আত্মগোপনে বিসিবিকর্তারা, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সংস্কারের দাবি উঠেছে বিসিবিতে। কেননা দীর্ঘ দিন ধরেই বিসিবির শীর্ষস্থানীয় পদগুলো দখল করে রেখেছেন আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা। সে জায়গাতেই এবার সংস্কার চান দেশের ক্রিকেটভক্তরা। এমন পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই মিরপুরে বিসিবি প্রাঙ্গণে জড়ো হচ্ছেন ক্রিকেট সমর্থকরা। সমর্থকদের এ দাবির মুখে আত্মগোপনে বিসিবির বেশিরভাগ কর্তারা।
বিসিবির বোর্ডপ্রধান নাজমুল হাসান পাপন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন। এ ছাড়া বিসিবির সিংহভাগ কর্তা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। যার ফলে বিসিবির ২৫ পরিচালকের বেশিরভাগই এখন আসছেন না বিসিবিতে। অনেকটা আত্মগোপনে রয়েছেন তারা। বোর্ড চলছে দুই-তিনজন পরিচালকের সাহায্য নিয়ে। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— কোন পথে এগোচ্ছে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ?
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবির চলমান সংকট সমাধানে তার সঙ্গে বসে ক্রিকেটের ভবিষ্যৎ রূপরেখা ঠিক করতে চান বিসিবির কর্তারা। কেননা চলতি বছরই বাংলাদেশের মাটিতে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার সূচি এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। তাই দেশের সার্বিক পরিস্থিতিতে নারী বিশ্বকাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।
ক্রীড়া উপদেষ্টা অবশ্য বলছেন, ‘টুর্নামেন্টটি বাংলাদেশের বাইরে যাবে না। কেননা দেশ গঠনের সময়ে এ রকম কিছু ঘটলে, সেটি দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে।’ তার এমন কথার বাস্তবায়ন করতে হলে দায়িত্বে থাকা বোর্ডকর্তাদের নিয়মিত বিসিবিতে আসতে হবে, যা এ মুহূর্তে হচ্ছে না।
স্বাভাবিকভাবেই তাই বিসিবিতে সংস্কার করতে হচ্ছে। যা করার আগে আইসিসির বিধিনিষেধও মাথায় রাখতে হচ্ছে সবাইকে। কেননা আইসিসির নিয়মের বাইরে গিয়ে ক্রিকেট বোর্ড পুনর্গঠনে সরকার হস্তক্ষেপ করলে নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক অতীতে যার শিকার হয়েছে শ্রীলংকা ও জিম্বাবুয়ে ক্রিকেট। বাংলাদেশ সেটি চায় না। তাই এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বসে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আইসিসিকে জানিয়ে তাদের পরামর্শ মতেই এগোতে চায় বিসিবি।
আর এ বিষয়ে ক্রিকেটসংশ্লিষ্টরা মনে করেন, জরুরি পরিস্থিতিতে আইসিসিকে বাস্তব অবস্থা জানিয়ে একটা সমাধান চাইতে পারে বিসিবি। কেননা বেশিরভাগ পরিচালকের অনুপস্থিতিতে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে বিসিবি। কাজেই আইসিসির কাছ থেকে নির্দেশনা নিয়ে বিসিবি চালানোর জন্য আপদকালীন একটি অন্তর্বর্তীকালীন কমিটি হতে পারে, যারা পরে যথাযথ প্রক্রিয়া মেনে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
বিসিবিতে সংস্কারের দাবি নিয়ে শনিবার মিরপুর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীন। তার মতে, ‘তারা যদি ক্রিকেটের সত্যিকার অর্থেই সেবক হতেন, তাহলে কিন্তু আসতেন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিলেন। তাদের নিজস্ব এজেন্ডা ছিল। সে এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছেন।’
ক্রিকেট বোর্ডের নেতৃত্বের সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি, ‘দায়টা সবচেয়ে বেশি নেতৃত্বের। নেতৃত্ব ঠিক থাকলে বাকি জিনিসগুলো এমনিতেই ঠিক হয়ে যায়।’
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
