‘আমি যা বলব এখানে তা–ই আইন, আল্লাহর হুকুম’,বিএনপি প্রার্থীর ভিডিও
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫
‘আল্লাহর ওপর ভরসা করবেন, ইনশা আল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, তখন মানুষই থাকবে না। আমি যা বলব, এখানে তা–ই আইন, আল্লাহর হুকুম। কাউকে ভয় করতে হবে না।’
৫ আগস্টের পরের কোনো এক সময় এই বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের শিল্প ও বাণিজ্যবিষয়ক সহকারী সম্পাদক আমিনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের একটি বিল নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি ঘরোয়া সভায় এসব কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন এই বিএনপি নেতা।
তবে তার বক্তব্যের ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি নতুন করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে আমিনুল ইসলামকে বলতে শোনা যায়, ‘...সবই খালি হাজি (আমিনুল ইসলাম) কইর্যা দিবে, তা না। আপনাদেরও দায়িত্ব আছে। বিল যে আছে, বিল তো কেউ উঠিয়ে লিয়া যাইবে, আমি বাঁইচা থাকাকালীন কারও ক্ষমতা আছে? ফের আগের নিয়মে চলবে। যা ভাগ করে দিয়াছি, তার বাইরে একটা সুচও নড়বে না। ভোটের আগে এগলা করব না। এক–দুই মাসের লাইগা সমস্যা হইবে না। আল্লাহর ওপর ভরসা করবেন, ইনশা আল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। তখন মানুষই থাকবে না। আমি যা বলব, এখানে তা–ই আইন, আল্লাহর হুকুম। ভয় করতে হবে না।’
এ বিষয়ে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। এমন দম্ভপূর্ণ বক্তব্য আইনসংগত নয়। সভাটি তিনি করেছেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউপির তার (আমিনুল ইসলাম) কর্মী-সমর্থকদের নিয়ে। কারও পদ-পদবি জানি না। তাদের জন্যই বিলটি ভোগদখলের ব্যবস্থা করে দেন আমিনুল ইসলাম।’
জানতে চাইলে আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। এটি একটি ঘরোয়া সালিস। ৫ আগস্ট সরকারের পতনের পর কোনো এক সময়ের ঘটনা। গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের একটি বিল নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরোধ মেটানোর জন্য একটি সালিস অনুষ্ঠিত হয় আমার বাড়িতেই, নাচোলে। সময়টা ঠিক মনে করতে পারছি না। সালিসে আমি যেটা নির্ধারণ করে দিয়েছি, সেভাবেই বিল পরিচালনা করছেন তারা। এটা ছিল জেলে ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা দ্বন্দ্ব। কে কত ভাগ পাবে, আমিই সেটা ঠিক করে দিয়েছিলাম, সেভাবেই বিলটি চলছে।’ তিনি বলেন, ‘অনেক আগের এ বক্তব্য নিয়ে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’
জানা গেছে, বাংলা সন ১৪২৪ থেকে ১৪৩০ পর্যন্ত উন্নয়ন প্রকল্পের আওতায় ছয় বছরের জন্য গোমস্তাপুরের কাজিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির নামে বিলটি ইজারা দেওয়া ছিল। ইজারামূল্য ৭০ লাখ। ভ্যাট-ট্যাক্স দিয়ে সরকার আয় করেছে ১ কোটি এক লাখ ৫০ হাজার টাকা। ১৪৩১ সন (২০২৪ সাল) থেকে ইজারা হয় না। এখন খাস কালেকশনের মাধ্যমে চলছে বিলটি। উপকারভোগীরা আমিনুল ইসলামের লোকজন।
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
