আদালতে মেয়র অ্যাডামসের আত্মসমর্পন আজ
হাসান মাহমুদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪
অভিযোগ প্রমাণ হলে ৪৫ বছরের জেল
অশ্রুসজল চোখে সংবাদ সম্মেলনে এরিক অ্যাডামস
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের (৬৪) বিরুদ্ধে ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই-এর তদন্ত চলাকালিন সময়ে তাঁকে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন বিচারক। মেয়রের বিরুদ্ধে বিপুল ঘুষ গ্রহণ, ক্ষমতা প্রয়োগ করে আর্থিক অনৈতিক সুবিধা নেওয়ার ফৌজদারি অভিযোগ উত্থাপন করেন গ্র্যান্ড জুরি। অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে তাকে নিউইয়র্কের আদালতে হাজির করা হবে। নিউইয়র্কের কোন মেয়রের বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনা অতিতে আর ঘটেনি।
গতকাল বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে অ্যাটর্নি কর্তৃক মেয়রের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ কেলেঙ্কারির অভিযোগ উত্থাপন করার পর মুহূর্তে নিউইয়র্কে আলোড়ন ছড়িয়ে পড়ে। ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ডেমিয়ান উইলিয়ামস গতকাল বলেন, এরিক অ্যাডামস ১০০,০০০ ডলারের বেশি ঘুষ নিয়েছিলেন এবং তুরস্ককে সাহায্য করার জন্য তার ক্ষমতা ব্যবহার করেছিলেন। এদিকে মেয়র জোর দিয়ে বলেছেন, তিনি নির্দোষ। এরপরই ম্যানহাটনে মেয়রের বাসভবন ‘গ্রেসি ম্যানশনে’ বৃষ্টির মধ্যে অসংখ্য টিভি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ভিড় জমে যায়। মেয়র বাসা থেকে বের হয়ে আসলে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। ‘মি: মেয়র আপনি কবে পদত্যাগ করছেন’ এমন প্রশ্ন শুরু হলে তিনি কোন উত্তর না দিয়ে হাসতে থাকেন। এ সময় মেয়রের অ্যাটর্নি অ্যালেক্স স্পিরো সাংবাদিকদের বলেন, ‘অভিযোগগুলো অত্যন্ত হালকা। একজন ভিআইপির জন্য এয়ারলাইন্সের বিভিন্ন সুবিধা থাকেই। আসলে এসব কোন অভিযোগই নয়।’ । মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাঁর ৪৫ বছর জেল হতে পারে বলে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা মন্তব্য করেন।
মেয়রের সিটি হল অফিসেও সাংবাদিকদের ভিড় ছিল সকাল থেকে। গতকাল বৃহস্পতিবার এরিক অ্যাডামস সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি অফিসেই উপস্থিত থাকবেন। এরিক অ্যাডামস টার্গেট হয়েছেন তুলে ধরে নিউ ইয়র্কারদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান। ডেমোক্র্যাটিক দলীয় মেয়র এরিক অ্যাডামস এর আগে এনওয়াইপিডি’র ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে এফবিআই সদস্যরা এনওয়াইপিডির কমিশনার ক্যাবনের বাসভবনে ভোর রাতে অভিযান চালানোর পর তিনি পদত্যাগ করেন। মেয়র এরিক অ্যাডামসের দুই ডেপুটি মেয়রের বাস ভবনে তল্লাশির ঘটনাও আলোচনায় রয়েছে।
মামলার বিচারক ডেল ই. হো, এরিক অ্যাডামসকে আজ শুক্রবার দুপুরে ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে অ্যাডামসের একজন অ্যাটর্নি বিচারককে শুনানি আগামী সপ্তাহে পিছিয়ে দিতে অনুরোধ করেন। অভিযোগ গঠন করার সময় অ্যাডামসকে আনুষ্ঠানিকভাবে তার অধিকার সম্পর্কে অবহিত করা।
প্রসিকিউটর বলেছেন অ্যাডামস জনসাধারণের আস্থা লঙ্ঘন করেছেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ডেমিয়েন উইলিয়ামস বলেন, অ্যাডামস প্রায় এক দশক আগের বিদেশী নাগরিকদের ঘুষের সাথে ‘দীর্ঘমেয়াদী’ দুর্নীতিতে জড়িত ছিলেন। উইলিয়ামস আরও বলেন, তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও বেশি লোককে ‘জবাবদিহি করতে হবে’।
অ্যাটর্নি ডেমিয়েন উইলিয়ামস মেয়র এরিক অ্যাডামসের বিভিন্ন সফরের তথ্য তুলে ধরেন। ২০১৬ সালে বিজনেস ক্লাসে তুরস্ক হয়ে ভারত যান। ২০১৭ সালে ফ্রান্স, তুরস্ক এবং চীন থেকে রাউন্ড ট্রিপে তিনজনের বিজনেস ক্লাসে ফ্রি টিকেট নেন। এই সময় সেন্ট রেজিস ইস্তাম্বুলের বেন্টলি স্যুটে থাকার জন্য ৪১ হাজার ডলার সুবিধা পান বলে অভিযোগ করা হয়েছে। ২০১৮ সালে হাঙ্গেরি ভ্রমণ করেন বিজনেস ক্লাসে। এসব ভ্রমণ তুর্কি এয়ারলাইন্সের সুবিধা নিয়ে করা হয়েছে বলে জানান অ্যাটর্নি।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস-এর বিরুদ্ধে ফেডারেল কর্র্তৃক উত্থাপিত ঘুষ, দুর্নীতির বিষয়ে হোয়াইট হাউস প্রতিক্রিয়া জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব কারাইন জিন-পিয়ের গতকাল বৃহস্পতিবারের ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট সব সময় স্পষ্ট ছিলেন, এমনকি যখন তিনি ২০২০ সালে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তখনও। প্রেসিডেন্ট নিশ্চিত করতে চাচ্ছিলেন যে, স্বাধীনভাবে এই মামলা পরিচালনা করা হচ্ছে। এরিক অ্যাডামসের প্রশাসন হাজার হাজার আন্তর্জাতিক অভিবাসীদের থাকার প্রচেষ্টায় জড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তহবিল এবং নতুন বাসিন্দাদের আগমন পরিচালনা করার কৌশল নিয়ে মতবিরোধ ছিল।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকোল প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে বলেন, তিনি এখনও অভিযোগটি পড়েননি। তবে শীঘ্রই তা পড়বেন এবং তারপরে অভিযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য করবেন।
গভর্নর হকোল বলেন, আমি এই অভিযোগটি পর্যালোচনা করার জন্য সময় নিতে যাচ্ছি। তবে আমার এক নম্বর দায়িত্ব হল নিউইয়র্ক শহর এবং নিউইয়র্ক স্টেইটের জনগণের সেবা নিশ্চিত করা। অ্যাডামসকে ঘুষ ও সুযোগ-সুবিধার জন্য ১০ মিলিয়ন ডলার পকেটস্থ করার অভিযোগে ৫৭ পৃষ্ঠার ফেডারেল অভিযোগ উত্থাপন করা হয়।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
