অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে মালদ্বীপ, সতর্কবার্তা আইএমএফের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪
মালদ্বীপ যদি তার নীতি পরিবর্তন না করে, তাহলে শিগগির দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম এই দেশটি বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করার ক্ষেত্রে ব্যাপক সংকটে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বুধবার এক বিবৃতিতে এ বার্তা দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ঋণদাতা সংস্থা।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও তার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের সাম্প্রতিক দ্বন্দ্ব এবং চীনের সঙ্গে সখ্যতা বৃদ্ধির মধ্যেই এই বার্তা এলো আইএমএফ থেকে।
আইএমএফের বুধবারের বিবৃতিতে বলা হয়েছে, ‘মালদ্বীপ যদি তার নীতিতে গুরুত্বপূর্ণ ও অর্থবহ কোনো পরিববর্তন না আনে, তাহলে দেশটির অর্থনৈতিক ঘাটতি এবং বিদেশি ঋণের পরিমাণ বাড়তে থাকবে এবং ঋণ পরিশোধ করতে না পারার উচ্চ ঝুঁকিতে পড়বে মালদ্বীপ।’
ভারত মহাসাগরের বুকে জেগে থাকা ১৯০টি দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ রাষ্ট্র। এ দ্বীপগুলোর মধ্যে ১৮৯টিতে মানুষের বসবাস রয়েছে। দেশটির মোট জনসংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৬৬৭ জন।
মালদ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই পর্যটননির্ভর। বিশেষ করে ভারতীয় পর্যটকদের কাছে মালদ্বীপ বেশ জনপ্রিয় গন্তব্য এবং এই পর্যটন খাতের কল্যাণেই করোনা মহামারির ভয়াবহ অর্থনৈতিক আঘাত সামাল দিতে পেরেছে দেশটি।
মালদ্বীপের ‘বেইজিংপন্থি’ রাজনীতিবিদ হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু গত ৩০ সেপ্টেম্বর দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
গত জানুয়ারি মাসে ভারতের সর্বদক্ষিণাঞ্চলীয় লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে কয়েকটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে মালদ্বীপের নাম উল্লেখ না করলেও অনেকে ধরে নেন, তিনি ভারতের নাগরিকদের মালদ্বীপে না গিয়ে লাক্ষাদ্বীপে ছুটি কাটাতে যেতে উদ্বুদ্ধ করছেন।
মালদ্বীপের তিন উপমন্ত্রী এই পোস্টে প্রতিক্রিয়া জানান। তারা মোদিকে 'ভাঁড়', 'জঙ্গি' ও 'ইসরায়েলের খেলার পুতুল' হিসেবে অভিহিত করেন।
মূলত তার পর থেকেই নজিরবিহীন এক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে মালদ্বীপ ও ভারত। মালদ্বীপ সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে এটি সংশ্লিষ্ট মন্ত্রীদের নিজস্ব অভিমত। মালদ্বীপ সরকারের সঙ্গে এর যোগসূত্র নেই।
তিন উপমন্ত্রীকে সরকার সাময়িক বরখাস্ত করেছে। তাদের পোস্টগুলোও মুছে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান ভারতীয়রা। অনেকেই মন্ত্রীদের এসব মন্তব্যের স্ক্রিনশট নিয়ে মালদ্বীপকে বর্জনের আহ্বান জানিয়েছেন। 'বয়কট মালদিভস' হ্যাশট্যাগ এক্স মাধ্যমে বেশ জনপ্রিয়তা পায়।
মূলত তার পর থেকেই পর্যটন ব্যবসায় ধস নেমেছে মালদ্বীপের। ভারতীয় পর্যটকদের অনেকেই মালদ্বীপের পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন পর্যটন এলাকায় যাওয়া শুরু করেছেন।
আইএমএফের মূল বক্তব্য, মালদ্বীপ যদি শিগগিরই পর্যটন খাতকে শক্তিশালী না করে, সেক্ষেত্রে বিদেশি ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়বে দেশটি।
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
