‘আইস’ পুলিশ অভিযানে কাঁপছে জনপদ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫
- দিনে ১৮শ’ গ্রেফতারের টার্গেট
- ৪ বাংলাদেশি গ্রেফতার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পর যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ এবং তালিকাভুক্ত অপরাধিদের বিরুদ্ধে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট ‘আইস’ পুলিশের সাঁড়াশি গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে ফেডারেল বিভিন্ন এজেন্সি ‘আইস’কে সহযোগিতা দিচ্ছে। অব্যাহত ‘আইস’ অভিযানের ফলে এখন কাঁপছে জনপদ। আগের মতো কমিউনিটির আড্ডা আর দৃষ্টিগোচর হচ্ছে না জ্যাকসন হাইটস এবং জ্যামাইকা এলাকায়। যারা আনডকুমেন্টেড অভিবাসি হিসেবে রয়েছেন তাদেরকে চলাচল করতে হচ্ছে অনেকটা সাবধানতার সাথে। জরিমানার ভয়ে মালিকপক্ষ আনডকুমেন্টেড অভিবাসিদের কাজে যোগ দিতে নিষেধ করছেন বলে জানা যায়। এর ফলে বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটিতে জেঁকে বসেছে আতঙ্ক। পরিবারের সদস্যদের নিয়ে অসংখ্য মানুষ এখন দুশ্চিন্তায় প্রহর কাটাচ্ছেন বলে জানিয়েছেন। নিউইয়র্কে স্কুল, চার্চ এবং হাসপাতালে অবৈধ অপরাধিদের বিরুদ্ধে অভিযান চালাবার জন্য সিটি কর্তৃপক্ষের সবুজ সংকেত রয়েছে। ফলে ‘আইস’ পুলিশ এসব স্পর্শকাতর স্থানে জিজ্ঞাসাবাদ জোরদার করতে পারে। ইতোমধ্যে ৭ হাজার ৫শ’ অবৈধদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত অবৈধ অপরাধি অভিবাসিদের সামরিক বিমানে করে কলম্বিয়া, মেক্সিকো এবং গুয়েতেমালায় তাদের নিজ দেশে পাঠানো হয়েছে। তবে মেক্সিকো সরকার তাদের অবৈধ নাগরিকদের গ্রহণ করতে অপারগতা জানায়। একইভাবে কলম্বিয়া সরকার তাদের নাগরিকদের গ্রহণ করতে চায়নি। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দেশের বিরুদ্ধে ট্যারিফ আরোপ করা এবং ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে বলে এমন ঘোষণা দিলে কলম্বিয়া সরকার নমনিয়তা প্রকাশ করে। যদি কোন দেশ তাদের অবৈধ অপরাধি অভিবাসিকে গ্রহণ না করে তবে তাদেরকে পানামার দুর্গম দ্বীপে নির্বাসিত করা হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দ্বারা পরিচালিত কিউবার ভয়ঙ্কর গোয়ান্তানামো বে কারাগারে পাঠাবার নির্দেশ ইতোমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন।
গত ২৮ জানুয়ারি এবং ২৯ জানুয়ারি রাতে নিউইয়র্কের ব্রঙ্কস, ম্যানহাটন এবং জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালানো হয়েছে। এক রাতে ব্রঙ্কসের পাঁচ স্থানে অভিযান চালানো হয়েছে। এ সময় ‘এমএস থার্টিন’ গ্যাং সদস্যসহ অনেক অপরাধিকে গ্রেফতার করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিসটি নঈম অভিযানের সময় নিউইয়র্কে ঘটনাস্থলে থেকে তা পর্যবেক্ষণ করেন বলে জানা গেছে। এক রাতের অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়। নিউইয়র্কে অভিযানে প্রথম দিনই বাংলাদেশি যুবক সাব্বির আহমদকে গ্রেফতার করা হয়েছে জ্যাকসন হাইটস এলাকায় তার বাসা থেকে। গভীর রাতে ঘুমন্ত অবস্থা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সর্বশেষ তথ্য মতে সাব্বিরকে রাখা হয়েছে পেনসিলভানিয়ার একটি শেল্টারে। এছাড়া নিউইয়র্ক থেকে তিনজন ছাত্রকে গ্রেফতার করা হয়। যারা স্টুডেন্ট ভিসার বিধি লঙ্গন করে কাজ করছিলেন। গ্রেফতারকৃতদের মধ্যে দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকী একজনকে ‘আইস’ পুলিশ ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়া হয়। যাদের বাংলাদেশে পাঠানো হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিত কাজ করছিলেন। এমন তথ্য জানিয়েছেন আমেরিকান বার অ্যাসোসিয়েশনের পরিচালক এবং আমেরিকা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী।
অভিযান পরিচালনা করা হয়েছে এমন সিটিগুলো হয়েছে- ডালাস, হিউস্টন, ডেনভর, নিউ অরলিন্স, মায়ামি, শিকাগো, নিওয়ার্ক, নিউইয়র্ক সিটি, আটলান্টা, সানএন্টানিউ, লসএঞ্জেলেস, বোস্টন, হার্লিনজেন, ফেলাডেলফিয়া। একটি নিরাপদ স্থান গড়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র জুড়ে অপরাধিদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস সেক্রেটারি ক্যারলিন ল্যাভিটি।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
