আফগানদের বিপক্ষে স্পিনারদের ওপরেই আস্থা মিরাজের
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯
সীমিত ওভারের ফরম্যাটে আফগানদের পাওয়ার হিটিং চিন্তার কারণ। আসগর আফগান, হাসমতউল্লাহ শহিদি, মোহাম্মদ নবীরা দুম করে ভাল বলকেও মেরে বসেন। কিন্তু এবার খেলাটা টেস্ট। সেখানে পাওয়ার হিটিং, বাহারি মার, স্ট্রোক প্লে আর ডেড ওভারের উত্তাল উইলোবাজির চেয়ে ধৈর্য্য, মনোযোগ, মনোসংযোগ আর গাণিতিক ব্যাটিংটাই আসল।
সে কারণেই টেস্টে আফগান ব্যাটসম্যানদের নিয়ে তেমন চিন্তা নেই বাংলাদেশ ভক্ত ও সমর্থকদের। তবে লেগি রশিদ খান, বাঁহাতি জহির খান আর অফব্রেক বোলার মোহাম্মদ নবীর গড়া আফগান স্পিন আক্রমণ নিয়েই যত চিন্তা। টাইগাররা কি ঐ স্পিন মায়াজাল ভেদ করতে পারবেন?
উদ্বেগ, উৎকন্ঠা আর শঙ্কা হয়ত নেই। তবে চিন্তা আছে অনেকের মনেই। তবে বাংলাদেশের অফস্পিনার মেহেদি হাসান মিরাজ মোটেও চিন্তিত নন, তার কণ্ঠে আত্মবিশ্বাস। মিরাজ মনে করেন, খেলাটা টেস্ট। সীমিত ওভারের নয়, দীর্ঘ পরিসরের। এখানে ৫০ বা ২০ ওভারের বোলিং ততটা কার্যকর হয় না, হবেও না।
আজ (রোববার) দুপুরে শেরে বাংলায় প্র্যাকটিস চলাকালীন মিডিয়ার সঙ্গে আলাপে মিরাজ দাবি করেন, বাংলাদেশের স্পিনারদের অভিজ্ঞতা অনেক বেশি। সাকিব, তাইজুল আর তার গড়া বাংলাদেশের স্পিন আক্রমণকে আফগানদের চেয়ে অভিজ্ঞ এবং কার্যকর বলেই মনে করেন এ তরুণ অফস্পিনিং অলরাউন্ডার।
মিরাজ বোঝানোর চেষ্টা করলেন, সীমিত ওভারের স্পিন বোলিং আর টেস্টে স্পিনারদের বোলিং অ্যাপ্রোচ ভিন্ন। একইভাবে সীমিত ওভারের ফরম্যাটে স্পিনারদের বোলিংয়ের বিপক্ষে এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচটাও হয় অন্যরকম। যেখানে আফগানরা পিছিয়ে রয়েছে বলে মনে করেন মিরাজ।
নিজ দলের স্পিনারদের সম্পর্কে বলতে গিয়ে মিরাজ বলেন, ‘আমাদের বোলারদের অনেক অভিজ্ঞতা আছে। বিশেষ করে আমাদের সাকিব ভাইর কথা। অলমোস্ট ১৩-১৪ বছর ক্রিকেট খেলে ফেলেছেন। খুবই সফল একজন খেলোয়াড়, ওয়ার্ল্ড ক্লাস বোলার, ব্যাটসম্যান আমরা জানি এবং তাইজুল ভাইও টেস্টে বেশ সফল। আর একটা উইকেট পেলে তার একশ উইকেট হবে। আমারও ৩-৪ কছরের এক্সপেরিয়েন্স হয়েছে। এই তিন চার বছরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি বলব ওদের থেকে আমারদের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা ভাল।’
টেস্টের বোলিংয়ের ধরন এবং স্পিনারদের বিপক্ষে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ, অ্যাপ্লিকেশন পুরোপুরি ভিন্ন- একথা জানিয়ে মিরাজ বলেন, ‘আমি বলব ওয়ানডে ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটের চাইতে টেস্ট ক্রিকেট হিউজ ডিফরেন্ট। যেটা ওদের স্পিনাররা করে আসছে। যেমন ওরা ওয়ানডে, টি-টোয়েন্টিতে রান সেভ দিয়ে বল করে বা বিভিন্ন জায়গা বল করে থাকে। এটার জন্য হয়তো ব্যাটসম্যান চার্জ করে থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু ওইরকম কিছু নাই যে জোর করে মারা বা চার্জ করে খেলা। যতক্ষণ ভাল করবে ততক্ষণ সারভাইব করবে। একটা খারাপ করলে ওটাই মারবে। আর ধৈর্য্য সহকারে বোলার কতক্ষণ বল করতে পারে এটাই বোলারের ধৈর্য্য। ওরা কতটুকু করবে বা কতটুকু প্রস্তুতি নিয়ে আসবে সেটা ওরাই ভাল জানে। বাট আমি মনে করি ওদের থেকে টেস্ট ক্রিকেটে আমরা অনেক এগিয়ে আছি। আমরা শতভাগ দিতে পারলে ফলাফল আমাদের দিকেই আসবে।’
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
