আগুয়েরোর ‘হ্যান্ড অব গড’?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০১৯
আগুয়েরো-আগুনেই গতকাল পুড়েছে আর্সেনাল। হ্যাটট্রিক গোলটা করতে গিয়েই আগুয়েরো মনে করিয়ে দিলেন নিজের সাবেক শ্বশুর ডিয়েগো ম্যারাডোনাকে!
মাঠের বাঁ প্রান্ত থেকে সিটির ইংলিশ উইঙ্গার রহিম স্টার্লিং একে একে অ্যালেক্স ইওবি, স্টেফান লিচস্টাইনার আর দুই সেন্টারব্যাক লরাঁ কসিয়েলনি ও শকোদ্রান মুস্তাফিকে পরাস্ত করে আগুয়েরোর দিকে দুর্দান্ত এক ক্রস বাড়ান। সে ক্রসে পা লাগাতে গিয়ে পড়ে গিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফলে বলটা ঠিক পায়ে না লেগে প্রথমে আগুয়েরোর পাঁজরে, ও পরে বাম হাতে লেগে গোললাইন অতিক্রম করে। আর্সেনালের জার্মান গোলরক্ষক বার্নড লেনো পরে বলটা পাঞ্চ করে ফেরত দিলেও, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে, গোল উদ্যাপন করা শুরু করে দিয়েছেন আগুয়েরো!
না, ম্যারাডোনা বা নিদেনপক্ষে এসপানিওলের বিপক্ষে মেসির সেই ‘হ্যান্ড অব গড’ গোলের মতো এটি অবশ্যই ইচ্ছাকৃত নয়। তবুও, গোলটা দেখে ফুটবল-রোমান্টিকেরা একটু বিনোদন খুঁজলে সমস্যা কোথায়? গোলটা দেখে তাই অনেকেই আগুয়েরোকে নিজের সাবেক শ্বশুর ডিয়েগো ম্যারাডোনা আর জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছেন। ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার হাত দিয়ে করা সেই বিতর্কিত গোলের কথা কে শোনেননি? ম্যাচশেষে ম্যারাডোনা নিজেই ঘোষণা দিয়েছিলেন, ওই গোলটা তিনি করেননি, করেছে ‘ঈশ্বরের হাত’ বা ‘হ্যান্ড অব গড’। একইভাবে ২০০৭ সালে লিগের একটা ম্যাচে এসপানিওলের বিপক্ষে হেড করার নাম করে বাম হাত দিয়ে গোল করেছিলেন মেসি। গত রাতে সেই মেসি-ম্যারাডোনাকেই মনে করিয়ে দিয়েছেন আগুয়েরো!
ম্যারাডোনার ছোট মেয়ে জিয়ান্নিনার সঙ্গে বহু বছর সম্পর্ক ছিল আগুয়েরোর। বিয়েও করেছিলেন তারা দুজন, বেঞ্জামিন নামের এক পুত্রসন্তানও রয়েছে এই দম্পতির। সে হিসেবে ম্যারাডোনা আগুয়েরোর শ্বশুর। কিন্তু বিয়েটা চার বছরের মাথায় ভেঙে যায়।
আগুয়েরোর সঙ্গে মেসির বন্ধুত্বের কাহিনি নতুন নয়, নিজের সন্তান জন্মের সময় সন্তানের ‘গডফাদার’ হিসেবে মেসিকেই মনোনীত করেছিলেন আগুয়েরো। কাল তৃতীয় গোলটা করে আগুয়েরো যেন জানিয়ে দিলেন, মেসি বা ম্যারাডোনার সঙ্গে শুধু ব্যক্তিগত সম্পর্ক বা খেলার ধরনের দিক দিয়েই নয়, ‘মিল’ আছে আরও অনেক দিক দিয়েই!
আর্জেন্টিনার জার্সি পরেছিলেন সেই বিশ্বকাপের সময়। ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শেষ মুহূর্তে গোল করেও বাঁচাতে পারেননি দলকে। তারপর নতুন কোচ লিওনেল স্কালোনি আগুয়েরো, হিগুয়েইনদের মতো ‘বুড়ো’দের জায়গায় পাওলো দিবালা, জিওভান্নি সিমিওনে,মাউরো ইকার্দি, লওতারো মার্টিনেজদের মতো তরুণ স্ট্রাইকারদের খেলিয়ে যাচ্ছেন। সামনের কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে হয়তো তারুণ্যেরই প্রাধান্য থাকবে, কিন্তু আগুয়েরো সেটা মানবেন কেন? গতকাল হ্যাটট্রিক করে তাই দেখিয়ে দিলেন, প্রস্তুত আছেন তিনিও!
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
