শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র‌্যালি

আজকাল রিপোর্ট

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬  


 
নিউইয়র্কে বিপুল উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা) এর প্রতি গভীর ভালোবাসার আবহে পবিত্র ঈদে মীলাদুন্নবী উদযাপন করেছে আনজুমানে আল ইসলাহ ইউএসএ। এ উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইয়ুথ প্রোগ্রাম, বর্ণাঢ্য মুবারক রেলি ও আলোচনা মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্কের ওজন পার্কস্থ ফুলতলী জামে মসজিদকে কেন্দ্র করে আয়োজিত এ মাহফিল ও মুবারক রেলিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর ধর্মীয় সমাবেশে।
বিকেল ৪টা থেকে আসরের নামাজের পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত ইয়ুথ প্রোগ্রাম ও আলোচনা সভায় প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা) এর পবিত্র জীবন, মহান আদর্শ, অনুপম চরিত্র, মানবিক মূল্যবোধ এবং উম্মতের প্রতি তাঁর অগাধ ভালোবাসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আল ইসলাহ ইয়ুথ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা) সমগ্র মানবজাতির জন্য রহমত ও হেদায়াতের দূত। তাঁর পবিত্র জীবন ও চরিত্র মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা, বিনয়-নম্রতা এবং এতিম-অনাথ ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতার শিক্ষা দিয়ে তিনি একটি আদর্শ সমাজের ভিত্তি স্থাপন করেছিলেন। নারী, শিশু ও সমাজের দুর্বল শ্রেণির অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর মহান আদর্শ মানবতার জন্য অনন্য দৃষ্টান্ত। বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে রাসূলুল্লাহ (সা) এর শিক্ষা ও আদর্শ বাস্তবায়ন করতে পারলেই শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
বাদ আসর ফুলতলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মুবারক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ওজন পার্ক এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলী জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা প্রিয়নবী (সা) এর শানে রচিত নাশিদ, কাসীদা ও নাতে রাসূল পরিবেশনের পাশাপাশি দরুদ ও সালাত-সালাম পাঠ করেন। নবীজি (সা)-এর প্রশংসা, ভালোবাসা ও মহান আদর্শের বিভিন্ন বাণীসম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানারে রেলিটি সুশোভিত হয়ে ওঠে। সবার কণ্ঠে সমস্বরে উচ্চারিত নাতে রাসূল, কাসীদা ও প্রশংসাগীতিতে মুখরিত হয়ে ওঠে ওজন পার্কের রাজপথ। অসংখ্য নাত ও কাসীদার সুমধুর সুরে পুরো পরিবেশে সৃষ্টি হয় এক আবেগঘন ও হৃদয়স্পর্শী আবহ।
র‌্যালি শেষে বাদ মাগরিব ফুলতলী জামে মসজিদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মাহফিল। এতে আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলেম-ওলামা, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সেন্ট্রাল কমিটির সভাপতি প্রিন্সিপাল মাওলানা এম. এ. নূর সাহেব। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা শাব্বীর আহমদ। রেলি ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কাওছার আহমদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য হযরত আল্লামা সৈয়দ সাজিদুল হক; সহ-সভাপতি হযরত মাওলানা আবু আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা; মিয়ার বাজার সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির খান; পেনসিলভেনিয়ার বায়তুল মোকাররম মসজিদের সভাপতি ডা. আব্দুল মালিক; আনজুমানে আল ইসলাহ ইউএসএ নিউ জার্সি স্টেটের সেক্রেটারি হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস মঞ্জুরালালী; আনজুমানে আল ইসলাহ ইউএসএ পেনসিলভেনিয়া স্টেটের সেক্রেটারি মাওলানা রুহান উদ্দিন চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার মাওলানা আব্দুল্লাহ যোবায়ের; আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সদস্য মাওলানা সুন্নতুর রহমান এবং আনজুমানে আল ইসলাহ ইয়ুথ ফোরামের ইয়ুথ লিডার হাফিজ মহসিন হুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সাবেক সেক্রেটারি মাওলানা মঈনুল ইসলাম; সহ-সভাপতি সাদাত খান; ফুলতলী ইসলামিক সেন্টার নিউইয়র্কের সেক্রেটারি শরীয়ত খান; আল আমীন মসজিদ, এস্টোরিয়ার সাবেক সভাপতি জয়নাল আবেদীন; ফুলতলী জামে মসজিদ, ওজন পার্কের সভাপতি গুলজার আলী, সহ-সভাপতি জহির উদ্দিন জুয়েল ও সেক্রেটারি জামাল হোসাইন; ফুলতলী ইসলামিক সেন্টারের শিক্ষক হাফিজ আব্দুল কাইয়ুম ছালিক; বাংলাবাজার ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফিজ বদরুল আলম; দারুস সুন্নাহ নিউইয়র্কের খতিব মাওলানা বুরহান উদ্দিন জালালী; শাহজালাল দারুস সুন্নাহ মসজিদ, পার্কচেস্টারের ইমাম মাওলানা আবুল হাদী জালালী; ফুলতলী জামে মসজিদ, ওজন পার্কের ইমাম মাওলানা আব্দুল আলিম; আনজুমানে আল ইসলাহ নিউ জার্সি স্টেটের ট্রেজারার হাফিজ আলা উদ্দিন; ফুলতলী জামে মসজিদের উপদেষ্টা হাফিজ নজরুল ইসলাম, উপদেষ্টা গাওছুর রহমান গিয়াস, উপদেষ্টা আব্দুল মন্নান ও উপদেষ্টা আব্দুর রউফ উদ্দিন এবং পেনসিলভেনিয়ার কারী বশিরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর দায়িত্বশীলবৃন্দ-কোষাধ্যক্ষ আলহাজ্ব মোতাহির হুসাইন, প্রচার সম্পাদক মালিক শেখ, যুব-বিষয়ক সম্পাদক হাফিজ নজম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জমশেদ হুসাইন এবং অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান। এছাড়াও নির্বাহী সদস্য ক্বারী মো. মাহতাব আহমদ ও হাফিজ পারভেজ সিদ্দিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেটের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর