আমাদের সামর্থ্য আছে, কাজটা কঠিন: রোডস
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯
চূড়ান্ত লক্ষ্য বিশ্বকাপ জয় এমনটা ভাবলেও, ধাপে ধাপে এগুতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। মিশন হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালকেই প্রাথমিক লক্ষ্য হিসেবে ঠিক করেছে বাংলাদেশ দল।
সে লক্ষ্য পূরণে অন্তত ৫টি ম্যাচ জিততে হবে লিগপর্বে। এরপরেও থাকবে কিছু হিসেবের মারপ্যাচ।
আপাতদৃষ্টিতে র্যাংকিংয়ে বাংলাদেশের নিচে রয়েছে ৪টি দেশ। সে চারটি দলকে হারানোর পরেও র্যাংকিংয়ের ওপরে থাকা ৫ দলের মধ্যে অন্তত ১টি দলকে হারাতে হবে।
ব্যাপারটা যত সহজ মনে হচ্ছে কাজটি আসলে বেশ কঠিন। সেটাই মনে করিয়ে দিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। তার মতে বিশ্বকাপের পথটা বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য।
তবে শিষ্যদের প্রতি আস্থা রয়েছে রোডসের। যেকোনো দলকে তাদের সেরা দিনেও হারানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের বলে মনে করেন রোডস।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রোডস বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। এটা অস্বীকার করার উপায় নেই যে বিশ্বকাপে অনেক ভালো দল অংশ নেবে। কাজেই বাংলাদেশের জন্য বিশ্বকাপে ভালো করা খুব একটা সহজ হবে না। তবে আমি জানি অন্যান্য দেশগুলো বাংলাদেশকে যথেষ্ঠ সম্মান করে। কারণ তারা জানে তাদের যদি খারাপ দিন যায় অথবা ভালো দিনও থাকে, তবুও বাংলাদেশ তাদেরকে হারানোর সামর্থ্য রাখে। আমরা অতীতে সেটা প্রমাণ করে এসেছি।’
রোডস আরও বলেন, ‘আমি আসার আগে আমরা চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছি। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজকে কয়েকবার হারিয়েছি। আমরা অবশ্যই বড় দলগুলোকে হারাতে পারি। তবে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে চাইলে। আর যদি জিজ্ঞেস করেন আমাদের সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে কিনা? আমার উত্তর, হ্যাঁ আছে! ’
এসময় বিশ্বকাপের প্রস্তুতির সঙ্গে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতির বিল্ড-আপ হিসেবে আমি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটাকেই ধরছি। সেখানে আমরা আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবো। সেসব ম্যাচ আমাদের আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করবে। ম্যাচ জেতা, ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতা দারুণ একটা ব্যাপার হবে। আয়ারল্যান্ডে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতেই যাবো তবে সেটি আমার কাছে প্রস্তুতিরই একটা অংশ হিসেবে থাকবে। কারণ মূল লক্ষ্য হলো বিশ্বকাপ।’
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
