আওয়ামী লীগ কখনও ধর্মের বিভাজনে বিশ্বাস করে না
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯
দেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ কখনই ধর্মের বিভাজনে বিশ্বাস করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের প্রতি নিজেদেরকে নিজেরাই সংখ্যালঘু বলে অবহেলিত মনে না করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার অসৎ উদ্দেশ্যে দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগ কখনই এতে বিশ্বাস করে না। বরং তারা মনে করে এই দেশ সকলের, এদেশে বসবাসকারী সকল ধর্মাবলম্বীদের।’
শেখ হাসিনা বুধবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে শ্রী কৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে দেশের সনাতনধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এই বাংলার মাটিতে যেহেতু আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। কাজেই এখানে সকল ধর্মের সম্মান ও অধিকার থাকবে।’
শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সংবিধান আমাদের দিয়েছিলেন সেই সংবিধানে তিনি কিন্তু সে কথাই বলে রেখেছিলেন। আমাদের যে চার মূলনীতি সেই মূলনীতিতে কিন্তু এ কথাটাই ছিল।’
এ প্রসঙ্গে তিনি বলেন, এখানে আমার একটা অনুরোধ থাকবে আপনারা নিজেরা নিজেদেরকে বারবার করে কেন সংখ্যালঘু সংখ্যালঘু বলেন, আমি জানি না।
তিনি প্রশ্ন করেন, আপনারা কি এই রাষ্ট্রের নাগরিক না? আপনারা কি এদেশের মানুষ না? এটা আপনার জন্মভূমি না? তিনি নিজেই এর উত্তরে বলেন, এটাতো আপনাদের জন্মভূমি। তাহলে নিজেরা নিজেরেকে ছোট করে সংখ্যালঘু করে দেখবেন কেন?
‘এখানে সকলের সমান অধিকার রয়েছে’ উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আপনারা জানেন আমার বাবার (বঙ্গবন্ধু) আদর্শ অনুসরণ করেই আমরা সকল পদক্ষেপ নিচ্ছি ।’
খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানে বক্তৃতা করেন। ঢাকার রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাতমানন্দা মহারাজ মঞ্চে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, মহানগর সার্বজনীন পূজা কমিটি সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, জন্মষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দেবাশিষ পালিতও অনুষ্ঠানে বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ধর্মনিরপেক্ষকতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতার অর্থটাই হচ্ছে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে।
তিনি বলেন, সংবিধানের চার মূলনীতিতে যে জাতীয়তাবাদের কথা বলা হয়েছিল সেটাও ছিল প্রতিটি ধর্ম, বর্ণ, জাতি যার যার নিজের অধিকার, সেই অধিকার নিয়ে তারা চলবে। সেটাই জাতির পিতা বঙ্গবন্ধুও বলে গিয়েছিলেন। আর যে কারণে বাংলাদেশে সকল ধর্মীয়রা এক হয়ে কাজ করতে পারে।
শেখ হাসিনা বলেন, আজকে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ অথবা ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ বলে আমরা যে স্লোগান দিচ্ছি, আমরা আজকে কিন্তু তা প্রমাণ করেছি কারণ প্রতিটি অনুষ্ঠানই ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু উদযাপন করছে, যেটা আজকে আমরা করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আমরা যেমন মসজিদভিত্তিক শিক্ষা বাস্তবায়নের ব্যবস্থা নিয়েছি, সেখানে ধর্মীয় এবং প্রাকপ্রথমিক শিক্ষার ব্যবস্থাও আমরা নিয়েছি। একইসঙ্গে মন্দিরেও আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং এটা আপনারা জানেন যে প্রতিটি উপজেলার মন্দিরে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করে দিয়েছি।
সরকারপ্রধান বলেন, সারাদেশে ৬৪৫০টি মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রতিবছর এক লাখ ৯১ হাজার ২৫০ জনকে প্রাক, প্রাথমিক, বয়স্ক এবং ধর্মীয় গ্রন্থবিদ্যা শিক্ষা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, আমরা যেমন ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি সেই সাথে সাথে সারাদেশে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধির জন্য ২৫ হাজার ৫৮১ সেবায়েত-পুরোহিত ও তিন হাজার ৪৩ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, খ্রিস্টধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন এবং বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন করে দিয়েছে।
এসব ট্রাস্টে সরকারের পক্ষ থেকে সিড মানি অনুদান হিসেবে প্রদানের উল্লেখ করে তিনি এসব কল্যাণ ট্রাস্টে যে যে ধর্মের সেই ধর্মের বিত্তবানদের ও অনুদান প্রদানের আহ্বান জানান।
এর ফলে এই ট্রাস্ট অসহায়, দরিদ্র এবং পীড়িত জনগণের কল্যাণে আসবে বলেও তিনি উল্লেখ করে হিন্দু নারীদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রেও তার সরকার আইন করে দিয়েছে, এক্ষেত্রে সকল ধর্মের জন্যই এটা করে দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তাছাড়া পূজা-পার্বনসহ সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদযাপনেও তার সরকার প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে পৃথক অনুদান দিয়ে যাচ্ছে।
২০০১ সালে ক্ষমতায় আসার পর মন্দির, গির্জাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলাকরে তা ভাঙচুর, পুরোহিত, পাদ্রি হত্যা এবং সাধারণের ওপর অত্যাচার করে দেশের মধ্যে অতীতে বিএনপি-জামায়াত জোট সরকার বহুবার বিভেদ সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তাদের চরিত্রটাই ও রকম।
তিনি বলেন, অন্তত আওয়ামী লীগ ওই রকম ভাগ-বাটোয়ারা করে দেখি না। প্রত্যেকটি ক্ষেত্রেই সকলেই উপযুক্ত হলে সমান সুযোগ পাবে, সেটাই আমরা নিশ্চিত করি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আর যার যার ধর্ম সে সে পালন করবে- এটাই ইসলামের শিক্ষা।’ তিনি এ সময় সুরা কাফিরুনের ’লাকুন দিনুকুম ওয়ালিয়াদিন’ আয়াতেরও উদ্ধৃতি দেন।
শ্রীকৃষ্ণসহ অন্য ধর্মের অবতাররাও মানবকল্যাণের কথাই বলে গেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উৎসব উদযাপনের ক্ষেত্রে একে অপরের প্রতি যে সহযোগিতা ও সহমর্মিতা দৃশ্যমান সেটাকেই সবথেকে বড় অর্জন হিসেবে আখ্যায়িত করেন।
তিনি শারদীয় দুর্গোৎসবের জন্য দেশের হিন্দু সম্প্রদায়কে আগাম শুভেচ্ছা জানিয়ে সরকারের পাশাপাশি পূজা-পার্বনে নিজস্ব ভলান্টিয়ারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সবসময় কঠোর রাখারও পরামর্শ দেন।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
