আইনজীবীদের ওয়াদা করালেন দিপু, অঙ্গীকার করলেন জুয়েল ও মোহসীন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু আইনজীবীদের ওয়াদা করিয়েছেন। আগামী ২৪ জানুয়ারীর নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার লক্ষ্যে আইনজীবীদের হাত তুলে অঙ্গিকার ব্যক্ত করিয়েছেন তিনি।
২২ জানুয়ারী মঙ্গলবার রাতে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত অ্যাডভোকেট মো: হাসান ফেরদৌস জুয়েল ও অ্যাডভোকেট মোহসীন মিয়া পরিষদের পরিচিতি সভায় এ ওয়াদা করানো হয়।
অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে জুয়েল মোহসীন প্যানেলকে বিজয়ী করতে হবে। আপনাদের কাছে অনুরোধ আমাদেরকে বিতর্কিত করবেন না। গত বছর ৬ জন পাশ করেছিলেন, এটা খুশির বিষয় না। বারের অবমাননা করলে সিনিয়র আইনজীবীরা অপমানিত হয়। তাই এবারের নির্বাচনে আমরা পূর্ণ প্যানেলে জয়ী হতে পারলে আমরা দাবীগুলো বুক ফুলিয়ে আদায় করতে পারবো। সুতরাং ব্যক্তিগত রাগ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাদের জয়ী করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মাসুদুর রউফসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা।
অ্যাডভোকেট হোসনে আরা বাবলী বলেন, প্রতিবারের মতো এবারেও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইবারের নির্বাচন একটু ব্যতিক্রম। কারণ এই নির্বাচনে জয়ী হওয়ার মধ্যে দিয়ে আমাদের ডিজিটাল বার ভবন নির্মাণ হবে। জুয়েল মোহসীন পরিষদের প্রচেষ্টায় বার ভবন নির্মাণ হতে যাচ্ছে। ডিজিটাল বার ভবন নির্মাণ অব্যাহত রাখতে হলে এবারও জুয়েল মোহসীন পরিষদকে জয়ী করতে হবে।
অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেন, আমাদের প্যানেলকে ভোট দিলে ডিজিটাল বার ভবন নির্মাণ হবে। আমাদেরকে ভোট দিলে বারের সাড়ে ৭ কোটি টাকা বেড়ে ১০ কোটি টাকা হবে। আমরা জয়ী হলে দুই কোর্ট একসাথে থাকবে। সরকার আমাদের, মন্ত্রী আমাদের, কাজও আমরাই করবো। আমরা জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ী হবে।
অ্যাডভোকেট মোহসীন মিয়া বলেন, গত একবছর আপনাদের জন্য কাজ করেছি। আপনারা সমাজের বিবেক। এই বিবেককে আগামী ২৪ জানুয়ারী কাজে লাগাবেন।
জানা যায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে আওয়ামীলীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে মনোনীত প্রার্থীরা হলেন সভাপতি হিসেবে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট আহাম্মদ ভূইয়া, সহ সভাপতি পদে অ্যাডভোকেট বিদ্যুত কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মাহাববুর রহমান, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট রাশেদ ভূইয়া ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট স্বপন ভূইয়াকে মনোনয়ন দেয়া হয়েছে।
এছাড়া সদস্য পদে মনোনয়ন দেয়া হয়েছে অ্যাডভোকেট আনোয়ার হোসেন ভূইয়া, অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট আব্দুল মান্নান ও অ্যাডভোকেট হাসিবুল হাসান রনিকে।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
