত্বসহকারে নিচ্ছেন তা এখনো পরিষ্কার নয়। শুক্রবার রাতে এক ব্যবহারকারীর ‘রিপাবলিকান পার্টির ভেতর থেকেই সংস্কার করা ভালো’ মন্তব্যের জবাবে মাস্ক ‘হুম’ বলে প্রতিক্রিয়া জানান।
যদিও এই বিতর্কের মধ্যে মাস্কের রাজনৈতিক সংশ্লিষ্টতা অব্যাহত থাকারই আভাস মিলছে। ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট’- বিলকে ‘ঘৃণ্য বিভীষিকা’ আখ্যা দিয়ে মাস্ক কংগ্রেস সদস্যদের এর বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। এর পাল্টা জবাবে ট্রাম্প মাস্কের কোম্পানিগুলোর জন্য সরকারি ভর্তুকি বন্ধের হুমকি দেন।
মাস্ক রিপাবলিকানদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে সাড়ে তিন বছর আছেন, আমি থাকবো ৪০ বছরের বেশি।
সূত্র: সিবিএস নিউজ
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
