অস্ট্রেলীয় ওপেনার হেরেও হাসি
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০১৯
বিপিএল-অভিষেকটা ভালো হয়নি ডেভিড ওয়ার্নারের। হয়েছেন বিতর্কিত আউট, দল সিলেট সিক্সার্সও জেতেনি। তবুও অস্ট্রেলীয় ওপেনারের মুখে হাসি
হারের পরও তাঁর মুখে হাসি। সংবাদ সম্মেলনে আসার পথে খানিকটা আড্ডা দিয়ে এলেন মাঠে দলের অনুশীলন নিয়ে ব্যস্ত খুলনা টাইটানস কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে। সংবাদ সম্মেলনে এসেও সেই হাসিমুখ ওয়ার্নারের। কে বলবে খানিক আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে গেছে তাঁর দল সিলেট সিক্সার্স।
ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারত যদি তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তিনি রানআউট না হতেন। এ রানআউটে তরুণ সতীর্থকে অবশ্য কাঠগড়ায় তুলছেন না ওয়ার্নার, ‘এটা কোনো ব্যাপার না। ওখানে তিন-চারবার কল হয়েছে (হ্যাঁ-না)। তাকে আমি বলেছি এখানে আমাদের “হ্যাঁ” বলা ঠিক হয়নি। তোমাকে মারতে হবে, অপেক্ষা করো, দেখ কী হয়। ক্রিকেট এটা হতে পারে। কারও দোষ নেই। যোগাযোগবিভ্রাটের কারণে এটা হয়েছে এবং পরে আমরা এগিয়ে গেছি।’
হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার পরও ওয়ার্নারের রানআউট নিয়ে আছে প্রশ্ন। টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার কি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন? হৃদয় শর্ট স্কয়ার লেগে বল পাঠান। নন স্ট্রাইক প্রান্ত থেকে ওয়ার্নার রান নিতে ছোটেন। কিন্তু অপর প্রান্তে তৌহিদ রান নেওয়ার চেষ্টাই করেননি। নন স্ট্রাইক প্রান্তে বোলার শোয়েব মালিক যখন স্ট্যাম্প ভেঙে দেন, তখন স্ট্রাইক প্রান্তে ওয়ার্নার এবং তৌহিদ দুজনেই দাঁড়িয়ে। এই প্রান্তে কে আগে পপিং ক্রিজে পৌঁছেছেন সেটা জানতে শেষ পর্যন্ত টিভি আম্পায়ারের সিদ্ধান্তের প্রয়োজন হয়। আম্পায়ার জানান ওয়ার্নার রান আউট! কিন্তু রিপ্লেতে দেখা যায় তৌহিদ তার ক্রিজে ব্যাট রাখার আগেই ওয়ার্নার সেখানে পা রেখেছেন! টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ জানান, ওয়ার্নার আউট! দুজনের একজন অবশ্যই রান আউট ছিলেন। তবে সেটা তৌহিদ হৃদয় নাকি ডেভিড ওয়ার্নার তা নিয়ে প্রশ্ন আছে।
সিলেট অধিনায়ক যে সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না, ড্রেসিংরুমে ফেরার পথে তাঁর অভিব্যক্তিতেই সেটি পরিষ্কার। সংবাদ সম্মেলনে এই আউট নিয়ে ওয়ার্নারের কথা হচ্ছে, ‘দলের সবাই বলেছে এটা ঠিক ছিল না (সিদ্ধান্ত)। দেখিনি কী হয়েছে। তবে আপাতদৃষ্টিতে মনে হয়েছে আমি ভেতরে ছিলাম (লাইনের)। আপনি যদি ক্যামেরার পেছন থাকেন এবং এমন সিদ্ধান্ত ঠিকঠাক না দিতে পারেন, কিছু বলার নেই। যে এ সিদ্ধান্ত দিয়েছে তার হয়ে কিছু বলতে পারি না। যদি এটা আউট না হয়, তবে হইনি। আমাকে সিদ্ধান্ত মানতে হবে।’
রানআউট নিয়ে সন্তুষ্ট না হতে পারলেও ওয়ার্নার স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি, ‘স্থানীয় খেলোয়াড় যারা আমার দলে আছে, তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানো গুরুত্বপূর্ণ। যাদের বিপক্ষে খেলছি তাদের জানাটাও গুরুত্বপূর্ণ। সাব্বির ভালো করেছে। তাসকিন-আল আমিন তাদের ফিল্ড সেটিংটা বোঝে। তারা জানে কী বল করতে হবে। এটাই আমার অধিনায়কত্বের ধরন। ২৪ বলের দায়িত্ব তাদের কাঁধেই তুলে দেব। তারা ভালো করেছে। আমি খুশি। আমরা জানতাম ১৩০ রান নিয়েই লড়তে পারব।’
বল বিকৃতির অপরাধে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এক বছর নিষিদ্ধ ওয়ার্নার খুশি বিপিএল খেলতে পেরেও। সংবাদ সম্মেলন শেষে রসিকতা করে ভাঙা বাংলায় বলে গেলেন—‘ভালোবাসি’!
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
