আঙুল ভেঙে পা ছোট রাখে চীনা নারীরা যে কারণে!
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ৯ জুলাই ২০১৯
চেহারায় নয়, নারীর সৌন্দর্য পায়ে—এমনটাই মনে করতেন সেকালের চীনারা। তাইতো হাজার বছর ধরে দেশটিতে অদ্ভুত এক রীতি চলছে। বয়স চারের কোটা পেরোনোর আগেই মেয়েদের পায়ের পাতা জোর করে ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখা হতো। এক মাস কিংবা ১ বছর নয়, পুরো ১০ বছর এভাবে বাঁধা থাকতো। যাতে বড় হলে পায়ের দৈর্ঘ্য ৩ থেকে ৪ ইঞ্চির বেশি না হয়।
ইতিহাস বলছে, প্রাচীন চীনে মেয়েদের সৌন্দর্যের মাপকাঠিতে স্তনের থেকে বেশি গুরুত্ব পেত ছোট পা। আর অন্তর্বাসের মতোই আকর্ষণীয় ছিল এই পায়ের জন্য তৈরি করা ‘লোটাস শ্যু’-এর। কেন এবং কীভাবে এই যন্ত্রণাদায়ক আমানবিক প্রথা চালু হয়, সে গল্প অনেকেরই অজানা। তাই তা নিয়ে আছে বহু মত। তবে সবচেয়ে বেশি প্রচলিত মতের কথা জানতে হলে ফিরে যেতে হবে ৯৬০ খ্রিস্টাব্দে।
চীনের বিখ্যাত ইতিহাসবিদ ও সাহিত্যিক কু মো রো তার এক বইতে উল্লেখ করেন, ৯৬০-১২৭৯ সালে সং বংশের রাজত্বকালে রাজ দরবারের নর্তকীদের মধ্যে প্রথম এই প্রথা চালু হয়। সে সময়ে সং রাজবংশের রাজকুমার লি ইউ এক যৌন কর্মীর প্রেমে পড়েন। তার নাম ইয়াও নিয়াং। বলা হয়, ছোট পা হওয়ার জন্য নাচের সময় তাকে দেখতে দুর্দান্ত লাগতো। সেই থেকে সবাই নিজের পা ছোট করতে উঠে পড়ে লাগলো।

অন্তর্বাসের মতোই আকর্ষণীয় ছিল এই জুতাগুলো
তবে তা নিয়ে দ্বিমতেরও শেষ নেই। অনেকের মতে, প্রাচীন চীনা রাজবংশের কোনো এক রানির পা জন্মগত ভাবে ছোট ছিল। নিজেকে যাতে দেখতে বাজে না লাগে তাই তিনি স্বামীকে বললেন- দেশের সব মহিলার পা ছোট করতে হবে। তাই মেয়েদের পা বেঁধে রাখা হোক। এবং সারা দেশে এই প্রথা বাধ্যতামূলক করা হোক।
পায়ের পাতা ছোট করতো যেভাবে
বেশ কষ্টসাধ্য ও নির্মম একটি কাজ এটি। মাত্র ৩-৪ বছর বয়সেই মেয়ের মা-দাদি এই ব্যান্ডেজ করে দেন। এর জন্য প্রথমে উষ্ণ ভেষজ ও পশুর রক্তে পা ভিজিয়ে রাখা হতো। কারণ এসব উপকরণ ব্যবহার করলে পা আরো নরম হয়। এরপর কেটে ফেলা হত নখ। তার পর পায়ের আঙুলগুলো নিচের দিকে বাঁকিয়ে ভেঙে ফেলা হত। হাড় ভাঙার যন্ত্রণায় শিশুরা অনেক আকুতি মিনতি করলেও কোনো ছাড় পাওয়া যেত না। সেই অবস্থাতেই শক্ত ব্যান্ডেজে মুড়ে ফেলা হত পা। ব্যান্ডেজ এমন ভাবে বাঁধা হত, যাতে ভাঙা হাড়া জোড়া লাগার কোনো অবকাশই না থাকে।
এখানেই শেষ নয়। বেশিরভাগ শিশুর পায়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেত। পচন ধরারও ঘটনা অহরহ শোনা যেত। এতে উদ্বিগ্ন না হয়ে খুশিই হতেন পরিবারের লোকজন। কারণ পায়ে পচন ঝরলে, আঙুল খসে পড়ে যাবে। তাতে পা আরো ছোট লাগবে! অনেকের পায়ে ব্যান্ডেজ বাঁধার সময় কাঁচের টুকরো বা আলপিন লাগানো হতো। এতে খুব দ্রুত পায়ে পঁচন ধরে।

চীনের প্রত্যন্ত অঞ্চলে এখনো এই প্রথা পালিত হয়
পা ছোট না হলেও ছিল বিপদ! কারণ পায়ের পাতা বড় হলে বিয়ে হতো না। পা ছোট হলেও তো বিপদ থেকে রক্ষা নেই! পায়ের পাতা ছোট হওয়াতে মেয়েরা ঠিকমতো হাঁটতে পারত না। ফলে চাপ পড়ত নিতম্বের পেশির ওপর। এর ফলে যৌনাঙ্গের পেশি শক্ত হতো। ফলে সঙ্গমের সময় বেশি সুখ পেত স্বামী। তবে দিন শেষে কষ্ট নারীকেই করতে হতো।
নির্মম কু-প্রথার শেষ
বিংশ শতকে মুসলিম এবং পশ্চিমী সমাজ সংস্কারকরা এই নির্মম প্রথার বিরোধিতা করতে শুরু করেন। তবে রাজতন্ত্রের অবসানের পর চীনে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে। ১৯১২ সালে আইন করে পা ছোট করার কুপ্রথা নিষিদ্ধ হয়। লুকিয়ে কেউ পা ছোট করছে কি-না দেখতে সেই সময় সরকারের তরফ থেকে বেশ কিছু কর্মীও নিয়োগ করা হয়। তবে শেষ বললেই কি আর শেষ হয়? এখনো চীনের প্রত্যন্ত অঞ্চলের কোথাও কোথাও এই প্রথা দেখা যায়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
