আইসিসি’র তদন্তের ঘোষণা প্রত্যাখ্যান মিয়ানমার সেনাবাহিনীর
প্রকাশিত: ২৯ জুন ২০১৯
রাখাইনে রোহিঙ্গাদের নিপীড়নের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ঘোষণা প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সেনাবাহিনী। একইসঙ্গে, জড়িতদের বিরুদ্ধে মিয়ানমার সরকার ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে বলেও দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন।
রাখাইন থেকে রোহিঙ্গাদের বিতাড়ন ও তাদের হত্যা নির্যাতনে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি’র পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার ঘোষণার একদিনের মাথায় তা প্রত্যাখ্যান করল মিয়ানমার সেনাবাহিনী।
বার্তা সংস্থা এএফপিকে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন বলেন, রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে মিয়ানমার সরকার। আর এটিকে আইসিসি'র সম্মান জানানো উচিৎ। রোহিঙ্গাদের ওপর যারা নির্যাতন চালিয়েছিল মিয়ানমার সরকার ও সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নিধন শুরুর পর বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা। এসময় মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষন ও গণহত্যার অভিযোগ উঠে। গণহত্যা প্রকাশের জন্য রয়টার্সের দুই সাংবাদিককে কারাগারে পাঠানো হয়। এছাড়া ১০ রোহিঙ্গা হত্যায় শাস্তি পাওয়া সাতজন সৈনিককেও মুক্তি দেয়া হয়েছিল।
ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টের পক্ষে এশিয়া প্যাসিফিক ডিরেক্টর ফ্রেডেরিক রাভস্কি বলেন, আইসিসির হস্তক্ষেপ "সম্পূর্ণ উপযুক্ত" ছিল। তিনি বলেন, রোহিঙ্গাদের গণহত্যায় আন্তর্জাতিক আইনের অধীনে ন্যায়বিচার প্রদানের ক্ষেত্রে মিয়ানমার সেনাবাহিনী সম্পূর্ণরূপে অনিচ্ছুক।
এদিকে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের জন্য মিয়ানমারকে যে কোন মূল্যে জবাবদিহিতার আওতায় আনার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফতেন। বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, মিয়ানমারকে বিচারের আওতায় আনতে কাজ করে যাবে কানাডা।
বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার বেনোয়া প্রিফতেন বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তা ভুলে গেলে চলবেনা। আমরা যদি এটি ভুলে যাই তাহলে অন্য কোথাও আবার এ ধরনের ঘটনা ঘটবে। মিয়ানমার এ ধরনের অপকর্ম করে পার পেয়ে গেলে সমগ্র বিশ্ববাসীর জন্য এটি মোটেই মঙ্গলজনক হবে না।
এদিকে, রোহিঙ্গা গণহত্যা ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ আদালত আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার ৩৪ সিনেটর ও ১শ'র বেশি মানবাধিকার সংগঠন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের কাছে পাঠানো যৌথ চিঠিতে, রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আইসিসি যাতে কার্যকর পদক্ষেপ নেয় সে জন্য কানাডাকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
