আট মাসের বেতনে লাখো কর্মীর পদত্যাগ চান ট্রাম্প
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্র সরকারে সংস্কার ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে আট মাসের বেতন দিয়ে কয়েক লাখ ফেডারেল কর্মীর পদত্যাগের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের কাছে এ-সংক্রান্ত ই-মেইল পাঠানো হয়। তারা প্রস্তাব গ্রহণ করে বেতন গ্রহণ সাপেক্ষে পদত্যাগ করতে চান কিনা, সে বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
গতকাল বুধবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা, কমপক্ষে ১০ শতাংশ ফেডারেল কর্মকর্তা-কর্মচারী এ প্রস্তাব গ্রহণ করবেন। হিসাব করলে এ সংখ্যা প্রায় ২ লাখের মতো। যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীর আনুমানিক সংখ্যা ২০ লাখের বেশি। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বেতন দিয়ে চাকরিচ্যুতির প্রস্তাব বাস্তবায়ন হলে সরকারের সাশ্রয় হবে ১০ হাজার কোটি ডলার। মার্কিন সরকারের মানবসম্পদ বিভাগের পারসনের ম্যানেজমেন্ট অফিস (ওপিএম) এ সংস্কার পরিকল্পনার দিকে নজর দিয়েছে।
২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এরই মধ্যে তিনি কভিড মহামারি সময়ে ঘরে বসে কাজ করার চর্চা বাতিল করেছেন। ওপিএম বলছে, কেবল পোস্ট অফিস, অভিবাসন, সামরিক ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী ছাড়া সব ধরনের পূর্ণকালীন চাকরিজীবীর জন্য এ প্রস্তাব প্রযোজ্য হবে। যারা প্রস্তাব গ্রহণ করবেন, তাদের ‘পদত্যাগ’ লিখে ই-মেইল পাঠাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
ট্রাম্পের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের সংগঠন এএফজিই। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছে, এ ধরনের ‘শুদ্ধিকরণ’ পদক্ষেপের ব্যাপক ও অপ্রত্যাশিত ফলাফল রয়েছে, যা মার্কিনিদের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বিরোধী ডেমোক্র্যাটরাও এর সমালোচনা করছেন। দলটির সিনেটর টিম কেইন বলেন, এ ধরনের কিছু করার কোনো অধিকার ট্রাম্পের নেই। এ প্রস্তাব গ্রহণের মাধ্যমে পদত্যাগ করে ‘বোকা’ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বারবার সরকারে কাটছাঁট করার কথা বলে আসছেন। তাঁর উপদেষ্টাদের মধ্যে ধনকুবের ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী অন্যতম।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নতুন প্রেসিডেন্সি বাস্তবে মুখ থুবড়ে পড়বে। নির্বাহী ক্ষমতার ব্যবহার, কেন্দ্রীয় সহায়তা স্থগিত করাসহ তাঁর নানা পদক্ষেপ যুক্তরাষ্ট্রজুড়ে দ্বিধাদ্বন্দ্ব ও আতঙ্কের জন্ম দিয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ পড়েছেন বড় সংকটে।
ট্রাম্পের প্রতি মার্কিনিদের আকর্ষণ ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিকতার বিরোধিতার প্রতিফলন। তিনি হয়তো বলতে পারেন, চমৎকার বিজয়ের পর প্রেসিডেন্ট পদে এসেছেন; পরিবর্তন করতেই পারেন। তথাপি নানা প্রশ্ন উঠছেই। ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প একনায়ক হওয়ার নিরন্তর চেষ্টা করছেন।
নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ
গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। বুধবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, এতে ট্রাম্প আমলে নেতানিয়াহু হবেন হোয়াইট হাউসে সফর করা প্রথম কোনো বিদেশি নেতা।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
