অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ মে ২০২৪
গাঁজা বাণিজ্যের বৈধ ফ্রেমওয়ার্ক তৈরি করছে পাকিস্তান। প্রায় চার বছর আগে দেশটি শিল্পখাতে গাঁজা ব্যবহারের অনুমোদন দিয়েছিল। বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে বিকাশমান বাজারের সুযোগ নিতে চাইছে দেশটি।
ফেব্রুয়ারিতে একটি প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে পাকিস্তানের প্রথম গাঁজা নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২০ সালে শিল্পখাতে গাঁজা ব্যবহারের অনুমোদন সরকার দিলেও অভ্যন্তরীণ জটিলতায় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ থেমে ছিল।
দেশটির স্পেশাল ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন কাউন্সিলের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, এই উদ্যোগ নিয়ে আমরা খুবই সচেষ্ট। খুব দ্রুত গতিতে সব কিছু এগিয়ে যাচ্ছে। এই কাউন্সিলটি বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারের উদ্যোগ বাস্তবায়ন করে।
ওই কর্মকর্তা বলেছেন, নতুন জোট সরকার নীতি, উৎপাদনকারী ও বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও চাষের জন্য অঞ্চল নির্দিষ্ট করার জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন করছে।
ভারতীয় একটি গবেষণা প্রতিষ্ঠানের মতে, বৈশ্বিক গাঁজার বাজারে প্রবেশ এবং উৎপাদনের অনুকূল পরিবেশের সুবিধা নিতে আশাবাদী পাকিস্তান। গাঁজার বৈশ্বিক বাজার ২০২২ সালে ছিল ২৭.২ বিলিয়ন ডলারের। ২০২৭ সালে তা বেড়ে দাঁড়াবে ৮২.৩ বিলিয়ন ডলার। বিদেশি ঋণ পরিশোধ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছ থেকে ঋণ সহায়তা পেতে পাকিস্তান রফতানি বাড়ানো ও কর বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে।
পাকিস্তানের আফগান সীমান্তে এই ঔষধি গাছটি উন্মুক্তভাবে চাষ ও বিক্রি হয়। তবে গাছটি উত্তর ও পশ্চিম পাকিস্তানেও চাষ করার মতো পরিবেশ রয়েছে। ১৯৭০ দশক পর্যন্ত স্থানীয় গাঁজার দোকানগুলো বেশ জনপ্রিয় ছিল। কিন্তু ১৯৮০-এর দশকে সামরিক শাসক জেনারেল জিয়াউল হক গাঁজার ব্যবহার ও রাখা নিষিদ্ধ ঘোষণা করেন। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মাদকের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ চলছিল।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের ফলে চিকিৎসায় গাঁজার ব্যবহারের সুযোগ বাড়বে। টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) ও ক্যানাবিডিওল (সিবিডি) পণ্য রোগীদের কাছে বিক্রি করা সম্ভব হবে। অপর দিকে এই গাছটি রশি, কাপড়, কাগজ ও নির্মাণ সামগ্রীতেও ব্যবহার করা হয়।
গাঁজার অপব্যবহার রোধে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কঠোর শাস্তির বিধান করছে। আইন লঙ্ঘন করলে কোম্পানিকে ২০ কোটি পাকিস্তানি রুপি এবং ব্যক্তিকে ১ কোটি রুপি পর্যন্ত জরিমানা দেওয়া লাগতে পারে।
২০২২ সালে প্রথম এশীয় দেশ হিসেবে থাইল্যান্ড গাঁজাকে বৈধ করার পর দেশটিতে এর ব্যবহার বেড়েছে। কিন্তু একজন পাকিস্তানি চিকিৎসক বলছেন, শুধু চিকিৎসাপত্রের মাধ্যমে গাঁজা থেকে ওষুধ বিক্রির ব্যবস্থা করলে অপব্যবহার রোধ করা যাবে।
রাওয়ালপিন্ডিভিত্তিক চিকিৎসক রশিদ ইকবাল বলেন, চিকিৎসাপত্রের মাধ্যমে বিক্রিকে উৎসাহিত করা প্রয়োজন। কর্তৃপক্ষের উচিত তা নিশ্চিত করা।
কেয়ারগিভার আদনান আমিনও মনে করেন যে, গাঁজার অপব্যবহার হতে পারে। কিন্তু নিম্ন রক্তচাপের রোগীর জন্য জীবন রক্ষাকারী ওষুধ হলো এফেড্রিন। এটিরও তো অপব্যবহার হয়।
পাকিস্তানের সরকারি গবেষণা সংস্থা কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর চেয়ারম্যান ও সিসিআরএ-এর গভর্নিং বডির সদস্য সৈয়দ হোসাইন আবিদি বলেছেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠন জাতিসংঘের আইন অনুসারে বাধ্যবাধকতা। ওই আইন অনুসারে, কোন দেশ গাঁজা উৎপাদন, প্রকিয়াজাত ও তা থেকে উৎপন্ন পণ্য বিক্রি করতে চাইলে অবশ্যই একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক আইন মেনে চলা নিশ্চিত করতে হবে।
সিসিআরএ-এর ফ্রেমওয়ার্কে উল্লেখ করা হয়েছে, চিকিৎসায় ব্যবহৃত পণ্যের অপব্যবহার রোধে টিএইচসিতে গাঁজার পরিমাণ সর্বোচ্চ শূন্য দশমিক তিন শতাংশ রাখা যাবে।
আবিদি বলেছেন, পাকিস্তান নিজেদের সুবিধার জন্য এই গাছটির চাষকে কাজে লাগাতে পারে এবং রফতানি, বিদেশি বিনিয়োগ ও দেশে বিক্রির মাধ্যমে মূল্যবান বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে পারবে।
তিনি বলেছেন, কার্যত এখন পাকিস্তানে গাঁজা চাষ বৈধ। কিন্তু বিধি ও প্রক্রিয়াগুলো তৈরি করার পর্যায়ে রয়েছি আমরা। এছাড়া কর্তৃপক্ষের নিবন্ধনের অপেক্ষাও রয়েছে। পাঁচ বছর মেয়াদে লাইসেন্স দেওয়া হতে পারে। কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে দেবে কোন কোন অঞ্চলে বৈধভাবে চাষ করা যাবে।
আবিদি বলেছেন, গাঁজা চাষে আমাদের দীর্ঘ ঐতিহ্য আছে। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।
পাকিস্তানি এই কর্মকর্তার মতে, নিয়ন্ত্রক কাঠামো নিশ্চিত করবে যে মানুষ যেনও কেবল নির্ধারিত চিকিৎসায় ব্যবহৃত পণ্য পায়। এটি গাঁজার অবৈধ বিক্রয় ও সেবন দমন করবে। পরিচ্ছন্ন পণ্য খুচরা বিক্রির জন্য পাওয়া গেলে তা কালোবাজারি কমাতে সহযোগিতা করবে এবং শুধু চিকিৎসাপত্র দিয়ে রোগীরা এমন ওষুধ পাবেন।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
