অ্যাম্বাসেডর সাদিয়ার জীবন যেমন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪
উচ্চাভিলাসী অ্যাম্বাসেডর সাদিয়া নিজের সংসারটিও সামাল দিতে পারেন নি। জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল থেকে নির্বাচিত সাবেক সাংসদ আবুল কাশেমের পুত্রবধূ তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকুরি পাবার পরপরই রাজনৈতিক বলয় ব্যবহার করে ভালো ভালো পোষ্টিং নিতে মরিয়া ছিলেন । নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে দায়িত্বপালনকালে ধরাকে সরাজ্ঞান করেছেন। পতিত সরকারের দলীয় নেতাকর্মিদের বাইরে কিছুই চিন্তা করতেন না। সামাজিক ও অনৈতিক নানা কর্মকান্ডে জড়িয়ে পড়েন। পারিবারিক জীবনকে তোয়াক্কা না করে হাঁটতে শুরু করেন ভিন্ন পথে। বির্তকিত এই কূটনীতিক ৫ আগষ্টের পটপরিবর্তনের পর সুর পাল্টে আবারও ভালো পোষ্টিং এ তৎপর হয়েছেন।
সরকারি চাকরি বিধিতে বদলী অনিবার্য। যেসব আমলা ও কূটনীতিক রাজনৈতিক সরকারের সঙ্গে বিশেষ সখ্যতা বজায় রাখতে পারেন, তারা বদলীর ক্ষেত্রে বিশেষ সুবিধা পান। ব্রাজিলে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা তার উৎকৃষ্ট উদাহরণ। ক্ষমতার দাপট দেখিয়ে নিজের পছন্দের দেশে পোস্টিং নিয়ে নজির সৃষ্টি করেছিলেন তিনি। আগে ছিলেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ। অন্তর্বর্তী সরকার তাকে নেপালে পদায়ন করলেও তদবির করছেন বর্তমান ‘বয়ফ্রেন্ড’-এর কাছাকাছি কোনো দেশে থাকার।
নিউইয়র্কে কনসাল জেনারেল থাকা অবস্থায় কনস্যুলেটে আর্থিক অনিয়ম এবং নৈতিক স্খলনের অভিযোগ উঠেছিল সাদিয়া ফয়জুন্নেসার বিরুদ্ধে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিষয়টি তদন্তের জন্য ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূতকে নির্দেশ দিয়েছিলেন। দূতাবাসের ওই তদন্তে আর্থিক অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়। এরপর সাদিয়া ফয়জুন্নেসার রাষ্ট্রদূতের পদোন্নতি স্থগিত করে তাকে ভারতের মুম্বাইয়ে কনসাল জেনারেল হিসাবে বদলী করা হয়। কিন্তু তিনি সেখানে যোগ না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। সাবেক রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হলে ভাগ্য সুপ্রসন্ন হয় সাদিয়া ফয়জুন্নেসার। তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে একহাত দেখিয়ে এম. জিয়াউদ্দিনের সুপারিশে নিজের পছন্দে পদোন্নতিসহ ব্রাজিলে পোস্টিং নেন তিনি।
নিউইয়র্কে কনসাল জেনারেলের দায়িত্ব পালনকালে সেবা অথবা অন্য কোনো অনিয়মের অভিযোগ উঠলেই তা অস্বীকার করতেন সাদিয়া ফয়জুন্নেসা। এমনকী কোনো প্রবাসী এ ধরণের অভিযোগ করলে তার গায়ে বিএনপি-জামাতের তকমা লাগিয়ে দিতেন তিনি।
নিজের ইচ্ছায় ব্রাজিলে রাষ্ট্রদূত হিসাবে পোস্টিং নিয়ে নানান কথা ছড়াতে থাকে বাংলাদেশি কমিউনিটিতে। নৈতিক স্খলনের অভিযোগ ওঠে সাদিয়া ফয়জুন্নেসার বিরুদ্ধে। নিউইয়র্কে একজন ব্রাজিলিয়ান আমেরিকান শেফের সঙ্গে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তিনি ব্রাজিলে রাষ্ট্রদূত হিসাবে যোগ দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২১টি দেশে রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে পরিবর্তনের ঘোষণা দেয়। সে অনুযায়ী সাদিয়া ফয়জুন্নেসাকে পদায়ন করা হয় নেপালে। এখনো দেশটি এই নিয়োগ অনুমোদন করেনি। কিন্তু সাদিয়া ফয়জুন্নেসা নেপালে না যাওয়ার জন্য বিভিন্ন মহলে তদবির করছেন। ঢাকায় একজন উর্ধতন সিনিয়র কূটনীতিক, এমনকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবশালী একজন সমন্বয়কের নিকটাত্মীয়ের সঙ্গে যোগাযোগ করছেন, তাকে যেন উত্তর আমেরিকার দেশ কানাডায় পোস্টিং দেওয়া হয়। সেখানে সম্ভব না হলে সাউথ আমেরিকার কোনো দেশে দেওয়া হোক। কিন্তু কোথাও থেকে এখনো ইতিবাচক সাড়া পাননি তিনি।
সাদিয়া ফয়জুন্নেসার কারণে নিউইয়র্ক কনস্যুলেট থেকে স্বেচ্ছায় অবসর নেওয়া একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাইব্রিড আওয়ামী লীগ নেতারা যেমন সহজেই বিপক্ষের লোকজনকে বিএনপি-জামাতের তকমা লাগিয়ে দিতেন, সাদিয়া ফয়জুন্নেসাও একই কায়দায় চলতেন। অফিসে তার স্বেচ্ছাচারিতা নিয়ে কেউ কানাঘুষা করলে পরে জানতে পারলে তাকে বিএনপি-জামাতের চর বলে অ্যাখ্যায়িত করতেন। এসব নিয়ে কেউ টুশব্দটি করতে পারতেন না।
জানা গেছে, ব্যক্তিগত জীবনে সাদিয়া ফয়জুন্নেসা অসুখী একজন মানুষ। দাম্পত্য কলহের কারণে নিউইয়র্কে রুজভেল্টের আইল্যান্ডের সরকারি বাসা ছাড়েন তার স্বামী। পরে একমাত্র মেয়েও মাকে ছেড়ে অনত্র চলে যান। এরপর ব্রাজিলের বংশোদ্ভূত বিশেষ বন্ধুর সঙ্গে অ্যাম্বাসেডর হিসাবে সাদিয়া ফয়জুন্নেসা পাড়ি দেন ব্রাজিলে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
